ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং
গয়েশ্বর চন্দ্র রায়

রাষ্ট্রপতি নির্বাচনের আগে ৭০ অনুচ্ছেদের প্রশ্নটা অবান্তর


রাষ্ট্রপতি নির্বাচনের আগে ৭০ অনুচ্ছেদের প্রশ্নটা অবান্তর

রাষ্ট্রপতি নির্বাচনের আগে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সম্পর্কে অবান্তর বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি আরো বলেন, ‘এখন রাষ্ট্রপতি নির্বাচনের আগে এই প্রশ্নটা অবান্তর এবং কনফিউশন সৃষ্টি করার মতো।’

আজ রবিবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর ইসি ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব দিয়েছে। দলটির বক্তব্য হচ্ছে, রাষ্ট্রপতি নির্বাচনের বড় অন্তরায় হলো ৭০ অনুচ্ছেদ। এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘এটা পরের চ্যাপ্টার। সংসদ যদি বিবেচনা করে সবাই মিলে, এটা হতে পারে। এখন এই প্রশ্নটা অবান্তর এবং কনফিউশন সৃষ্টি করার মতো।’

আরও পড়ুন: ড. ইউনূসকে হেনস্তায় রিটায়ার্ড বিসিএস অফিসার্স প্ল্যাটফর্মের ক্ষোভ ও নিন্দা

তিনি বলেন, আমাদের প্রচলিত সংবিধান অনুযায়ী আমাকে পথ চলতে হবে। সেই সংবিধানে যেখানে বাধা রয়েছে, সেই বাধা অতিক্রম করার জন্য আমাকে সংসদ থেকে সংশোধন করতে হবে।

এর বাইরে কিছুই করা সম্ভব নয়। রাস্তাঘাটে বলে লাভ নেই।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে জানিয়ে গয়েশ্বর বলেন, রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এবং সমর্থনকারী ছিলেন আমি। আপনাদেরকে আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে বৈধ ঘোষিত হয়েছেন। এখন আমরা অপেক্ষায় থাকব ২০ আগস্ট ভোটের জন্য।

এ সময় ইসি ভবনে বিএনপির প্রতিনিধিদলে আরো উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

আরও পড়ুন: ইসরাইলের নির্বাচনের আগে নেতানিয়াহু-ওবামা ফের বাগযুদ্ধ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘দামু’ পরিচালক রাজা সেন আর নেই

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪৪ পি.এম


‘দামু’ পরিচালক রাজা সেন আর নেই

বাংলা সিনেমার প্রবীণ পরিচালক রাজা সেন প্রয়াত হলেন। তিনি মৃত্যু বরণ করেছেন দীর্ঘদিন অসুস্থ থাকার পর রবিবার (১৬ আগস্ট) সকালে দক্ষিণ কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। তার মৃত্যুকালে বয়স ছিল ৭১ বছর।

রাজা সেনের মৃত্যুর খবর শোনার পর বাংলা চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ‘দামু’ সিনেমার পরিচালক হিসেবে তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন দর্শকদের কাছে।

তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। কোমরে ব্যথা পাওয়ার পর রাজা সেনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতালে চিকিৎসার সময় তার ফুসফুস ও কিডনিতে সমস্যা দেখা দেয় এবং হৃদরোগেও আক্রান্ত হন তিনি। পরে তিনি ভেন্টিলেশনে রাখা হয়। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থাতেই প্রবীণ এই পরিচালকের মৃত্যু হয়।

আরো পড়ুন বিয়ের জন্য ইসলাম গ্রহণ করেছিলেন যেসব তারকা।

‘দামু’ দিয়েই রাজা সেন পরিচিতি পেয়েছিলেন। ১৯৯৬ সালে ‘দামু’ সিনেমার মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পরিচালক হিসেবে তার যাত্রা শুরু হয়। সিনেমাটি দর্শকদের প্রশংসা পাশাপাশি জাতীয় পুরস্কারও অর্জন করেছিল। সেরা শিশুচলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয়েছিল ‘দামু’।

এরপর দীর্ঘ ক্যারিয়ারে রাজা সেন একাধিক সিনেমা, টেলিভিশন ধারাবাহিক ও তথ্যচিত্র পরিচালনা করেন। তার পরিচালিত ‘দেশ’ সিনেমায় অভিনয় করেছেন জয়া বচ্চন ও অভিষেক বচ্চন।

২০১৯ সালে ‘ভালবাসার গল্প’ সিনেমার মাধ্যমে রাজা সেন শেষবার পরিচালকের চেয়ারে বসেছিলেন। এরপর থেকে তিনি নতুন কোনো সিনেমা পরিচালনা করেননি।

দীর্ঘ ক্যারিয়ারে বাংলা সিনেমার পাশাপাশি টেলিভিশনেও কাজ করেছেন এই নির্মাতা। তার মৃত্যুর ফলে বাংলা চলচ্চিত্রে শোকের আবহ নেমে এসেছে।

রাজা সেনের বড় মেয়ে জার্মানিতে থাকেন। বাবাকে হাসপাতালে ভর্তি করার পর তিনি বিদেশে ফিরে যান। এজন্য তিনি বাবার শেষযাত্রায় উপস্থিত থাকতে পারবেন না।

প্রবীণ এই পরিচালকের মৃত্যুর কারণে বাংলা সিনেমার সহকর্মী ও অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রিশালে জাতীয় মৎস্য পক্ষ পালন

আন্তর্জাতিক ডেস্ক

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪৫ পি.এম


ত্রিশালে জাতীয় মৎস্য পক্ষ পালন

ময়মনসিংহের ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় জাতীয় মৎস্য পক্ষ পালন করা হয়েছে।

এ উপলক্ষে আজ রবিবার উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ পুকুর পাড়ে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলামের সভাপতিত্বে এবং খামার ব্যবস্থাপক মোজাম্মেল হকের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিছুজ্জামান মৃধা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সামসুজ্জামান মাসুম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাম্মিম জাহান এবং ত্রিশাল সরকারি নজরুল একাডেমির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

এইচ এম নোমান ​চরফ্যাশন

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪৭ পি.এম


চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভোলা জেলাধীন চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য গুণীজনদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আজ ১৬ আগস্ট ২০২৬ (রবিবার) চরফ্যাশন উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক দূরদর্শী ব্যক্তিবর্গসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য ও উপস্থিতি নিশ্চিত করেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতীয়া, ভোলা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল রহমান দিপু ফরাজি ,

এ ছাড়া উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চরফ্যাশন শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্বাস উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সফিউল্লাহ সফি, চরফ্যাশন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার, চরফ্যাশন প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি কামাল মিয়াজী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবী, চরফ্যাশন উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আমজাদ হোসেন সোহাগ এবং সাধারণ সম্পাদক আব্বাস কাজী।সভায় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, কর্মকর্তারাও অংশ নেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও প্রোটিনের চাহিদা মেটাতে রূপালি মাছের উৎপাদন বৃদ্ধি ও আধুনিক মৎস্য চাষের কোনো বিকল্প নেই। বক্তারা প্রান্তিক মৎস্যজীবীদের সুরক্ষা ও মৎস্য সম্পদ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের সামাজিক অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্যচাষী ও ক্ষেত্রবিশেষে অবদানের জন্য নির্বাচিতদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেশনজট নিরসনে আমরণ অনশনে বেরোবির শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪৯ পি.এম


সেশনজট নিরসনে আমরণ অনশনে বেরোবির শিক্ষার্থীরা

সেশনজট নিরসনসহ চার দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর প্রধান ফটকের সামনে এ কর্মসূচি শুরু করেন তারা।

‘সেশনজট নিরসন চাই, শিক্ষার্থীর মুক্তি চাই’ এমন স্লোগানে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি পালন করছেন।

শিক্ষার্থীদের দাবিতে চারটি দফা রয়েছে। শিক্ষার্থীরা দাবি করেছেন ৮-১ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। ৮-২ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা ৩০ মার্চের মধ্যে সম্পন্ন করতে হবে। সেইসাথে প্রতিটি সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ ৪-৬ সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে।

আন্দোলনে অংশগ্রহণের কারণে কোনো শিক্ষার্থীর ফলাফল, প্রাপ্ত নম্বর বা মূল্যায়নে কোনো ধরনের বৈষম্য, প্রতিহিংসা বা নেতিবাচক প্রভাব ফেলা যাবে না।

এই বিষয়ে আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহে শেষ হয়। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার প্রায় ১০ মাস পার হলেও এখনো ফলাফল প্রকাশ করা হয়নি।’

আরেক শিক্ষার্থী জানান, দীর্ঘ ১০ মাস ধরে ফলাফল প্রকাশ না হওয়ায় তাদের শিক্ষাজীবন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।

সেশনজটের কারণে তাদের একাডেমিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা ব্যাহত হচ্ছে। ফলাফল দ্রুত প্রকাশসহ একাডেমিক কার্যক্রম সম্পন্ন করে সেশনজট নিরসন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এ বিষয়ে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মোস্তাফুর রহমান বলেন, ‘আমাদের বিভাগে নানা সংকটের কারণে সব ব্যাচেই কিছুটা সেশনজট রয়েছে এটি স্বাভাবিক। আমাদের শিক্ষক ও শ্রেণিকক্ষ সংকটসহ বিভিন্ন সংকট রয়েছে। আমাদের পাঁচটি ল্যাব প্রয়োজন। এর মধ্যে দুটি পেয়েছি। আরো তিনটি ল্যাব প্রয়োজন।’

অতিরিক্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে কিছু সংকট রয়েছে, কিছু সীমাবদ্ধতাও আছে। ছয় মাসের মধ্যে একটি সেমিস্টার শেষ করতে হবে। প্রয়োজনে শুক্রবার ও সরকারি ছুটির দিনেও ক্লাস হবে। আশা করছি, বিষয়টি দ্রুত সমাধান করা হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%