ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

চবিতে ২০ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক প্রতীকী জাতিসংঘ সম্মেলন ‘সিইউমান ২০২৭’


চবিতে ২০ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক প্রতীকী জাতিসংঘ সম্মেলন ‘সিইউমান ২০২৭’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রতীকী জাতিসংঘ সম্মেলন ‘সিইউমান ২০২৭’, যা সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে।

এই সম্মেলন আগামী ২০ থেকে ২৩ জানুয়ারি চার দিনব্যাপী চলবে এবং এর একাদশ আসরে তরুণ প্রতিনিধিরা মিলিত হবেন।

সম্মেলনটি সামনে রেখে সোমবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রচার কার্যক্রম শুরু হয়েছে। এই প্রচার কার্যক্রমের মাধ্যমে ‘চিটাগং ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশনস ২০২৭’ আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে।

আরও পড়ুন: চীন-জাপানের প্রতিযোগিতা বাংলাদেশের অবকাঠামো নির্মাণে প্রভাব ফেলছে

দেশি ও বিদেশি শিক্ষার্থীরা ডেলিগেট বা প্রতিনিধি হিসেবে এবং আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক হিসেবে এ সম্মেলনে অংশগ্রহণ করবেন। তারা কূটনৈতিক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিশ্বব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে নিজেদের ভাবনা প্রকাশের সুযোগ পাবেন।

সম্মেলনের পরিচিতিমূলক বার্তায় উল্লেখ করা হয়েছে, পরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিস্থিতি, নতুন বৈশ্বিক সংকট এবং রাষ্ট্রগুলোর ক্রমবর্ধমান পারস্পরিক নির্ভরশীলতার প্রেক্ষাপটে আন্তর্জাতিক শাসনব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে। সমাজের পরিবর্তিত চাহিদার সঙ্গে এই ব্যবস্থার খাপ খাইয়ে নেয়ার সক্ষমতার ওপর বহুপক্ষীয় সহযোগিতার ভবিষ্যৎ নির্ভর করছে।

এক দশকের বেশি সময় ধরে কূটনীতি, গঠনমূলক সংলাপ ও বুদ্ধিবৃত্তিক চর্চার ধারাবাহিকতায় সিইউমান আয়োজিত হচ্ছে। এবারের সম্মেলনে বৈশ্বিক সমস্যা নিয়ে প্রচলিত দৃষ্টিভঙ্গি পর্যালোচনা এবং আরও ন্যায্য ভবিষ্যৎ গঠনে তরুণদের চিন্তা ও আলোচনাকে গুরুত্ব দেয়া হচ্ছে।

সম্মেলনে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীরা cumun27.cumuna.org ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধন করতে পারবেন। সম্মেলন ও নিবন্ধনসংক্রান্ত বিস্তারিত তথ্যও পাওয়া যাবে এই ওয়েবসাইটে।

আরও পড়ুন: মুহাম্মদ বিন সালমানের জন্য কিছুই ভালো যাচ্ছে না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াত নেতার আপত্তিকর ভিডিও, রুকন পদ স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৭ পি.এম


সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াত নেতার আপত্তিকর ভিডিও, রুকন পদ স্থগিত

ময়মনসিংহ নগরের একটি জামায়াত নেতার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তার রুকন পদ স্থগিত করা হয়েছে।

ময়মনসিংহ মহানগর জামায়াত সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় জরুরি সভা ডেকে এই সিদ্ধান্ত গ্রহণ করে।

নেতার নাম মো. শহীদুল্লাহ্ (৪৬)। তিনি মহানগর জামায়াতের নতুন বাজার সাংগঠনিক থানা শাখার কর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসাথে তিনি নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী হিসেবেও কর্মরত রয়েছেন।

আজ সকাল থেকে শহীদুল্লাহর আপত্তিকর একটি ভিডিও টেলিগ্রামে এবং ভিডিওটির স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে জানতে চাইলে রাত সাড়ে আটটার দিকে শহীদুল্লাহ্ জানান, ভিডিওটি তার স্ত্রীর সঙ্গে ধারণ করা একটি ব্যক্তিগত ভিডিও। তিনি দাবি করেন, অজ্ঞাতনামা কেউ তার মোবাইল ফোন থেকে এটি ছড়িয়ে দিতে পারে। তিনি এ ঘটনায় আইনি পদক্ষেপের জন্য থানায় অভিযোগ দায়ের করেছেন।

