০১:৪৫ পি.এম
ময়মনসিংহের ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় জাতীয় মৎস্য পক্ষ পালন করা হয়েছে।
এ উপলক্ষে আজ রবিবার উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ পুকুর পাড়ে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলামের সভাপতিত্বে এবং খামার ব্যবস্থাপক মোজাম্মেল হকের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিছুজ্জামান মৃধা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সামসুজ্জামান মাসুম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাম্মিম জাহান এবং ত্রিশাল সরকারি নজরুল একাডেমির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক প্রমুখ।
আরও পড়ুন: টঙ্গীতে আগুনে পুড়ল ৯ দোকান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন