ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে নীতি নির্ধারণ ও প্রকল্প অংশীদারগণের মতামত সভা


ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে নীতি নির্ধারণ ও প্রকল্প অংশীদারগণের মতামত সভা

ঠাকুরগাঁওয়ে হারভেস্টপ্লাস বাংলাদেশ-এর বাস্তবায়নে রিয়েক্টস-ইন প্রজেক্টের আওতায় জিংক ধানের সম্প্রসারণের বিষয়ে নীতি নির্ধারণ ও প্রকল্প অংশীদারগণের মতামত সভাটি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর আয়োজনে এবং পরিচালনায় ইএসডিও প্রধান কার্যালয়ের বোর্ডরুমে মতামত সভাটি অনুষ্ঠিত হয়।

মতামত সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইফতে খায়রুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড: পেনিনা মৌকি, প্রোগ্রাম ম্যানেজার, হার্ভেস্টপ্লাস সলিউশনস, আফ্রিকা।

আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১

ইএসডিও রিয়েক্টস-ইন প্রজেক্টের প্রকল্প ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্যে হার্ভেস্টপ্লাসের প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ মোঃ মজিবর রহমান এবং কৃষিবিদ মোঃ শাহিনুল কবির মানবদেহে জিংকের প্রয়োজনীয়তা এবং জিংকের অভাব পূরণে জিংক সমৃদ্ধ ব্রিধান১০২, ব্রিধান১০০, ব্রিধান৮৪ এবং ব্রিধান৭৪ এর ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন।

এরপর উপস্থিত উপজেলা পর্যায়ের বিভিন্ন অধিদপ্তরের সরকারি কর্মকর্তারা মুক্ত আলোচনায় জানান যে, এই প্রকল্পটি প্রকৃতপক্ষে একটি কার্যকর প্রকল্প এবং জিংক সমৃদ্ধ চালের সহজলভ্যতা বৃদ্ধির জন্য ইএসডিও এবং হারভেস্টপ্লাসকে আরও ব্যাপক প্রচারণা চালানোর পরামর্শ দেন। তাঁরা সবাই এই কার্যক্রমে তাঁদের নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের বিভিন্ন অধিদপ্তরের সরকারি কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিয়নের জামে মসজিদের ইমামগণ, হাই স্কুলের প্রধান শিক্ষকগণ এবং কৃষক নারী নেত্রী সহ ইলেকট্রনিক মিডিয়া ব্যক্তিত্ব।

আরও পড়ুন: দিনাজপুর বোর্ডের ১ কোটি ২৬ লাখ টাকার দুর্নীতির তদন্তের নির্দেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াতের এমপি নজরুল: ‘ওরে নিয়ে আমি একবারই এসেছি’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


জামায়াতের এমপি নজরুল: ‘ওরে নিয়ে আমি একবারই এসেছি’

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গোটা দেশে আলোচনা-সমালোচনা চলছে। এই পরিস্থিতির মধ্যেই তাকে নিয়ে আরও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে এক তরুণীর সঙ্গে তাকে দেখা যাচ্ছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে বিভিন্ন মাধ্যমে নতুন ভিডিওটি ছড়িয়ে পড়ে। ১ মিনিট ৪৭ সেকেন্ডের ওই ভিডিওতে গাজী নজরুল ইসলামকে জিজ্ঞাসা করা হয়, আপনি ওরে কয়দিন আনছেন? প্রশ্নের জবাবে গাজী নজরুল বলেন, ‘বিশ্বাস করেন, একবার। ওরে নিয়ে আমি একবারই এসেছি।’ এ সময় তিনি জামাতের নেতা হয়েও মেয়ে নিয়ে এসে অন্যায় করেছেন বলে স্বীকার করেন।

এদিকে পাশে দাঁড়িয়ে থাকা তরুণীকে তার নাম জিজ্ঞাসা করা হলেও তিনি নিজের নাম বলতে চাননি। পরে বারবার জিজ্ঞাসা করা হলে তরুণী নিজের নাম মারিয়া বলে উল্লেখ করেন। তবে তিনি ভিডিওটি ডিলিট করে দেওয়ার আবেদন জানান। যখন তাকে তার বাসার ঠিকানা জিজ্ঞাসা করা হয়, তখন তিনি চুপ করে থাকেন।

এর আগে, সোমবার রাতে, গাজী নজরুল ইসলামের সঙ্গে একটি তরুণীর ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই ঘটনার ফলে দেশজুড়ে কড়া সমালোচনা চলছে। সাতক্ষীরা জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভাইরাল ভিডিওর ওই তরুণী গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। পরে নজরুল ইসলামও তার ফেসবুক অ্যাকাউন্টে একই দাবি করেছেন।

ফেসবুক পোস্টে, তিনি জানান, রাজধানীর মগবাজারে তার ‘দ্বিতীয় স্ত্রী’র বাবার অফিসে তাকে ‘জিম্মি’ করে এক লাখ টাকা আদায় করা হয়েছে। পরে উদ্দেশ্যপ্রাণোদিতভাবে তাদের (তরুণী ও গাজী নজরুল ইসলাম) ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়া হয়।

