ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

তানোরে কীটনাশক চুরির অভিযোগে যুবককে মারধর, ৫ লাখ টাকা জরিমানা অভিযোগের মামলা


তানোরে কীটনাশক চুরির অভিযোগে যুবককে মারধর, ৫ লাখ টাকা জরিমানা অভিযোগের মামলা

রাজশাহীর তানোর উপজেলায় কীটনাশক চুরির অভিযোগে এক যুবককে মারধর করার অভিযোগ উঠেছে। এছাড়া, ওই যুবকের বিরুদ্ধে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করে ৫ লাখ টাকা জরিমানা করার কথাও বলা হচ্ছে।

বুধবার (১৭ জুন) উপজেলার বিল্লী বাজারে এ ঘটনাটি ঘটেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, রামনাথপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে রুবেল একসময় একটি কীটনাশক কোম্পানির কর্মচারী ছিলেন। চাকরি ছেড়ে দেওয়ার পর থেকে তিনি বিল্লী বাজারে মেসার্স মারিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী মাহবুবুল আলমের দোকানে নিয়মিত আসা-যাওয়া করতেন।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, বুধবার বিল্লী হাটের দিন রুবেল ঐ দোকানে বসেছিলেন। পরে বাজার শেষে বাড়ি ফেরার সময় তার ব্যাগ তল্লাশি করে প্রায় ১২ হাজার টাকা মূল্যের বিভিন্ন কীটনাশক উদ্ধার করা হয়। এ ঘটনায় রুবেলকে চুরির অভিযোগে আটক করা হয় এবং তাকে একটি ঘরে রাখা হয়। অভিযোগ রয়েছে যে, সেখানে রুবেলের উপর মারধর করা হয় এবং জোরপূর্বক চুরির স্বীকারোক্তি আদায় করা হয়। এরপর ৫ লাখ টাকা জরিমানা নির্ধারণ করে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়।

আরও পড়ুন: কেরানীগঞ্জে প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা অভিযান

ঘটনার পর স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তাদের দাবি, চুরি যদি ফৌজদারি অপরাধ হয়ে থাকে, তাহলে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে না দিয়ে স্থানীয়ভাবে সালিশ ও জরিমানা করা কতটা আইনসঙ্গত। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক রুবেলের এক স্বজন বলেন, রুবেলের সঙ্গে যা হয়েছে তা অন্যায় ও মানবাধিকার লঙ্ঘনের শামিল। তাকে মারধর করা হয়েছে এবং জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়া হয়েছে। সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এতে রুবেল ও তার পরিবার সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছে।

তবে অভিযোগ স্বীকার করে মেসার্স মারিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী মাহবুবুল আলম বলেন, রুবেল দীর্ঘদিন ধরে আমার দোকান থেকে চুরি করে আসছিল। আমি অনেক কষ্টে তাকে হাতেনাতে ধরেছি। কোনো মব সৃষ্টি হয়নি। উত্তেজিত জনতা ক্ষোভের বশে দু-একটি কিল-ঘুষি মারতে পারে। রুবেলের অনুরোধেই তাকে থানায় না দিয়ে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়েছে।

এ বিষয়ে রুবেল বলেন, যা হওয়ার হয়েছে। আমি বিষয়টি নিয়ে আর বাড়াবাড়ি করতে চাই না।

আরও পড়ুন: কাউখালীতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুক্তি বাস্তবায়নে সুইজারল্যান্ডে বসছে ওয়াশিংটন-তেহরানের প্রতিনিধিরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


চুক্তি বাস্তবায়নে সুইজারল্যান্ডে বসছে ওয়াশিংটন-তেহরানের প্রতিনিধিরা

যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর সুইজারল্যান্ডের বুয়েরগেনস্টক পর্বতশৃঙ্গ রিসোর্টে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক আলোচনার পরিকল্পনা করা হয়েছে বলে সুইস সরকার জানিয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিরসনে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক বাস্তবায়নের বিষয়ে ‘প্রাথমিক আলোচনা’ সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছ। এতে আর বলা হয়েছে, বর্তমানে পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরান, মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতার এবং অন্যান্য সংশ্লিষ্ট দেশগুলো আগামীকাল চুক্তিটি বাস্তবায়নের প্রাথমিক আলোচনার জন্য বার্গেনস্টকে মিলিত হবে। এর মাধ্যমে লুসার্নের নিকটবর্তী বিলাসবহুল পাহাড়ি রিসোর্টে অনুষ্ঠিতব্য এই বৈঠককে ঘিরে থাকা অনিশ্চয়তার কিছুটা দূর হলো। তবে বৈঠকে কারা উপস্থিত থাকবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। সূত্র: রয়টার্স, গাল্ফ নিউজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ আফ্রিকার কোচ মেসির উদাহরণ টেনে ফিফার প্রতি বৈষম্য ও পক্ষপাতের অভিযোগ তুললেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


