প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মন্ত্রিসভায় যুক্ত হওয়ার পর, প্রথমবার সচিবালয়ে অফিস করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
রবিবার (২৩ আগস্ট) সকাল ৯টার পরপরই তিনি সচিবালয়ে আসেন। আসার সাথে সাথে তিনি কর্মকর্তাদের দ্বারা ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে সকাল ১০টায় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বসেন মন্ত্রী।
এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।
এদিকে, আজ সচিবালয়ে প্রথমবারের মতো অফিস করছেন নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ।
সকালে সচিবালয়ের ৬ নং ভবনের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পৌঁছালে, মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
এর আগে সকাল ৮টা ২০ মিনিটে সচিবালয়ে আসেন মন্ত্রী। এবং তারপর সকাল সাড়ে ৯টায় কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সচিব মাহবুবা ফারজানাসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন