ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পশ্চিম তীরে গাড়ি হামলায় আহত ২, সন্দেহভাজনকে গুলি করে হত্যা


পশ্চিম তীরে গাড়ি হামলায় আহত ২, সন্দেহভাজনকে গুলি করে হত্যা

দখলকৃত পশ্চিম তীরে রোববার সন্দেহভাজন এক ব্যক্তি একটি গাড়ি ব্যবহার করে ইসরাইলি বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালায়। এই হামলায় দুই কিশোরী আহত হয়েছে। পওে, এক সেনাসদস্য সন্দেহভাজন হামলাকারীকে গুলি করে হত্যা করেছে। এই তথ্য ইসরাইলি কর্তৃপক্ষ জানায়।

ঘটনাটি দক্ষিণ পশ্চিম তীরের গুশ এতজিয়ন জংশন এলাকায় সংঘটিত হয়।

ইসরাইলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, আহতদের বর্তমানে জেরুজালেমের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার সম্ভাবনার ইঙ্গিত ট্রাম্পের

এমডিএ আরো জানায়, আহতদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোরীর হাত-পায়ে গুরুতর আঘাত লেগেছে। অপরদিকে, ১৫ বছর বয়সী অন্য কিশোরীর মুখমণ্ডলে আঘাত হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী একটি বিবৃতিতে জানায়, ‘গুশ জংশন এলাকায় ইসরাইলি বেসামরিক নাগরিকদের ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনার খবর পেয়ে সেনাদের পাঠানো হয়েছে।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘ঘটনাস্থলে হামলাকারীকে গুলি করে হত্যা করে সেনাবাহিনীর একটি সেনাসদস্য। বর্তমানে ওই এলাকাটির রাস্তা বন্ধ করে তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে।’

তবে সেনাবাহিনী হামলাকারীর পরিচয় প্রকাশ করেনি।

আরও পড়ুন: বিএনপির ডাক, সরকার পতনের একদফা আন্দোলন: ২৮ অক্টোবর

অন্যদিকে, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আমজাদ জাওয়াদ আবদেল ফাত্তাহ নাতশেহ (৩১) নামের এক ব্যক্তি বেথলেহেমের দক্ষিণে গুশ এতজিয়ন জংশনের কাছে ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরাইলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরাইলি সেনা নিহত

দক্ষিণ লেবাননে সংঘর্ষের ফলে ইসরাইলের এক সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার, ইসরাইলের সেনাবাহিনী এ বিষয়টি ঘোষণা করেছে।

এটি মার্চ মাসের শুরু থেকে নিহত ইসরাইলি সামরিক সদস্যের সংখ্যা বেড়ে এখন ২৬ জনে দাঁড়িয়েছে।

জেরুজালেম থেকে আসা খবর অনুযায়ী, বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানায়।

সেনাবাহিনী এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, ২০ বছর বয়সী স্টাফ সার্জেন্ট অ্যাডাম জারফাতি দক্ষিণ লেবাননে সংঘর্ষে নিহত হয়েছেন।

গত ২ মার্চ থেকে এ পর্যন্ত ইসরাইলের মোট ২৬ জন নাগরিক নিহত হয়েছে। তাদের মধ্যে ২৫ জন সেনাসদস্য এবং ১ জন বেসামরিক ঠিকাদার অন্তর্ভুক্ত রয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষ থেকে ইরানে হামলা চালানো পর, তেহরানের সমর্থনে শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ পুনরায় হামলা চালালে, ২ মার্চ থেকে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত আবার শুরু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীলঙ্কায় মদ্যপ চালকের ট্রাকচাপায় ৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৩:০৮ পি.এম


শ্রীলঙ্কায় মদ্যপ চালকের ট্রাকচাপায় ৬ জনের মৃত্যু

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর নিকটে মদ্যপ অবস্থায় এক ট্রাক চালক ভিড়ের উপর গাড়িটি উঠিয়ে দিলে অন্তত ছয় জনের মৃত্যু ঘটে এবং আরও সাত জন আহত হন। তারা বৌদ্ধ ধর্মীয় উৎসব উপলক্ষে বিনামূল্যে খাবারের জন্য অপেক্ষা করছিল এমন সময় এ দুর্ঘটনা ঘটে।

দেশটির পুলিশ সোমবার এই বিষয়ে তথ্য প্রদান করেছে।

এটি বার্তা সংস্থা এএফপি’র খবর।

পুলিশ জানায়, ৪২ বছর বয়সী ট্রাক চালক রোববার গভীর রাতে কলম্বোর উপকণ্ঠ মীগোদা এলাকায় দুর্ঘটনা ঘটিয়ে পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে কিছু সময় পর তাকে গ্রেফতার করা হয়। পরীক্ষাভিত্তিক পুলিশ নিশ্চিত করেছে যে, চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলো।

হতাহতরা বৌদ্ধ ধর্মীয় উৎসব ‘ভেসাক’ উপলক্ষে খাবার গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন।

শ্রীলঙ্কায় প্রতি বছর প্রায় ৩ হাজার মানুষের মৃত্যু ঘটে সড়ক দুর্ঘটনায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুত সরকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুত সরকার

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, যেহেতু বর্তমানে দু-একজন করে ডেঙ্গু রোগী দেখা যাচ্ছে, তাই আমাদের কালক্ষেপণ করতে চাইছে না। কারণ, এসময় ডেঙ্গু হওয়ার প্রবণতা বেশি থাকে। তিনি বলেছেন, ডেঙ্গু মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছি আমরা।

অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান, পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) হালিমুর রশীদ, পরিচালক (হাসপাতাল) এএইচএম মইনুল আহসান এবং সোসাইটি অব মেডিসিনের নেতাদের সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সোমবার (১ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এ বৈঠকটি হয়েছে। সংক্রমণ বৃদ্ধি পেলে ডেঙ্গু মোকাবিলায় কী কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে তা নিয়ে আলোচনা করেছেন তাঁরা।

মন্ত্রী আরও বলেন, চিকিৎসা পরিকল্পনা সহ বিস্তারিত ট্রেনিং প্রদান করবে সোসাইটি অব মেডিসিন। আগামীকাল থেকেই প্রশিক্ষণের কাজ শুরু হচ্ছে। সারাদেশে ট্রেনিং প্রদান করা হবে। রিএজেন্ট এবং স্যালাইন কিছু ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে এবং আরও প্রয়োজনীয় কিছু সংগ্রহের সিদ্ধান্ত আমরা নিয়েছি। অর্থাৎ, আমরা প্রাথমিক প্রস্তুতি গ্রহণ করেছি।

যদি ডেঙ্গুর প্রাথমিক উৎপত্তি নিয়ে পদক্ষেপ সম্পর্কে জানতে চাওয়া হয়, তাহলে মন্ত্রী বলেছেন, আমরা এ ব্যাপারে সিটি করপোরেশনের সাথে আলোচনা করবো। তারা এ সংক্রান্ত কাজ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের একের পর এক ভুল সিদ্ধান্তে নতুন নতুন সংকটের সৃষ্টি: বিশ্লেষক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৩:১৬ পি.এম


ট্রাম্পের একের পর এক ভুল সিদ্ধান্তে নতুন নতুন সংকটের সৃষ্টি: বিশ্লেষক

ইরানকে কেন্দ্র করে সাম্প্রতিক যে যুদ্ধ চলছে, তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তীব্র রাজনৈতিক সমালোচনার সম্মুখীন হয়েছেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক নীতি বিশ্লেষক নেগার মরতাজাভি। তিনি এই ইস্যুতে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট- উভয় দলের মধ্যে বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে জানিয়ে বলেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির একটি জ্যেষ্ঠ ফেলো নেগার মরতাজাভি, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ট্রাম্প প্রশাসনের ইরাননীতি নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে ভিন্নমত তৈরি হয়েছে।

মরতাজাভি বলেন, “দুই দলের ভেতরেই বিভাজন রয়েছে। ডেমোক্র্যাটদের মধ্যেও মধ্যপন্থী এবং তুলনামূলকভাবে ডানঘেঁষা অংশ একই সমালোচনা করছে- তারা বলছে ইরান আরও শক্তিশালী হয়ে উঠছে, আর যুক্তরাষ্ট্র দুর্বল অবস্থানে পড়ছে। অন্যদিকে রিপাবলিকান পার্টির ভেতরে ‘আমেরিকা ফার্স্ট’ ঘরানার একটি অংশও এই অবস্থানকে সমর্থন করছে।”

মরতাজাভি এ ব্যাপারে আরও বলেন, যে রাষ্ট্রপতি মধ্যপ্রাচ্যে সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করে নিজের পরিচিতি গড়ে তুলেছেন, তার জন্য ইরানের বিরুদ্ধে যুদ্ধ এক চরম রূপকথার মতো। তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রের প্রতিটি প্রেসিডেন্টই নির্বাচনী প্রচারে মধ্যপ্রাচ্যের ‘অবিরাম যুদ্ধ’ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন- এই প্রেসিডেন্টও দুইবার তা করেছেন। তিনি এগুলোকে ‘বোকা যুদ্ধ’, ‘অর্থহীন যুদ্ধ’ বলেছিলেন এবং নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে উপস্থাপন করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি সেই যুদ্ধেই জড়িয়ে পড়লেন।”

মরতাজাভির মতে, ইরানের বিরুদ্ধে সামরিক পরিকল্পনাটি ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাব। যুক্তরাষ্ট্রের আগের সব প্রশাসন তা প্রত্যাখ্যান করেছিল।

তিনি বলেন, “আগের কোনও প্রশাসনই এটি গ্রহণ করেনি, কারণ সবাই বুঝেছিল- এটি সহজ কোনও অভিযান নয়। এটি কাগুজে বাঘ নয়। এখানে পাল্টা আঘাত আসবে।”

তার আরও বক্তব্য, “আর এরপরই দেখা যায়- শান্তির প্রেসিডেন্ট পরিণত হন যুদ্ধের প্রেসিডেন্টে। তিনি এমন এক জটিল পরিস্থিতিতে আটকে পড়েন, যেখানে একের পর এক ভুল সিদ্ধান্ত, কোনও বাস্তব অর্জন নেই, বরং নতুন নতুন সংকট তৈরি হয়েছে। একই সঙ্গে নিজের দল ও বিরোধী- দুই দিক থেকেই সমালোচনা বাড়ছে।”

বিশ্লেষকের মতে, বর্তমান পরিস্থিতি শুধু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির ব্যর্থতাই নয়, বরং রাজনৈতিক প্রতিশ্রুতি এবং বাস্তব নীতির মধ্যে বড় ধরনের ফারাককেও সামনে নিয়ে এসেছে। সূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%