প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলা সিনেমার প্রবীণ পরিচালক রাজা সেন প্রয়াত হলেন। তিনি মৃত্যু বরণ করেছেন দীর্ঘদিন অসুস্থ থাকার পর রবিবার (১৬ আগস্ট) সকালে দক্ষিণ কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। তার মৃত্যুকালে বয়স ছিল ৭১ বছর।
রাজা সেনের মৃত্যুর খবর শোনার পর বাংলা চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ‘দামু’ সিনেমার পরিচালক হিসেবে তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন দর্শকদের কাছে।
তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। কোমরে ব্যথা পাওয়ার পর রাজা সেনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতালে চিকিৎসার সময় তার ফুসফুস ও কিডনিতে সমস্যা দেখা দেয় এবং হৃদরোগেও আক্রান্ত হন তিনি। পরে তিনি ভেন্টিলেশনে রাখা হয়। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থাতেই প্রবীণ এই পরিচালকের মৃত্যু হয়।
আরো পড়ুন বিয়ের জন্য ইসলাম গ্রহণ করেছিলেন যেসব তারকা।
‘দামু’ দিয়েই রাজা সেন পরিচিতি পেয়েছিলেন। ১৯৯৬ সালে ‘দামু’ সিনেমার মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পরিচালক হিসেবে তার যাত্রা শুরু হয়। সিনেমাটি দর্শকদের প্রশংসা পাশাপাশি জাতীয় পুরস্কারও অর্জন করেছিল। সেরা শিশুচলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয়েছিল ‘দামু’।
এরপর দীর্ঘ ক্যারিয়ারে রাজা সেন একাধিক সিনেমা, টেলিভিশন ধারাবাহিক ও তথ্যচিত্র পরিচালনা করেন। তার পরিচালিত ‘দেশ’ সিনেমায় অভিনয় করেছেন জয়া বচ্চন ও অভিষেক বচ্চন।
২০১৯ সালে ‘ভালবাসার গল্প’ সিনেমার মাধ্যমে রাজা সেন শেষবার পরিচালকের চেয়ারে বসেছিলেন। এরপর থেকে তিনি নতুন কোনো সিনেমা পরিচালনা করেননি।
দীর্ঘ ক্যারিয়ারে বাংলা সিনেমার পাশাপাশি টেলিভিশনেও কাজ করেছেন এই নির্মাতা। তার মৃত্যুর ফলে বাংলা চলচ্চিত্রে শোকের আবহ নেমে এসেছে।
রাজা সেনের বড় মেয়ে জার্মানিতে থাকেন। বাবাকে হাসপাতালে ভর্তি করার পর তিনি বিদেশে ফিরে যান। এজন্য তিনি বাবার শেষযাত্রায় উপস্থিত থাকতে পারবেন না।
প্রবীণ এই পরিচালকের মৃত্যুর কারণে বাংলা সিনেমার সহকর্মী ও অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন