১০:৩৯ এম
নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ সচিবালয়ে প্রথমবারের মতো অফিস করছেন। রবিবার (২৩ আগস্ট) সকালে যখন তিনি ৬ নং ভবনের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পৌঁছান, তখন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
এর আগে সকাল ৮টা ২০ মিনিটে তিনি সচিবালয়ে আসেন। এরপর সকাল সাড়ে ৯টায় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। প্রথম কর্মদিবসে সচিবালয়ে এসে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ফুল দিয়ে তাকে স্বাগত জানানো হয়।
এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সচিব মাহবুবা ফারজানা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: চার শতাধিক শিল্পীর পরিবেশনায় ‘চিরদিনের নজরুল’ উদযাপন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন