ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

সংসদে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ পাস


সংসদে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ পাস

দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার উদ্দেশ্যে, শিল্পায়ন ত্বরান্বিত করার প্রয়াসে এবং বিনিয়োগকারীদের জন্য সেবা সহজ ও সমন্বিত করার লক্ষ্যে জাতীয় সংসদে কণ্ঠভোটের মাধ্যমে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’ পাস হয়েছে। নতুন এই আইনের বিধান অনুযায়ী, বিনিয়োগ, শিল্পাঞ্চল ও পিপিপি প্রকল্পের কার্যক্রম একক কর্তৃপক্ষের অধীনে আনা হয়েছে।

আইনের বিধান অনুযায়ী, বিডা, বেজা, পিপিপি কর্তৃপক্ষ বিলুপ্ত করে ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ গঠিত হবে।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদ অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পরবর্তীতে বিলটি কণ্ঠভোটের মাধ্যমে পাস হয়।

আরও পড়ুন: নেত্রকোনায় নিহত সাংবাদিক লুৎফুজ্জামানের জানাজা সম্পন্ন

বিলের ওপর আপত্তি জানান বিরোধী দলের সংসদ সদস্য ব্যারিষ্টার নজিবুর রহমান। তার সেই আপত্তি কণ্ঠভোটের মাধ্যমে নাকচ হয়ে যায়। এ সম্পর্কে কথা বলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। পরে বিলটির পাসের প্রস্তাব উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

নতুন আইনের আওতায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের (পিপিপিএ) কার্যক্রম সমন্বিত হয়ে যাবে।

এর আগে, ৯ জুলাই প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিলটির খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

আইন অনুযায়ী, ইনভেস্ট বাংলাদেশ দেশটির প্রধান বিনিয়োগ উন্নয়ন ও সমন্বয়কারী সংস্থা হিসেবে কাজ করবে। এর মাধ্যমে বিনিয়োগ অনুমোদন, নিবন্ধন, আমদানি-রপ্তানি, প্রণোদনা, শিল্পাঞ্চল উন্নয়ন এবং সরকারি সেবা গ্রহণের প্রক্রিয়া আরো সহজ, দ্রুত এবং সমন্বিত হবে।

আরও পড়ুন: বান্দরবানে উৎসবমুখর পরিবেশে শুরু হলো শারদীয় দুর্গাপূজা

আইনে সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স, ওয়ান-স্টপ সার্ভিস, অনুমোদন ও লাইসেন্সিং প্রক্রিয়ার ডিজিটালাইজেশন, সরকারি-বেসরকারি অংশীদারত্ব সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারের মতে, নতুন আইন কার্যকর হলে বিনিয়োগ ব্যবস্থাপনায় বিদ্যমান নীতিগত অসামঞ্জস্য ও বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বের দ্বৈততা কমবে।

অন্যদিকে, আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি সমন্বিত বিনিয়োগ ব্যবস্থাপনা কাঠামো গড়ে উঠবে।

আইনের উল্লেখযোগ্য বিধানসমূহের মধ্যে রয়েছে অর্থনৈতিক অঞ্চল, মুক্তবাণিজ্য অঞ্চল ও ঘোষিত শিল্পাঞ্চলকে সমন্বিত কাঠামোর আওতায় আনা, লাইসেন্স ও অনুমোদনের সময়সীমা নির্ধারণ, ক্ষুদ্র পিপিপি প্রকল্পে সহজ অনুমোদনের ব্যবস্থা এবং অব্যবহৃত সরকারি জমি, স্থাপনা ও অন্যান্য সম্পদ উৎপাদনশীল কাজে ব্যবহারের সুযোগ। পাশাপাশি, বিনিয়োগ ও ব্যবসাসংক্রান্ত সকল ধরনের সেবা একক ডিজিটাল প্ল্যাটফর্মে আনার বিধান রাখা হয়েছে।

দেশি-বিদেশি বিনিয়োগের সম্ভাবনা চিহ্নিতকরণ, দেশে-বিদেশে বিনিয়োগ প্রচার, আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয়, বিনিয়োগবান্ধব নীতিমালা প্রণয়ন, বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের বিষয়গুলি আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: গয়েশ্বর চন্দ্র রায়

বিলে দেশি-বিদেশি অংশীদারত্বে বিনিয়োগ উদ্যোগ অনুমোদন, শিল্পে পুঁজি গঠন, বিনিয়োগ সহজলভ্য করার চেষ্টা, বিদেশি কর্মকর্তা ও বিশেষজ্ঞ নিয়োগের নীতিমালা নির্ধারণ, ভিসা সুপারিশ, কর্মানুমতি প্রদান, প্রযুক্তি হস্তান্তর এবং স্থানীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধির বিষয়েও প্রয়োজনীয় বিধান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাইরাস কিছু ক্রিয়াশীল, আমাদের সমালোচনা হচ্ছে: জামায়াত আমির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


ভাইরাস কিছু ক্রিয়াশীল, আমাদের সমালোচনা হচ্ছে: জামায়াত আমির

রাজধানীর উন্নয়নে বিশেষ বরাদ্দ দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

