ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭০, মামলা ৪০


ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭০, মামলা ৪০

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় ৪৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

 

আরও পড়ুন: দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২১ জন, লালবাগ বিভাগে ৩৮ জন, ওয়ারী বিভাগে ৪৯ জন, মতিঝিল বিভাগে ৬৪ জন, তেজগাঁও বিভাগে ৫৭ জন, মিরপুর বিভাগে ১৩৭ জন, গুলশান বিভাগে ৪৫ জন, উত্তরা বিভাগে ৫৮ জন এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।

অভিযানকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৬২ পিস ইয়াবা, ১০ কেজি গাঁজা, তিনটি ফয়েল পেপার, পাঁচটি গ্যাস লাইট, দুটি ইয়াবা সেবনের পাইপ, একটি ইয়াবা সেবনের কর্ক, দুটি ইয়াবা সেবনের কয়েন, পাঁচটি মোবাইল ফোন, দেড় আনা ওজনের একটি স্বর্ণের কানের দুল এবং একটি মোটরসাইকেল।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য ও আলামত উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরও পড়ুন: মঙ্গলবার অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির গোলের পরও মায়ামির হার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

১০:৩৭ এম


মেসির গোলের পরও মায়ামির হার

লিওনেল মেসির গোলও ইন্টার মায়ামির ভাগ্যের চাকা রদবদল করতে সক্ষম হলো না। টরন্টো এফসির কাছে ঘরের মাঠে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই পরাজিত হলো যুক্তরাষ্ট্রের ক্লাবটি।

ম্যাচের শেষ বাঁশি বাজার মাত্র আট মিনিট আগে রদ্রিগো দে পলের নিখুঁত থ্রু-বলের মাধ্যমে ফার্স্ট-টাইম ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেছিলেন মেসি। কিন্তু তার আগে দ্বিতীয়ার্ধে মাত্র তিন মিনিটের মধ্যে জশ সার্জেন্ট ও ডেরিক ইটিয়েন জুনিয়রের দুটি গোলে ম্যাচের দিশা নিয়ন্ত্রণে নিয়ে নেয় কানাডিয়ান ক্লাব টরন্টো।

সময় হিসেবে টানা প্রায় এক মাস ধরে কোনো জয় দেখতে পাননি মেসির দল। এর মধ্যে লিগস কাপের প্রথম রাউন্ডে জোড়া হারে তাদের বিদায় নিতে হয়েছিল।

এছাড়া, গত সপ্তাহে ন্যাশভিল এসসি-র কাছে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হয় তারা। যদিও মাঝে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে ২-২ ড্রয়ে হারের ধারা থামানোর চেষ্টা করেছিল, তবে তারা জয়ের ধারায় ফিরতে পারেনি।

এই হারের ফলে ইস্টার্ন কনফারেন্স ও সাপোর্টাস শিল্ড টেবিলের শীর্ষে থাকা ন্যাশভিল এখন ইন্টার মায়ামির তুলনায় স্পষ্ট ১০ পয়েন্ট এগিয়ে গেল। বর্তমান এমএলএস কাপ চ্যাম্পিয়ন মায়ামি এখনও পয়েন্ট তালিকার দুই নম্বরে অবস্থান করলেও, প্লে-অফের প্রথম পর্বে ‘হোম ফিল্ড সুবিধা’ নিশ্চিত করতে তাদের এখন সেরা চার ধরে রাখার জন্য লড়াই করতে হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সচিবালয়ে প্রথমবার অফিস করছেন তথ্যমন্ত্রী আন্দালিব পার্থ, ফুল দিয়ে বরণ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

১০:৩৯ এম


সচিবালয়ে প্রথমবার অফিস করছেন তথ্যমন্ত্রী আন্দালিব পার্থ, ফুল দিয়ে বরণ

নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ সচিবালয়ে প্রথমবারের মতো অফিস করছেন। রবিবার (২৩ আগস্ট) সকালে যখন তিনি ৬ নং ভবনের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পৌঁছান, তখন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

এর আগে সকাল ৮টা ২০ মিনিটে তিনি সচিবালয়ে আসেন। এরপর সকাল সাড়ে ৯টায় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। প্রথম কর্মদিবসে সচিবালয়ে এসে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ফুল দিয়ে তাকে স্বাগত জানানো হয়।

এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সচিব মাহবুবা ফারজানা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সচিবালয়ে প্রথম অফিসে স্থানীয় সরকারমন্ত্রী মঈন খান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

১০:৪২ এম


সচিবালয়ে প্রথম অফিসে স্থানীয় সরকারমন্ত্রী মঈন খান

মন্ত্রিসভায় যুক্ত হওয়ার পর, প্রথমবার সচিবালয়ে অফিস করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

রবিবার (২৩ আগস্ট) সকাল ৯টার পরপরই তিনি সচিবালয়ে আসেন। আসার সাথে সাথে তিনি কর্মকর্তাদের দ্বারা ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে সকাল ১০টায় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বসেন মন্ত্রী।

এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।

এদিকে, আজ সচিবালয়ে প্রথমবারের মতো অফিস করছেন নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ।

সকালে সচিবালয়ের ৬ নং ভবনের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পৌঁছালে, মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

এর আগে সকাল ৮টা ২০ মিনিটে সচিবালয়ে আসেন মন্ত্রী। এবং তারপর সকাল সাড়ে ৯টায় কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সচিব মাহবুবা ফারজানাসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে মুখোশধারীদের গুলিতে ছাত্রশিবির কর্মীসহ গুলিবিদ্ধ ৩

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

১০:৪৭ এম


নোয়াখালীতে মুখোশধারীদের গুলিতে ছাত্রশিবির কর্মীসহ গুলিবিদ্ধ ৩

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের বারইচতল গ্রামের অটো রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন বারইচতল গ্রামের হোসেন মাস্টার বাড়ির মো. তহিদুল ইসলাম খোকনের ছেলে সাকিবুল হাসান (১৭), আলাউদ্দিন হাজী বাড়ির কফিল শিপনের ছেলে মো. নাদিম (১৭) এবং মো. হোসেনের ছেলে মো. সাহের।

স্থানীয়দের ভাষ্য, নাদিম, সাকিব ও সাহের মোটরসাইকেলে করে বাংলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা মুখোশধারী কয়েকজন ব্যক্তি তাদের মোটরসাইকেলের গতিরোধের চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুলিবিদ্ধ হয়ে পড়ে যান।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর বাংলা বাজার এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে গত সোমবার একই উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নে একটি বিয়ের অনুষ্ঠানে গুলিবর্ষণের ঘটনায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হন।

বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাবীবুর রহমান বলেন, দুজনের শরীরে সামান্য লেগেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%