২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে দ্বিতীয়বারের মতো সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন গাজী নজরুল ইসলাম। তিনি সাতক্ষীরা জেলা শাখার আমির হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য হিসেবে কাজ করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ জন গ্রেফতার

রাজধানী ঢাকার মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ।

গতকাল সোমবার তারা অভিযান চালিয়ে এই ৯ জনকে গ্রেফতার করে।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে মো. রাব্বি (১৮), মো. সুমন (৩৩), মো. আব্দুল রাব্বি (২৯), মো. প্রান্ত হোসেন (২৪), বাবুল হোসেন ওরফে হৃদয় (২২), মো. শামীম (২৮), মো. সাজ্জাত হোসেন (২৫), সাঈম (২২) ও আব্দুর আজিজ (২৪)।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ জানায় যে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ত্রী ছেড়ে যাওয়ার ক্ষোভে বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


স্ত্রী ছেড়ে যাওয়ার ক্ষোভে বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যা

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ এবং সংসার ভেঙে যাওয়ার কারণে বাবা-মাকে দোষারোপ করে ৭০ বছর বয়সী বৃদ্ধ বাবাকে হত্যা করা হয়েছে।  এই বর্বর খুনের ঘটনা ঘটেছে ভারতের গুজরাটের দাহোদ জেলায়। অভিযুক্তের নাম বাবুভাই পারগি এবং নিহতের নাম ভালাভাই পারগি।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, প্রায় এক দশক আগে বাবুভাই পারগির বিয়ে হয়ে ছিল। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই তিনি চরম অ্যালকোহল ও মাদকে আসক্ত হয়ে পড়েন। মদ্যপ অবস্থায় প্রায় সময় স্ত্রীকে শারীরিক নির্যাতন এবং ঝগড়াঝাঁটি করতেন। স্বামীর লাগাতার নির্যাতন সহ্য করতে না পেরে প্রায় পাঁচ বছর আগে স্ত্রী তার বাবার বাড়ি চলে যান এবং আর ফিরেননি।

সংসার ভেঙে যাওয়ার পর থেকেই বাবুভাই তার বৃদ্ধ বাবা-মাকে এই বিচ্ছেদের জন্য দায়ী করতে শুরু করেন। তিনি কাজ শেষ করে গ্রামে ফিরে আসলেই মাতাল অবস্থায় বাবা-মায়ের ওপর হামলা চালাতেন এবং তাদের কারণে স্ত্রী বাড়ি ছেড়েছে বলে গালিগালাজ ও মানসিক অত্যাচার করতেন।

মঙ্গলবারও এই নিয়ে পরিবারের মধ্যে বাগবিতণ্ডা চলে। কথাকাটাকাটির এক পর্যায়ে বাবুভাই ক্ষিপ্ত হয়ে একটি ভারী কাঠের লাঠি দিয়ে তার ৭০ বছর বয়সী বাবা ভালাভাই পারগির মাথার পেছনে সজোরে আঘাত করেন। এলোপাথারি আঘাতে গুরুতরভাবে আহত হয়ে বৃদ্ধ ভালাভাই মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনার পরপরই পরিবারের অন্যান্য সদস্যরা রক্তাক্ত অবস্থায় ক্ষতিগ্রস্ত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধের মৃত্যু ঘটে। ঘটনার পর নিহতের ছোট ছেলে কালজীভাই পারগি ফাতেপুরা থানায় নিজের বড় ভাই বাবুভাইয়ের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ নতুন ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় একটি হত্যা মামলা দায়ের করেছে। ঘটনা ঘটার পরপরই অভিযুক্ত পালিয়ে গেলেও পরবর্তীতে পুলিশের অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পরে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ঘটনার ব্যাপারে বিস্তারিত তদন্ত চলমান আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ জেতা ১০ কনিষ্ঠ খেলোয়াড়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৮:৪১ পি.এম


বিশ্বকাপ জেতা ১০ কনিষ্ঠ খেলোয়াড়

স্পেন আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয় বিশ্বকাপ ঘরে তুলেছে। এই সাফল্যের মধ্য দিয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন লামিন ইয়ামাল ও পাউ কুবারসি।

থমসোন ঘটনাতে, ইয়ামাল ১৯ বছর ৬ দিন বয়সে বিশ্বকাপ জিতে কনিষ্ঠ বিশ্বকাপজয়ীদের তালিকায় যৌথভাবে চতুর্থ স্থানে উঠে এসেছেন। অপরদিকে, পাউ কুবারসি ১৯ বছর ১৭৮ দিন বয়সে শিরোপা জিতে ষষ্ঠ স্থানে অবস্থান করছেন।

ব্রাজিলের কিংবদন্তি পেলে এই তালিকার শীর্ষে রয়েছেন। ১৯৫৮ সালের বিশ্বকাপ জয়ের সময় তার বয়স ছিল মাত্র ১৭ বছর ২৪৯ দিন। দ্বিতীয় স্থানে অবস্থান করছেন আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও, যিনি ১৯৯৪ সালে বিশ্বকাপ জয়ের সময় ছিলেন ১৭ বছর ২৯৮ দিন বয়সী।

বিশ্বকাপজয়ী কনিষ্ঠ ১০ ফুটবলার এক নজরে:

পেলে: ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের প্রথম বিশ্বকাপ ছিল ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপ। এই আসরে ৪ ম্যাচে মাঠে নেমে তিনি ৬ গোল করেন। তার অনবদ্য পারফরম্যান্সের জন্য ব্রাজিল প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে। শিরোপা জয়ের সময় তার বয়স ছিল মাত্র ১৭ বছর ২৪৯ দিন।

রোনালদো নাজারিও: ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ব্রাজিল দলের স্কোয়াডে ছিলেন কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। যদিও তিনি সেবারের আসরে মাঠে নামেননি, তারপরও স্কোয়াডে থাকার কারণে তিনিও ব্রাজিলের চতুর্থ শিরোপাজয়ী খেলোয়াড় হিসেবে এখানকার তালিকায় স্থান পেয়েছেন। তার বয়স ছিল ১৭ বছর ২৯৮ দিন।

জিউসেপ বার্গোমি: ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপে ইতালি শিরোপা জেতার সময় দলের অংশ ছিলেন জিউসেপ বার্গোমি। বিশ্বকাপ জয়ের মুহূর্তে তার বয়স ১৮ বছর ১৭৪ দিন ছিল।

কৌতিনহো: ১৯৬২ সালের চিলি বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে অন্তর্ভুক্ত হন কৌতিনহো। সেবার সেলেসাওরা টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতায়, তিনি মাঠে নামেননি কিন্তু স্কোয়াডে থেকে বিশ্বের সামনে যে ক্রিকেটার হিসেবে পরিচিত হন তার বয়স ছিল ১৯ বছর ৬ দিন।

লামিন ইয়ামাল: লামিন ইয়ামাল, ২০২৬ বিশ্বকাপে অন্যতম আলোচিত খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছেন। স্পেনের দ্বিতীয় শিরোপাজয়ের আসরে ৮ ম্যাচে মাঠে নেমে তিনি ১ গোল করেছেন। এই সাফল্যের মাধ্যমে তিনি ব্রাজিলের কৌতিনহোর সঙ্গে যৌথভাবে চতুর্থ কনিষ্ঠ খেলোয়াড় হিসবে নাম লেখান। বিশ্বকাপ জয়ের সময় তার বয়স ছিল ১৯ বছর ৬ দিন।

মার্কো আন্তোনিও: ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপে ব্রাজিলের একাদশে ছিলেন মার্কো আন্তোনিও। সেবারের আসরে ইতালিকে পরাস্ত করে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয় ব্রাজিল। আসরে ২ ম্যাচে মাঠে নেমেছিলেন আন্তোনিও। বিশ্বকাপ জয়ের সময় তার বয়স ছিল ১৯ বছর ১৬৫ দিন।

পাউ কুবরাসি: ২০২৬ বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ে সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন পাউ কুবরাসি। তার বয়স ছিল ১৯ বছর ১৭৮ দিন।

কিলিয়ান এমবাপ্পে: ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ফ্রান্স দ্বিতীয়বার শিরোপা জিতে। সেবারের আসরে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে নজর কাড়েন কিলিয়ান এমবাপ্পে। তিনি ৭ ম্যাচে ৪ গোল করে সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি অর্জন করেন। বিশ্বকাপ জয়ের সময়ে তার বয়স ছিল ১৯ বছর ২০৭ দিন।

মাজোলা: ব্রাজিলের ফরোয়ার্ড মাজোলা ১৯৫৮ বিশ্বকাপে ৩ ম্যাচ খেলে ২ গোল করেন। বিশ্বকাপ জয়ের সময় তার বয়স ছিল ১৯ বছর ৩০৯ দিন।

রুবেন মোরান: উরুগুয়ের উইঙ্গার রুবেন মোরান ১৯ বছর ৩৪৪ দিন বয়সে ১৯৫০ বিশ্বকাপ জিতেছেন। তিনি সে বিশ্বকাপে ১টি ম্যাচে অংশগ্রহণ করেছিলেন।

ফেলিস বোরেল: ১৯৩৪ বিশ্বকাপে শিরোপা জেতে স্বাগতিক ইতালি। সে আসরে অংশ নেওয়া ফেলিস বোরেল আবারও বিশ্বকাপজয়ী কনিষ্ঠ খেলোয়াড়ের তালিকায় দশম স্থানে রয়েছেন। সেসময় তার বয়স ছিল ২০ বছর ৬৬ দিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%