ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

টেকনাফে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার


টেকনাফে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ডের একটি বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং গান পাউডার উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকালে, কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ বিষয়ে তথ্য দেন।

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন মহেশখালিয়া পাড়া এলাকায় মঙ্গলবার সকাল ৭টায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে, ওই এলাকার একটি সন্দেহজনক বসতবাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড তাজা গোলা, ৩৭ রাউন্ড এমটি কার্ট্রিজ (ফাঁকা কার্তুজ) ও ২৫ গ্রাম গান পাউডার।

আরও পড়ুন: বর্ষপূর্তিতে ম্যাগাজিন বর্ষবার্তা বের হচ্ছে

এসময়, সন্ত্রাসীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার করা আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঁশখালীতে পানিবন্দীদের দ্রুত আশ্রয়কেন্দ্রে নেওয়ার উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৫ এম


বাঁশখালীতে পানিবন্দীদের দ্রুত আশ্রয়কেন্দ্রে নেওয়ার উদ্যোগ

 

ভারী বর্ষণের ফলে ভাঙন এলাকা পরিদর্শন করতে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন।

গত তিন দিনের ভারী বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢল এবং সমুদ্রের জোয়ারের কারণে পানি আটকে পড়ে, ফলে বাঁশখালীর প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এই সংবাদ ‘আমার দেশ’ অনলাইনে প্রকাশিত হওয়ার পর জরুরি সভার আয়োজন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন।

তিনি ‘আমার দেশ’-এর প্রতিনিধিকে বলেন, “প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান এবং সরকারি কর্মকর্তাদের নিয়ে ইউএনও কার্যালয়ে জরুরি সভা করেছি। সবার সিদ্ধান্ত অনুযায়ী, পাহাড়ের পাদদেশে বসবাসকারী জনগণকে সতর্ক করতে মাইকিং করা হচ্ছে। অধিক ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষের কাছে সরাসরি গিয়ে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে পানিবন্দী মানুষদের দ্রুত স্থানীয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সেখানে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।”

তিনি জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন এবং প্রশাসনের সহযোগিতা নেওয়ার জন্য আহ্বান জানান।

এদিকে বন বিভাগের তথ্যমতে, বাঁশখালীতে প্রায় ৪০ হাজার পরিবার অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে বসবাস করছে। ভারী বৃষ্টির কারণে এসব পরিবারের মধ্যে আতঙ্ক এবং প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে।

অনিয়ন্ত্রিত বসতি স্থাপন, জীবিকার তাগিদ এবং মাথা গোঁজার ঠাঁই না পাওয়ার কারণে বহু মানুষ পাহাড় কেটে সেখানে ঝুঁকিপূর্ণ বসতি তৈরি করেছেন। বর্ষাকালে একটানা প্রবল বর্ষণে পাহাড়ের মাটি আলগা হয়ে ধসের আশঙ্কা দেখা দেয়। অতীতে বাঁশখালীর শীলকূপসহ বিভিন্ন এলাকায় পাহাড়ধসে শ্রমিক ও সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন।

বাঁশখালী ইকোপার্কের পরিচালক ও ফরেস্ট রেঞ্জার ইসরায়েল হক বলেন, “ঝুঁকি এড়ানোর জন্য উপজেলা প্রশাসন এবং বন বিভাগের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন মহোদয় নির্দেশ দিয়েছেন। আমরা স্যারের নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছি।”

জানা যায়, ঝুঁকিপূর্ণ বসতি সরাতে এর আগে বেশ কয়েকবার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে, কিন্তু পুনর্বাসনের অভাবে মানুষ আবারও পাহাড়ের ঢালে ফিরে আসে। বাঁশখালীর পাহাড়ি অঞ্চল শীলকূপ, চাম্বল, পুঁইছড়ী, নাপোড়া, জলদী, পাইরাং, গুনাগরী, কালীপুর, সাধনপুর এবং পুকুরিয়া এলাকায় বহু মানুষ পাহাড়ের পাদদেশে মারাত্মক ঝুঁকি নিয়ে বসবাস করছে।

এদিকে আগামী ১২ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা এবং উপজেলায় টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ফলে পাহাড়ধস, পাহাড়ি ঢল এবং নিচু এলাকায় আকস্মিক জলাবদ্ধতা বা বন্যার ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।

মঙ্গলবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পূর্বাভাসে সংস্থাটি জানায়, কয়েক দিন ধরে নিয়মিত ভারী বৃষ্টির কারণে পাহাড়ধসের সম্ভাবনা দেখা দিয়েছে। ইতোমধ্যে কয়েকটি স্থানে পাহাড়ধসের ঘটনাও ঘটেছে। সুতরাং পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনার জয়ে যশোরে মধ্যরাতে সমর্থকদের উচ্ছ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪২ এম


আর্জেন্টিনার জয়ে যশোরে মধ্যরাতে সমর্থকদের উচ্ছ্বাস

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে অসম্ভবকে সম্ভব করে দেখাল লিওনেল মেসির দল।

হারতে বসা ম্যাচে নাটকীয়তায় ১৩ মিনিটে ৩-২ ব্যবধানে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আর এই জয়কে সেলিব্রেট করতে মধ্যরাতে উল্লাস করেছে যশোরের সমর্থকরা।

 

বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের র‍্যাঙ্কিং এবং শক্তির দিক থেকে অনেকটাই পিছিয়ে ছিল মিসর। কিন্তু ম্যাচের ১৫তম মিনিটে গোল দিয়ে তারা এগিয়ে যায়। এরপর পেনাল্টি পেলেও তা থেকে গোল আদায়ে ব্যর্থ হয় আর্জেন্টাইন তারকা মেসি। উল্টো দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে তারা দ্বিতীয় গোল হজম করে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে। যখন চরম হতাশায় নিমজ্জিত কোটি সমর্থক, ঠিক তখনই শুরু হয় ঘুরে দাঁড়ানোর মহাকাব্য। ম্যাচের ৭৯ মিনিটে প্রথম গোল করে ব্যবধান কমায় আর্জেন্টিনার রোমেরো।

এরপর ৮৪ মিনিটে দুর্দান্ত এক আক্রমণে চলমান বিশ্বকাপে নিজের অষ্টম গোলটি করে দলকে সমতায় ফেরান মেসি। আর ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষে ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে জয়সূচক তৃতীয় গোলটি করে পুরো ম্যাচের দৃশ্যপট বদলে দেয় এনজো ফার্নান্দেজ।

এই দুর্দান্ত ও রোমাঞ্চকর জয়ের পর মধ্যরাতে রাজপথে নেমে আসেন যশোরের আর্জেন্টাইন সমর্থকরা। শহরের বিভিন্ন প্রান্ত থেকে আনন্দ মিছিল সহকারে জড়ো হতে থাকেন শহরের প্রাণকেন্দ্র দড়াটানা মোড়ে। ভুভুজেলা বাজানোর পাশাপাশি প্রিয় দলের নামে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে আধা ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই বাঁধভাঙা বিজয়োল্লাস। পুরো দড়াটানা এলাকায় রূপ নেয় নীল-সাদার উৎসবে। সমর্থকদের দাবি, আজকের এই জয় যেন ফাইনাল ম্যাচের মতোই এক রোমাঞ্চকর অনুভূতি।

শরীফ হাসান নামে এক সমর্থক বলেন, প্রথমে আর্জেন্টিনার পারফরম্যান্স অতটা ভালো হয়নি, আমরা কাউন্টার অ্যাটাকে গোল খেয়ে গিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমাদের দল পুরো খেলাটা চেঞ্জ করে দিছে। দে আর দ্য গেম চেঞ্জার! অসাধারণ ফুটবল খেলে প্রথমে ব্যবধান কমাল, তারপর সমতা আনল। আর ইনজুরি টাইমে গোল করে ম্যাচটা আমাদের এনে দিল, আমরা অনেক খুশি।

আবু জাফর নামে অপর এক সমর্থক উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, ব্রাজিল কই? ব্রাজিল তো নাই! আমরা আজ প্রমাণ করে দিলাম আর্জেন্টিনা শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যায়। আধা ঘণ্টা ধরে আমরা এখানে স্লোগান দিচ্ছি, পুরো দড়াটানা আমাদের দখলে।

সাব্বির আহমেদ নামে এক সমর্থক বলেন, ‘আমার দল আর্জেন্টিনা এবারও বিশ্বকাপের দাবিদার। ধারাবাহিক জয় দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে। এভাবেই শেষ হাসি হাসবো আমরা। আর আমাদের প্রিয় তারকা মেসি জায়গা করে নেবে কিংবদন্তি খেলোয়াড়দের তালিকাযর শীর্ষে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুলিস্তানের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড ইকুরিয়ায় স্থানান্তরের সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৯ এম


গুলিস্তানের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড ইকুরিয়ায় স্থানান্তরের সিদ্ধান্ত

রাজধানী গুলিস্তানের দীর্ঘদিনের যানজট সমস্যা সমাধানে সরকার ফুলবাড়িয়া আন্তঃজেলা বাসস্ট্যান্ড কেরানীগঞ্জের ইকুরিয়ায় স্থানান্তরের উদ্যোগ গ্রহণ করেছে।

মঙ্গলবার (৭ জুলাই) এ উদ্দেশ্যে সম্ভাব্য স্থানগুলোর পরিদর্শন করেছেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শনের শেষে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে যে কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় নতুন বাস টার্মিনাল স্থাপনের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

এখন পর্যন্ত জানানো হয়েছে, নতুন বাস টার্মিনালের জন্য তিনটি স্থান পরিদর্শন করা হয়েছে: কেরানীগঞ্জের বাঘৈর তেগরিয়া, তেগরিয়া আন্ডারপাস সংলগ্ন এলাকা এবং ইকুরিয়া হাসনাবাদ। সম্ভাব্যতা, যোগাযোগ ব্যবস্থা, সড়ক সংযোগ, যান চলাচলের সক্ষমতা ও ভবিষ্যৎ সম্প্রসারণের সুযোগের ভিত্তিতে শেষ পর্যন্ত ইকুরিয়া হাসনাবাদ স্থানটি নির্বাচিত করা হয়েছে।