দক্ষিণ আফ্রিকার কোচ মেসির উদাহরণ টেনে ফিফার প্রতি বৈষম্য ও পক্ষপাতের অভিযোগ তুললেন

বিশ্বকাপের প্রথম ম্যাচে 'ভয়াবহ ফাউল' করে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন দক্ষিণ আফ্রিকান মিডফিল্ডার থেম্বা জোয়ান। এই নিষেধাজ্ঞা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দলের প্রধান কোচ হুগো ব্রুস। তিনি দাবি করেন, ফাউলের কারণে জোয়ানকে অনেক কঠোর শাস্তি দেয়া হলেও একই অপরাধে মেসিকে ছাড় দেয়া হয়েছে। এতে ফিফার প্রতি পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন তিনি। মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে আজ (১৮ জুন) রাতে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামবে বাফনা বাফনারা। ম্যাচের আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ব্রুস দাবি করেন, খেলোয়াড়দের শাস্তির ক্ষেত্রে শৃঙ্খলা কমিটির কোনো ধারাবাহিকতা নেই। তিনি বলেন, বড় তারকাদের ক্ষেত্রে যেখানে নমনীয়তা দেখানো হয়, সেখানে সাধারণ খেলোয়াড়দের ওপর কঠোর শাস্তির বোঝা চাপানো হচ্ছে। এক্ষেত্রে মেসির দিকে ইঙ্গিত করেছেন দক্ষিণ আফ্রিকান কোচ। ঘটনার সূত্রপাত মূলত মেক্সিকোর বিপক্ষে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচে ঘটে। ম্যাচের ৮৪তম মিনিটে বিকল্প খেলোয়াড় হিসেবে মাঠে নামা থেম্বা জোয়ান পজিশন নেওয়ার লড়াইয়ে মেক্সিকান ফরোয়ার্ড রবার্তো আলভারাডোর মুখে আঘাত করেন। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির রিভিউয়ের পর রেফারি উনাকে সরাসরি লাল কার্ড দেখান। সাধারণত লাল কার্ডের জন্য এক ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হলেও এটিকে 'ভয়াবহ অপরাধ' হিসেবে চিহ্নিত করে ফিফার শৃঙ্খলা কমিটি পরবর্তীতে জোয়ানের শাস্তি বাড়িয়ে তিন ম্যাচ করে। ফলস্বরূপ, গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোর পাশাপাশি, নকআউট পর্বে গেলে শুরুর দিকে মাঠের বাইরে থাকতে হবে এই অভিজ্ঞ মিডফিল্ডারকে। দক্ষিণ আফ্রিকা যদি শেষ ১৬তে খেলতে পারে, তবেই কেবল জোয়ান আবার মাঠে নামার সুযোগ পাবেন। ফিফার এই বাড়তি নিষেধাজ্ঞা কোনভাবেই মেনে নিতে পারছেন না হুগো ব্রুস। তিনি আলজেরিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার প্রথম ম্যাচের একটি ঘটনার দিকে আঙুল তোলেন। ওই ম্যাচে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি আলজেরিয়ার ডিফেন্ডার আইসা মান্ডির কাছ থেকে বল কেড়ে নেওয়ার সময় বিপজ্জনকভাবে বুটের স্টাড দিয়ে আঘাত করেছিলেন। ব্রুসের অভিযোগ, মেসির ওই বিপজ্জনক চ্যালেঞ্জটি ফাউল হওয়া সত্ত্বেও ভিএআর দ্বারা রিভিউ পর্যন্ত করা হয়নি এবং রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। এমনকি মেসিকে কোন সতর্কবার্তাও দেয়া হয়নি। কোচ হুগো ব্রুস বলেন, 'প্রথমত, লাল কার্ড অনেক গুরুতর একটা জিনিস। আমি থেম্বার লাল কার্ডের হাইলাইটস দেখেছি। আমি মনে করি না, এটা লাল কার্ড পাওয়ার যোগ্য।' তিনি আরও বলেন, 'যদি আমি গতকাল মেসির ঘটনাটা দেখি, আমার ধারণা ওখানে একটি ভিএআর চেকও করা হয়নি। আমি চাইনা মেসি লাল কার্ড পাক কারণ তার মাঠে থাকা উচিত। আমরা সবাই কাল দেখেছি সে কতটা দারুণ খেলোয়াড়। কিন্তু অবশ্যই, এই বৈষম্য কেন, আমি কিছুটা হতাশ এই ব্যাপারে।' বিশ্বকাপের মতো আসরে রেফারিং এবং শৃঙ্খলা কমিটির এমন দ্বিমুখী নীতি নিয়ে ইতোমধ্যে সমালোচনার মুখে ফিফা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেহরানের বিপুল তহবিলের ভবিষ্যৎ নিয়ে উপসাগরীয় দেশগুলো নীরব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


