ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

চট্টগ্রামে আবারও নিষিদ্ধ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীর ঝটিকা মিছিল


চট্টগ্রামে আবারও নিষিদ্ধ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীর ঝটিকা মিছিল

চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় আবারও বড় ধরনের ঝটিকা মিছিল করেছে নিষেধাজ্ঞাপ্রাপ্ত ছাত্রলীগের নেতাকর্মীরা।

মিছিলটিতে সংগঠনের শতাধিক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সোমবার (১ জুন) মিছিলের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: পূর্বধলায় মেয়েকে অপহরণের অভিযোগ, প্রতিবাদে বাবা-চাচার সংবাদ সম্মেলন

খোঁজ নিয়ে জানা গেছে, সকালে সংগঠনের ওমরগণি এমইএস কলেজ শাখার নেতাকর্মীরা মিছিলটি করেছেন।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নগরের নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের অপর পাশ থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা জিইসি মোড়ের দিকে এগিয়ে যাচ্ছেন। এ সময় তারা ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’— এ ধরনের বিভিন্ন স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিছিলে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল—‘এমইএস কলেজ ছাত্রলীগ’। মিছিলটি দুই নম্বর গেটের আশপাশ থেকে শুরু হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এ ব্যাপারে পাঁচলাইশ থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। তবে, ঘটনার ভিডিওগুলো পর্যালোচনা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।’

আরও পড়ুন: বরিশালে হাজী বিরিয়ানিতে গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহারের ও প্রতারণার অভিযোগ,খাবারের পরিমাণ ও মাংসের মান নিয়ে প্রশ্ন

এদিকে একইদিন সকাল আটটার দিকে আনোয়ারা উপজেলার পিএবি সড়কের চাতরী চৌমুহনী এলাকায়ও মিছিল করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই মিছিলের এক মিনিট ৩০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ইতোমধ্যে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পঞ্চগড়ে নদীতে ডুবে প্রাণ হারাল এক কিশোর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৩:০২ পি.এম


পঞ্চগড়ে নদীতে ডুবে প্রাণ হারাল এক কিশোর

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ডাহুক নদীতে ডুবে মুন্নাফ (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

এ ঘটনা ঘটে সোমবার (১ জুন) সকালে শালবাহান ইউনিয়নের সানু বালাবাড়ি এলাকায়। নিহত মুন্নাফ হচ্ছে তিরনইহাট ইউনিয়নের রওশনপুর এলাকার তাজিমুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে মুন্নাফ কয়েকজন বন্ধুর সঙ্গে ডাহুক নদীর তীরে খেলতে যায়। এক সময় গরমের কারণে সে গোসল করার উদ্দেশ্যে নদীতে নেমে পড়ে। পরে, সাঁতার না জানার কারণে মুন্নাফ গভীর পানিতে তলিয়ে যায়। জনতা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠানো হয়। এ ঘটনার পর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়ার পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিন্ডিকেটকে মাথাপিছু দেড় লাখ টাকা দিয়েও আটক ৯ বাংলাদেশি!

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৩:০৩ পি.এম


সিন্ডিকেটকে মাথাপিছু দেড় লাখ টাকা দিয়েও আটক ৯ বাংলাদেশি!

মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশ করার পর একটি গাড়ি দুর্ঘটনার ফলে আটক হয়েছেন ৯ জন বাংলাদেশি অভিবাসী। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা প্রত্যেকে ৫ হাজার রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৫৪ হাজার টাকা) সিন্ডিকেটকে পরিশোধ করেছিলেন মালয়েশিয়ায় প্রবেশের জন্য।

শনিবার (৩০ মে) সকালে ৭টার দিকে মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের ওয়াফ বারু এলাকায় কাম্পুং তোক মালিক নামক স্থানে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর ধাওয়ার মুখে তাদের বহনকারী গাড়িটি স্থানীয় এক বাসিন্দার গাড়িতে ধাক্কা দেয়। দুর্ঘটনার পরপরই তাদের সাথে চালকসহ সবাই আটক করা হয়।

মঙ্গলবার (১ জুন) এক বিবৃতিতে টেনিসন ব্রিগেড পিজিএ-এর কমান্ডার, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার আহমদ রাদজি হুসেন জানান, তদন্তে জানা গেছে যে এই ৯ জন বাংলাদেশি কম্বোডিয়া ভিত্তিক ‘জাহাঙ্গীর আদম’ নামে এক বাংলাদেশি এজেন্টের মাধ্যমে তাদের অবৈধ যাত্রার পরিকল্পনা করেছিলেন।

তারা কম্বোডিয়া থেকে যাত্রা করে মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের টুম্পাট এলাকায় কাম্পুং কোক কেলির একটি জেটি দিয়ে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করেন।

আহমদ রাদজি আরও জানান, নির্মাণ শ্রমিক হিসেবে ভালো বেতনের কাজের প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে এই বড় অঙ্কের টাকা হাতিয়ে নেয়া হয়েছে। কেলান্তানের বাইরে বিভিন্ন রাজ্যে নির্মাণাধীন সাইটগুলোতে তাদের কাজে পাঠানোর পরিকল্পনা ছিল সিন্ডিকেটের।

আটকদের মধ্যে ঢাকার বাসিন্দা, ৪৭ বছর বয়সি আতিয়া নামের এক অভিবাসী বলেন, তিন সন্তানের জনক হিসেবে পরিবারের জন্য খাবার জোগাতে তিনি সহ otros আটজনে কম্বোডিয়া থেকে মালয়েশিয়ায় আসার এই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেন। তারা কম্বোডিয়ার তুলনায় মালয়েশিয়ায় কাজের সুযোগ এবং মজুরি ভালো হওয়ার কারণে এই দালালের খপ্পরে পড়ে।

এদিকে, অবৈধ অনুপ্রবেশকারীদের সহায়তার অভিযোগে অপর একজন ২১ বছর বয়সী মালয়েশিয়ার নাগরিক গাড়িচালককেও আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য আটক ১০ জনকে পুলিশ ও ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পশ্চিম তীরে গাড়ি হামলায় আহত ২, সন্দেহভাজনকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৩:০৫ পি.এম


পশ্চিম তীরে গাড়ি হামলায় আহত ২, সন্দেহভাজনকে গুলি করে হত্যা

দখলকৃত পশ্চিম তীরে রোববার সন্দেহভাজন এক ব্যক্তি একটি গাড়ি ব্যবহার করে ইসরাইলি বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালায়। এই হামলায় দুই কিশোরী আহত হয়েছে। পওে, এক সেনাসদস্য সন্দেহভাজন হামলাকারীকে গুলি করে হত্যা করেছে। এই তথ্য ইসরাইলি কর্তৃপক্ষ জানায়।

ঘটনাটি দক্ষিণ পশ্চিম তীরের গুশ এতজিয়ন জংশন এলাকায় সংঘটিত হয়।

ইসরাইলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, আহতদের বর্তমানে জেরুজালেমের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমডিএ আরো জানায়, আহতদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোরীর হাত-পায়ে গুরুতর আঘাত লেগেছে। অপরদিকে, ১৫ বছর বয়সী অন্য কিশোরীর মুখমণ্ডলে আঘাত হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী একটি বিবৃতিতে জানায়, ‘গুশ জংশন এলাকায় ইসরাইলি বেসামরিক নাগরিকদের ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনার খবর পেয়ে সেনাদের পাঠানো হয়েছে।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘ঘটনাস্থলে হামলাকারীকে গুলি করে হত্যা করে সেনাবাহিনীর একটি সেনাসদস্য। বর্তমানে ওই এলাকাটির রাস্তা বন্ধ করে তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে।’

তবে সেনাবাহিনী হামলাকারীর পরিচয় প্রকাশ করেনি।

অন্যদিকে, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আমজাদ জাওয়াদ আবদেল ফাত্তাহ নাতশেহ (৩১) নামের এক ব্যক্তি বেথলেহেমের দক্ষিণে গুশ এতজিয়ন জংশনের কাছে ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরাইলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরাইলি সেনা নিহত

দক্ষিণ লেবাননে সংঘর্ষের ফলে ইসরাইলের এক সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার, ইসরাইলের সেনাবাহিনী এ বিষয়টি ঘোষণা করেছে।

এটি মার্চ মাসের শুরু থেকে নিহত ইসরাইলি সামরিক সদস্যের সংখ্যা বেড়ে এখন ২৬ জনে দাঁড়িয়েছে।

জেরুজালেম থেকে আসা খবর অনুযায়ী, বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানায়।

সেনাবাহিনী এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, ২০ বছর বয়সী স্টাফ সার্জেন্ট অ্যাডাম জারফাতি দক্ষিণ লেবাননে সংঘর্ষে নিহত হয়েছেন।

গত ২ মার্চ থেকে এ পর্যন্ত ইসরাইলের মোট ২৬ জন নাগরিক নিহত হয়েছে। তাদের মধ্যে ২৫ জন সেনাসদস্য এবং ১ জন বেসামরিক ঠিকাদার অন্তর্ভুক্ত রয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষ থেকে ইরানে হামলা চালানো পর, তেহরানের সমর্থনে শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ পুনরায় হামলা চালালে, ২ মার্চ থেকে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত আবার শুরু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%