মহানগর জামায়াতের আমির কামরুল আহসান এমরুল বলেন, ভিডিওটি ওই নেতার ব্যক্তিগত বলে তিনি দাবি করেছেন। তবে বিষয়টি নৈতিক স্খলনজনিত অপরাধ হিসেবে বিবেচনা করে তার রুকন পদ স্থগিত করা হয়েছে। তিনি সাইবার আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান মহানগর জামায়াতের আমির।

এদিকে, শহীদুল্লাহর অভিযোগের বিষয়ে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক গোলাম রব্বানী জানিয়েছেন, ভিডিওটি ছড়ানোর ঘটনায় সন্দেহভাজন ছাত্রের কথা উল্লেখ করেছেন। আমরা এ বিষয়ে তদন্ত কাজ শুরু করেছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিমার্ক আন্তর্জাতিক ই-কমার্সে শক্ত অবস্থান গড়ছে, বিশ্ববাজারে যাচ্ছে হাজারো পণ্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৭ পি.এম


রিমার্ক আন্তর্জাতিক ই-কমার্সে শক্ত অবস্থান গড়ছে, বিশ্ববাজারে যাচ্ছে হাজারো পণ্য

বাংলাদেশের শীর্ষস্থানীয় কসমেটিকস, স্কিনকেয়ার, পারসোনাল কেয়ার, হোমকেয়ার ও বেবিকেয়ার পণ্য উৎপাদন, বিপণন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড বিশ্ববাজারে প্রবেশ করেছে। বিশ্বের অন্যতম বৃহৎ অনলাইন বাণিজ্য প্ল্যাটফর্ম আলিবাবা ডটকমের ভেরিফায়েড সাপ্লায়ার হিসেবে প্রতিষ্ঠানটি যুক্ত হয়েছে। এ উপলক্ষে আলিবাবার বাংলাদেশি এজেন্ট স্কাইটেক বিয়ন্ড লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে রিমার্ক। এর ফলে আন্তর্জাতিক ক্রেতারা আলিবাবা প্ল্যাটফর্মের মাধ্যমে রিমার্কের বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ডের পণ্য, প্যাকেজিং সামগ্রী এবং উৎপাদনসংশ্লিষ্ট সেবা সংগ্রহের সুযোগ পাবেন।

রিমার্কের করপোরেট কার্যালয়ে সোমবার (২ নভেম্বর) আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রিমার্কের পক্ষে ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের এডিশনাল অপারেটিভ ডিরেক্টর শুভ কুমার সাহা এবং স্কাইটেক বিয়ন্ডের চিফ অপারেটিং অফিসার রিদওয়ান আহমেদ চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে রিমার্কের করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান আরিফুল ইসলাম, রিমার্ক সুপার প্যাক চ্যানেলের প্রধান জয়ন্ত সরকার এবং স্কাইটেক বিয়ন্ডের অপারেশন ম্যানেজার ফয়সাল মাহমুদ দোলন ও সিনিয়র এক্সিকিউটিভ সাকিব খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় প্রাথমিক পর্যায়ে আলিবাবা প্ল্যাটফর্মে রিমার্কের লিলি, নিওর, সিওডিল, স্কিনমিন্ট, অরিক্স, সানবিট, একনল ও লিটল ওয়ানসহ বিভিন্ন ব্র্যান্ডের স্কিনকেয়ার, পারসোনাল কেয়ার, কালার কসমেটিকস, হেয়ার কেয়ার, হোমকেয়ার ও বেবি কেয়ারের এক হাজারের বেশি পণ্য তালিকাভুক্তির প্রক্রিয়া চলছে। এই সংখ্যা পর্যায়ক্রমে আরো বাড়ানো হবে। পাশাপাশি খুচরা ও পাইকারি অর্ডারের পাশাপাশি কাস্টমাইজড প্যাকেজিং, মোল্ড, বিভিন্ন ধরনের মেশিনারি এবং উৎপাদনসংশ্লিষ্ট সেবাও আন্তর্জাতিক ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে।

স্কাইটেক বিয়ন্ডের সিওও রিদওয়ান আহমেদ মন্তব্য করেন, ‘আলিবাবার সঙ্গে যুক্ত হওয়ার ফলে শুধু তৈরি পণ্য নয়, উৎপাদন ও প্যাকেজিং খাতের আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গেও রিমার্কের ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। বিশেষ করে নিজস্ব ব্র্যান্ডের জন্য কসমেটিকস, স্কিনকেয়ার ও পারসোনাল কেয়ার পণ্য উৎপাদন, কাস্টমাইজড প্যাকেজিং কিংবা সংশ্লিষ্ট শিল্পসেবা নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলো আলিবাবার মাধ্যমে রিমার্কের সঙ্গে যোগাযোগ করতে পারবে।’

অপারেশন ম্যানেজার ফয়সাল মাহমুদ দোলন বলেন, ‘আলিবাবার মতো আন্তর্জাতিক বিটুবি প্ল্যাটফর্মে রিমার্কের পণ্য তালিকাভুক্তির মাধ্যমে বিশ্বব্যাপী ক্রেতাদের কাছে পণ্য উপস্থাপন ও ব্যবসায়িক যোগাযোগের নতুন সুযোগ তৈরি হবে। এ কার্যক্রমকে কার্যকর করতে প্রযুক্তিগত সমন্বয়, পণ্য ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মান বজায় রাখার বিষয়গুলোতে আমরা গুরুত্ব দিচ্ছি।’

রিমার্কের করপোরেট অ্যাফেয়ার্স প্রধান আরিফুল ইসলাম জানান, ‘বিশ্বের অন্যতম বৃহৎ ই-কমার্স প্ল্যাটফর্ম আলিবাবাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারে রিমার্কের উপস্থিতি আরও সুসংহত করতে চাই আমরা। বিশ্বের বিভিন্ন দেশের ভোক্তাদের কাছে আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য পৌঁছে দিতে এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে এ প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে নিখোঁজ দুই স্কুলছাত্রের সন্ধান ৪ দিনেও মেলেনি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৮ পি.এম


চট্টগ্রামে নিখোঁজ দুই স্কুলছাত্রের সন্ধান ৪ দিনেও মেলেনি

চট্টগ্রামের বাঁশখালীতে চারদিন ধরে নিখোঁজ অষ্টম শ্রেণির দুই স্কুলছাত্রের পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। তাদের অভিযোগ, অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করছে একটি চক্র। পুলিশ জানায়, তারা নিখোঁজ হয়েছে এবং উদ্ধারের কাজ চলছে।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন মোহাম্মদ আবু রায়হান ও মো. আনিসুর রহমান। উভয়ের বয়স ১৩ বছর। তারা পুঁইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তাদের বাড়ি ছনুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তোতকখালী এলাকায়। আবু রায়হান আবদুর রশিদের এবং আনিসুর রহমান আবদুর রহিমের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মোহাম্মদ রিয়াদের সঙ্গে বাড়ি থেকে বের হয় তারা। রিয়াদ চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে তাদের নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। পরে জানা যায়, তারা পুকুরিয়ার চন্দ্রপুর গ্রামে ঝিনুক পোল্ট্রি ফার্মে কর্মচারী হিসেবে কাজ করার জন্য গিয়েছিল। তবে পরিবারের সদস্যরা আশঙ্কা করছেন, তাদের অন্যত্র নিয়ে গেছে একটি চক্র।

স্বজনদের দাবি, শুক্রবার ও শনিবার দুই শিক্ষার্থীকে পুকুরিয়া এলাকার চাঁদপুর বাজারে দেখতে পাওয়া যায়। কিন্তু রোববার থেকে তাদের আর কোনো সন্ধান নেই। রিয়াদের কাছে তাদের অবস্থান জানতে চাইলে সে কিছু জানাতে পারেনি।

নিখোঁজ আবু রায়হানের বাবা আবদুর রশিদ বলেন, ‘আমার ছেলেকে ফেরত দেওয়ার কথা বলে দুটি নম্বর থেকে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। সোমবার সকাল ১০টার মধ্যে টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় তারা। আমি বলেছি, আমরা গরিব মানুষ। এত টাকা জোগাড় করতে সময় লাগবে। নির্ধারিত সময়ের পর ফোন করলে তারা বলে, সঠিক সময়ে টাকা দিস নাই, তোর ছেলেকে বিক্রি করে দিয়েছি।’