পরিদর্শনে সরকারি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, ঢাকা জেলার পুলিশ সুপার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাবৃন্দ। এছাড়া, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসও সেখানে উপস্থিত ছিলেন।

বর্তমানে গুলিস্তানের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন বিপুলসংখ্যক আন্তঃজেলা বাস চলাচল করে। এই বাসগুলোর কারণে গুলিস্তান, বঙ্গভবন, গোলাপশাহ মাজার, দৈনিক বাংলা মোড় ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। নতুন বাসস্ট্যান্ডটি ইকুরিয়ায় স্থানান্তরিত হলে, এই বাসগুলোকে শহরের কেন্দ্র পর্যন্ত প্রবেশ করতে হবে না, যা গুলিস্তানসহ কেন্দ্রীয় এলাকার যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে কমাতে সাহায্য করবে।

নতুন টার্মিনাল নির্মিত হলে যাত্রীসেবাও আরও আধুনিক ও সুশৃঙ্খল হবে। এখানে বাস পার্কিংয়ের স্থায়ী ব্যবস্থা তৈরি হবে এবং রাজধানীর দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে প্রবেশ ও বের হওয়া যানবাহনের চলাচলও সহজ হবে।

সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, ইকুরিয়ায় বাস টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত বাস্তবায়নে ভূমি, অবকাঠামো, সড়ক সংযোগ ও প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানীর অন্যতম যানজটপূর্ণ এলাকা গুলিস্তানে যানবাহনের চাপ কমানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লন্ডনপ্রবাসী সেজে প্রেমের ফাঁদ, ৮০ হাজার টাকা খোয়ালেন তরুণী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৭ এম


লন্ডনপ্রবাসী সেজে প্রেমের ফাঁদ, ৮০ হাজার টাকা খোয়ালেন তরুণী

লন্ডনের অধিবাসী সেজে প্রেমের সম্পর্ক ঘটানোর মাধ্যমে ৮০ হাজার টাকা খোয়ালেন তরুণী লিমা।

 

হোয়াটসঅ্যাপে একটি মাত্র সাত দিনের পরিচয়ের ভিত্তিতে প্রেমের শুরু হয়। এরপর ঐ কথিত প্রেমিক নিজেকে লন্ডনপ্রবাসী বলার মাধ্যমে বাংলাদেশে আসছেন এমন খবর দেয়। প্রেমিকার জন্য স্বর্ণের বার এবং প্রায় ৪২ লাখ টাকার সমমূল্যের ডলার নেয়ার কথা বলে বিমানের টিকিট কাটার জন্য রওনা হওয়ারও কথা জানায়। এমনকি ওই টিকিটের ছবিও হোয়াটসঅ্যাপে পাঠানো হয়। কিন্তু পরে দেখা যায়, এটি ছিল একটি সুপরিকল্পিত প্রতারণার ফাঁদ।

ভুক্তভোগী লিমার বক্তব্য, বাংলাদেশে পৌঁছানোর পর কথিত প্রেমিক ইমরানকে ঢাকা বিমানবন্দরে কাস্টমস কর্তৃপক্ষ আটক করেছেন বলে খবর আসে। এক ব্যক্তি নিজেকে নারী কাস্টমস কর্মকর্তা তামান্না আক্তার পরিচয় দিয়ে ফোনে জানায়, ভিসা-সংক্রান্ত জটিলতার কারণে এবং তার সঙ্গে থাকা ডলার ও স্বর্ণের বারসহ আটকের জন্য তাকে ছাড়াতে ৮০ হাজার টাকা প্রয়োজন। বলেন, টাকা না দিলে তাকে জেলে পাঠানো হবে এবং সঙ্গে থাকা অর্থ ও স্বর্ণ জব্দ করা হবে।

প্রেমিককে মুক্ত করতে লিমা শ্রমিক হিসেবে কষ্টের মাধ্যমে উপার্জিত ৮০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেন। তবে টাকা পাঠানোর পরও কথিত প্রেমিককে মুক্ত করা হয়নি। বরং এর পরও আরও টাকা দাবি করা হয়। পরে যখন তিনি দুলাভাইয়ের কাছে অতিরিক্ত অর্থ ধার চাইতে যান, তখনই পুরো বিষয়টি নিয়ে সন্দেহ জন্ম নেয়। তখনই তিনি বুঝতে পারেন যে, তিনি প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন।

এ ঘটনার পরে তিন দিন আগে বরিশাল কোতোয়ালি মডেল থানায় প্রতারণার অভিযোগ জমা দেন ভুক্তভোগী।

কোতোয়ালি মডেল থানার ওসি বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। তথ্যপ্রযুক্তির সাহায্যে প্রতারকদের শনাক্ত করার চেষ্টা চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%