ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি নির্ধারণ


শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি নির্ধারণ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তিত হয়েছে। ভর্তি পরীক্ষাটি ৯ দিন এগিয়ে এনে ১৭ ও ১৮ জানুয়ারি (শনিবার ও রোববার) নতুন করে নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাবর্তন অনুষ্ঠিত হবে। শাবিপ্রবির ভর্তি পরীক্ষার একটি কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত হওয়ায় পরীক্ষার্থীদের যাতায়াত ও আবাসন সংক্রান্ত সমস্যা কমানোর জন্য এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: চবিতে ২০ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক প্রতীকী জাতিসংঘ সম্মেলন ‘সিইউমান ২০২৭’

নতুন সময়সূচি অনুযায়ী, সংশ্লিষ্ট সকলকে ভর্তি পরীক্ষার প্রস্তুতি গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার অডিট টিম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার অডিট টিম

চট্টগ্রাম, ১ নভেম্বর, ২০২৬ : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) একটি চার সদস্যের অডিট টিম। এই নিরাপত্তা অডিটটি আইসিএও-এর তত্ত্বাবধানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এবং এর কার্যক্রম চলবে ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত।

তিনি জানান, আজ বিকেল ৩টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট (ইএ-৬১৫) ব্যবহার করে অডিট টিম বিমানবন্দরে অবতরণ করে।

এই অডিট টিমের সদস্যদের মধ্যে রয়েছেন ক্যালাম ভাইন, আলেসান্দ্রা জোহানা অ্যারেনাস, শেখ আবদুল্লাহ বিন আব সুকর ও পিএ জয়কণ্ঠ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করলেন ভূমি প্রতিমন্ত্রী হেলাল উদ্দীন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৯ পি.এম


দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি  ঘোষণা করলেন ভূমি প্রতিমন্ত্রী হেলাল উদ্দীন

সাভার, ১ নভেম্বর, ২০২৬ : ভূমি ব্যবস্থাপনায় শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। তিনি উল্লেখ করেন, এই সরকারের সময়ে দুর্নীতি করে কেউ কোনোভাবেই পার পাবে না।

আজ সাভারের বিসিএস লাইভস্টক একাডেমীর মসজিদ সংলগ্ন মাঠে বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের ১৪২তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স ২০২৬-২৭-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

ভূমি মন্ত্রণালয়ে ইতঃপূর্বে নেওয়া দুর্নীতিবিরোধী পদক্ষেপ ও প্রযুক্তিগত উন্নয়নের বিষয়ে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, ভূমি মন্ত্রণালয়ের যে কোনো দুর্নীতির বিষয়ে ইতোমধ্যে একটি আধুনিক ট্রাকিং সিস্টেম চালু করা হয়েছে। এই সিস্টেমের মাধ্যমে পাওয়া অভিযোগের সত্যতা দ্রুত যাচাই করে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, বর্তমান সরকার স্মার্ট ও হয়রানিমুক্ত ভূমি সেবা প্রদান করতে ই-নামজারি, ডিজিটাল ভূমি উন্নয়ন কর, অনলাইন খতিয়ান ও ম্যাপ সরবরাহসহ সার্বিক কার্যক্রমে ডিজিটালাইজেশন ও স্বচ্ছতা জোরদার করেছে।

অনুষ্ঠানে উপস্থিত প্রশিক্ষণার্থী তরুণ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করে প্রতিমন্ত্রী বলেন, ভূমি প্রশাসন ও বিচারিক সেবায় আপনাদের দক্ষতা, মেধা ও সততার ওপর সাধারণ মানুষের আস্থা নির্ভর করে। প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে আপনাদেরকে দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও ন্যায়ভিত্তিক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আয়োজনে ৫১ দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে জুডিশিয়াল, প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে ক্যাডারের মোট ৫৯ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক এনডিসি মিজ সায়মা ইউনুস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলতি অর্থবছরে আগের চেয়ে ১৩ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৯ পি.এম


চলতি অর্থবছরে আগের চেয়ে ১৩ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ বেশি রেমিট্যান্স প্রবাহিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দেশে মোট ১১ হাজার ৪৬৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১০ হাজার ১৪৯ মিলিয়ন ডলার। এই পরিসংখ্যান অনুযায়ী, বর্তমান অর্থবছরের রেমিট্যান্স আগের বছরের তুলনায় ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, সদ্য সমাপ্ত অক্টোবর মাসে দেশে রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৮৭৪ মিলিয়ন মার্কিন ডলার। গত বছরের অক্টোবর মাসে এই পরিমাণ ছিল ২ হাজার ৫৬৪ মিলিয়ন ডলার। ফলে চলতি অর্থবছরের অক্টোবর মাসে রেমিট্যান্স প্রবাহ ১২ দশমিক ১ শতাংশ বেড়ে গেছে।

এদিকে, ২৯ থেকে ৩১ অক্টোবর এই তিন দিনে দেশে ২১৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পারিবারিক সচেতনতা সন্তানদের ভুল পথে যাওয়া রুখতে পারে : ত্রাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


পারিবারিক সচেতনতা সন্তানদের ভুল পথে যাওয়া রুখতে পারে : ত্রাণমন্ত্রী

লালমনিরহাট, ১ নভেম্বর, ২০২৬ : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু মন্তব্য করেছেন, পারিবারিক সচেতনতা ও সঠিক দিকনির্দেশনা সন্তানদের বাল্যবিবাহ, মাদক, যৌতুক ও জুয়ার মতো ভুল পথে যাওয়া থেকে রক্ষা করতে পারে।

মন্ত্রী বলেন, বাল্যবিবাহ, যৌতুক, মাদকাসক্তি ও অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধি তরুণ প্রজন্মের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলছে। যুবশক্তিকে দুর্বল করে দেওয়ার মাধ্যমে একটি জাতিকে ধ্বংস করা সম্ভব। তাই শিক্ষার্থীদের এসব অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে এবং নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

আজ লালমনিরহাট সরকারি কলেজের আয়োজনে একাদশ শ্রেণির (২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি উল্লেখ করেন, মেয়েদের প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেওয়া আইনত অপরাধ। এর ফলে মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়। যদি কোনো ছাত্রী বাল্যবিবাহের ঝুঁকিতে পড়ে, তবে তাকে ভয় না পেয়ে প্রশাসনের সহযোগিতা নিতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন থাকতে হবে। মন্ত্রী এ সময় অভিভাবকদের প্রতি আহ্বান জানান, সন্তানদের চলাফেরা, বন্ধু-বান্ধব ও দৈনন্দিন কর্মকাণ্ডের নিয়মিত খোঁজখবর রাখতে।

আসাদুল হাবিব দুলু আরও বলেন, আমাদের সমাজে বিয়ের সময় যৌতুক গ্রহণের মাধ্যমে যে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়, তা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। তাই যৌতুকবিরোধী মানসিকতা এখন থেকেই গড়ে তুলতে হবে।

যুবসমাজকে ধ্বংসের অপচেষ্টা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, প্রযুক্তির অপব্যবহারের কারণে এখন তরুণরা ঘরে বসেই অনলাইন জুয়া, বেটিং ও ক্যাসিনোয় আসক্ত হচ্ছে। তাছাড়া অনেক তরুণ মাদকাসক্তি, বেকারত্ব ও হতাশার কারণে নিজেদের সম্ভাবনা নষ্ট করছে। এই অবস্থা থেকে উত্তরণে যুবসমাজকে সৃজনশীল ও উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত হতে হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জানান, ‘আলোকিত লালমনিরহাট’ নামে একটি সামাজিক সংগঠনের মাধ্যমে তিনি যুবসমাজকে অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে কাজ করছেন। বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে পরিচালিত এসব কার্যক্রমে প্রশাসনও সহযোগিতা করছে। আর এসব উদ্যোগের ফলে এলাকায় মাদকসেবীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবু ইমাম মো. রাশেদুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ও জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে জাতীয় যুব দিবস উপলক্ষে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন মন্ত্রী। সেখানে তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যুবসমাজ সাহসী ভূমিকা রেখেছে। তারা প্রমাণ করেছে ‘সাহসী যৌবনই সুন্দর আগামী’।

বর্তমান সময় উন্নয়ন ও উৎপাদনের উল্লেখ করে তিনি বলেন, একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে যুবসমাজকে দেশপ্রেম, আন্তরিকতা ও সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%