ঝিনুক পোল্ট্রি ফার্মের স্বত্বাধিকারী আসহাব উদ্দিন জানান, তার ফার্মে সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং পুলিশ তা পরিদর্শন করেছে। তারা জানায়, শিক্ষার্থীরা সেখানে চাকরিতে যোগ দেয়নি এবং পরে চলে গেছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। ছনুয়া থেকে তাদের অপহরণ করা হয়নি। তারা পুকুরিয়ার চেয়ারম্যানের ফার্মে কাজ করতে গিয়েছিল এবং সেখানে দুই দিন কাজ করেছে। পরে বাড়ি চলে যাওয়ার কথা বলে সেখান থেকে চলে যায়। তাদের উদ্ধারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

ওসি আরও জানান, বিকাশের মাধ্যমে মুক্তিপণ দাবির বিষয়ে একটি প্রতারকচক্র ফোন করেছে। নম্বরগুলো যাচাই-বাছাই করে দেখা গেছে, সেগুলো রংপুর ও ময়মনসিংহের ব্যক্তিদের। তারা মূলত প্রতারকচক্রের সদস্য।

এদিকে নিখোঁজ দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যরা রিয়াদকে নিয়ে বাঁশখালী থানায় গেলে পুলিশ তাকে দুই শিক্ষার্থীর সন্ধান ও উদ্ধারে সহযোগিতা করার নির্দেশনা দেয়। সোমবার পর্যন্ত পরিবারের সদস্যরা রিয়াদকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে তাদের খোঁজাখুঁজি করছিলেন।

সন্তানদের অপহরণের আশঙ্কা এবং ফোনে মুক্তিপণ ও হত্যার হুমকির কারণে দুই শিক্ষার্থীর স্বজনরা চরম উৎকণ্ঠায় রয়েছেন। তারা নিখোঁজ দুই স্কুলছাত্রকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন ইতিহাসে নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন ইতিহাসে নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে অর্থের প্রভাব এবং প্রাক-নির্বাচনী ব্যয় অতীতের সমস্ত রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছাতে চলেছে। ২০২৬ সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচন (US Midterm Elections 2026) দেশটির ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন হতে চলেছে বলে পূর্বাভাস দিয়েছে বিভিন্ন রাজনৈতিক গবেষণা ও ট্র্যাকিং প্রতিষ্ঠান।

বিজ্ঞাপন ট্র্যাকিং ফার্ম এবং রাজনৈতিক বিশ্লেষকদের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, এবারের পুরো নির্বাচন চক্রে রাজনৈতিক বিজ্ঞাপনের পেছনে মোট খরচ ১১.৬ বিলিয়ন বা ১,১৬০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে যাবে এবং ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির বাকি সময়কার রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেবে—তার ওপর নির্ভর করেই এই রেকর্ড পরিমাণ অর্থ ঢালছেন প্রার্থীরা।

বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে বড় অংকের অনুদানদাতা বা 'মেগা ডোনারদের' প্রভাব ও দৌরাত্ম্য আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি। ডেমোক্রেটিক ও রিপাবলিকান—উভয় শিবিরেই প্রার্থীদের প্রচারণায় হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে। ট্রাম্পপন্থী রিপাবলিকান এবং ডেমোক্রেটিক শিবিরের প্রার্থীদের মধ্যে এই বিশাল আর্থিক প্রতিযোগিতা মার্কিন নির্বাচন ব্যবস্থায় অর্থের অবাধ বিস্তার নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

রাজনৈতিক বিশেষজ্ঞরা একে এমন এক 'স্বাভাবিক পরীক্ষা' হিসেবে দেখছেন, যেখানে জনস্বার্থ ও নীতির চেয়ে অতিরিক্ত অর্থ এবং প্রচারণা কতটা প্রভাব ফেলতে পারে, সেটাই মূল দেখার বিষয়। সূত্র: ফার্স্টপোস্ট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%