তেহরানের বিপুল তহবিলের ভবিষ্যৎ নিয়ে উপসাগরীয় দেশগুলো নীরব

যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী তেহরানের জন্য ৩০০ বিলিয়ন (৩০ হাজার কোটি) ডলারের একটি তহবিলের অর্থায়ন নিশ্চিত করতে বাধ্য হয়েছে।

যুদ্ধের অবসানে বৃহত্তর সমঝোতার অংশ হিসেবে এমন উদ্যোগ এসেছে, যা বৈশ্বিক জ্বালানিসংকট ও বিশ্ববাজারে অস্থিরতা তৈরি করেছে।

তবে, এই বিপুল তহবিলের ভবিষ্যৎ সম্পর্কে উপসাগরীয় দেশগুলোর প্রতিশ্রুতিগুলি অস্পষ্ট রয়েছে।

চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমরা তাদের ওপর ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর’ ইসলামিক প্রজাতন্ত্রটির এই অর্থের প্রয়োজন হবে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন, ইরানিরা এই তহবিলের ‘সুযোগ পেতে পারে’, যা উপসাগরীয় দেশগুলোর অর্থায়নে গঠিত হবে। তবে, কোন কোন উপসাগরীয় দেশ এতে অংশ নেবে তা স্পষ্ট নয়। কারণ, এখনও পর্যন্ত কোনো দেশ প্রকাশ্যে এর জন্য প্রতিশ্রুতি দেয়নি।

বুধবার (১৭ জুন) ‘আল অ্যারাবিয়া ইংলিশ’-এর সাথে একটি সাক্ষাৎকারে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, এই তহবিল সম্পর্কে তাঁর কাছে ‘কোনো বিস্তারিত তথ্য নেই’। তিনি আরও মন্তব্য করেন, যুদ্ধ চলাকালীন উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের হামলার কারণে ‘আস্থার একটি বড় ঘাটতি তৈরি হয়েছে।’

তিনি বলেন, ‘বেইজিং সমঝোতার ফলস্বরূপ আমরা ইরানের সাথে আমাদের সম্পর্ক গড়ে তোলার প্রাথমিক প্রক্রিয়ার মধ্যে ছিলাম... সেটি কেবলই গতি পেতে শুরু করেছিল এবং অর্থনৈতিক সহযোগিতা ও এই জাতীয় বিষয়গুলোর সম্ভাব্য পথ উন্মোচন করছিল।’

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, ‘আমার মনে হয় আমরা সেই অবস্থান থেকে আরও পিছিয়ে গেছি।’ যেকোনো ধরনের অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনার আগে আস্থা পুনর্গঠন করতে হবে। ‘আমরা এখন খুবই প্রাথমিক পর্যায়ে আছি।’

চলতি সপ্তাহে জি-৭ সম্মেলনের ফাঁকে, ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেছেন, চুক্তির পর ইরানে ‘বিশাল সুযোগ’ তৈরি হতে পারে। তবে তিনি এই তহবিল নিয়ে সুনির্দিষ্ট কোনো মন্তব্য করেননি।

তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত যে সেখানে বিশাল সুযোগ তৈরি হতে যাচ্ছে। আলোচনার পর ইরান ‘সব ধরনের বিনিয়োগের’ জন্য উন্মুক্ত হবে।

সূত্র : সিএনএন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত করল আদালত”

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


“দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত করল আদালত”

সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত।

আদাবর এবং যাত্রাবাড়ী থানার দুটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আজ স্থগিত করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী লিটন আহমেদ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অনীক আর হক।

২০২৪ সালের ২১ অক্টোবর রাতে দেড়টার সময় রাজধানীর মিরপুর-৬ থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়ার কিছু সময় আগে ২১ অক্টোবর দিনগত রাত সোয়া ১টার দিকে তিনি নিজের ফেসবুক ভেরিফায়েড আইডি থেকে একটি পোস্ট করেন। পোস্টে তিনি লেখেন, ‘আমি পুলিশের সঙ্গে যাচ্ছি।

দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।’ সাবেক এই স্বতন্ত্র সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় এবং হবিগঞ্জ জেলা এলাকায় বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে হাইকোর্টে মিরপুর থানার মামলায় জামিন চেয়ে আবেদন করা হয়। পরে হাইকোর্ট তাকে জামিন দিয়ে রুল জারি করে। রাষ্ট্রপক্ষ পরে ওই জামিনাদেশ স্থগিত করার জন্য আপিলে আবেদন করে। এরপর আপিল বিভাগ ওই মামলায় তার জামিন বহাল রাখে।

আবার পরে হাইকোর্ট বিভাগে আরো দুই মামলায় জামিনও পান সৈয়দ সায়েদুল হক সুমন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%