জলাবদ্ধতার জন্য গত সরকারকে দায়ী করে তিনি বলেছেন, জলাবদ্ধতার সমস্যা বর্তমান সরকারের সৃষ্ট নয়। এটি বিগত সরকারের সৃষ্ট। তিনি আরও বলেন, জলাবদ্ধতা একটি দীর্ঘমেয়াদি সমস্যা। এজন্য কোঅর্ডিনেটেড এবং ওয়েল প্ল্যানড প্রকল্প হাতে নিয়ে হবে। কিন্তু বিগত সময়ে উন্নয়নের জন্য বাজেট বরাদ্দ হলেও, সে অর্থ গিয়েছে কিছু লোকের পকেটে। এ অবস্থায় বাজেটে বিশেষ বরাদ্দ রেখে রাজধানীর উন্নয়ন করা প্রয়োজন।

তিনি এই সময় বিরোধীদলের প্রতি ইনসাফ করা হয়নি বলে দাবি করেছেন। সরকারের গৃহীত আর্থিক পদক্ষেপের মধ্যে বিরোধীদলের প্রতি ইনসাফ করা হয়নি। আমাদের কারণে আমাদের আসনগুলোতে জনগণ যেন বঞ্চিত না হয়। সংরক্ষিত আসনের সদস্যদের ফান্ড অ্যালোকেশন করা হয়েছে। কিন্তু বিরোধীদলের কাউকে এখনো তা করা হয়নি। এটি অন্যায্য বলেও উল্লেখ করেছেন তিনি।

রাষ্ট্রের টাকার সঠিক ব্যবহারের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, রাষ্ট্রের ট্রেজারির প্রতিটি টাকা সরকারের কাছে আমানত। এইখানে ছোট স্থাপনা তৈরি হলেও তা উদ্বোধন করে স্টোন বসাতেও অর্থ খরচ হয়। যেন খাজনার চেয়ে বাজনা বেশি। আর কিছু কিছু ভাইরাস এখনো ক্রিয়াশীল আছে। যেখানে আমাদেরকে নেগেটিভভাবে সমালোচনা করা হচ্ছে।

শিক্ষার বিস্তারে গুরুত্বারোপ করে ডা. শফিকুর রহমান বলেন, শিক্ষার মৌলিক প্রয়োজনের দিকে বেশি নজর দিতে হবে, প্রাইমারি এবং টারশিয়ারি। বাকিটা অটোমেটিক চলবে। তিনি জানান, টেকনিক্যাল শিক্ষার পাশাপাশি নৈতিক এবং ধর্মীয় শিক্ষার দিকেও নজর দেয়া প্রয়োজন।

দুর্নীতি প্রতিরোধের আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্নীতির পৃষ্ঠপোষক যদি এই সংসদ না হয়, তবে বাংলাদেশ থেকে দুর্নীতি কানে ধরে বিদায় নিবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ লেবাননে ইসরাইলি যুদ্ধাপরাধের তদন্তের আহ্বান অ্যামনেস্টির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


দক্ষিণ লেবাননে ইসরাইলি যুদ্ধাপরাধের তদন্তের আহ্বান অ্যামনেস্টির

দক্ষিণ লেবাননে ইসরাইলের অন্তত তিনটি প্রাণঘাতী হামলাকে সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে তদন্তের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির মতে, চলতি বছরের মার্চের শুরুর দিকে সংঘটিত এসব হামলায় বেসামরিক মানুষের বাড়িঘর ধ্বংস এবং একটি পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে যায়।

অ্যামনেস্টির তথ্য অনুযায়ী, হামলাগুলোতে মোট ২৪ জন নিহত হন, যাদের মধ্যে ১২ জনই শিশু। নিহতদের অধিকাংশই নিজ নিজ বাড়িতে অবস্থান করছিলেন। হামলার ফলে বহু বসতবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং স্থানীয় বাসিন্দারা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েন।

সংস্থাটি জানিয়েছে, ইসরাইল এখন পর্যন্ত এসব হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি। একই সঙ্গে অ্যামনেস্টির নিজস্ব তদন্তেও হামলার সময় ওই এলাকাগুলোতে কোনো সামরিক লক্ষ্যবস্তু বা সামরিক কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়নি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মধ্যপ্রাচ্যবিষয়ক গবেষকরা বলেছেন, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী সংঘাতের সময় বেসামরিক নাগরিক ও তাদের সম্পদের সুরক্ষা নিশ্চিত করা বাধ্যতামূলক। যদি কোনো হামলায় সামরিক প্রয়োজনীয়তা প্রমাণিত না হয় এবং বেসামরিক মানুষের ওপর অসামঞ্জস্যপূর্ণ ক্ষয়ক্ষতি হয়, তাহলে তা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

এ কারণে সংস্থাটি একটি ‘স্বাধীন, নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্তের’ আহ্বান জানিয়েছে, যাতে হামলার প্রকৃত পরিস্থিতি, দায়ীদের পরিচয় এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখা যায়।

অন্যদিকে ইসরাইল দীর্ঘ সময় ধরে দাবি করে আসছে যে, তারা লেবাননে হিজবুল্লাহর সামরিক অবকাঠামো ও যোদ্ধাদের লক্ষ্য করে অভিযান পরিচালনা করছে এবং বেসামরিক হতাহতের জন্য হিজবুল্লাহকে দায়ী করে, কারণ সংগঠনটি জনবসতিপূর্ণ এলাকায় কার্যক্রম পরিচালনা করে বলে তাদের অভিযোগ।

২ মার্চ হিজবুল্লাহ ইরানের পক্ষে মধ্যপ্রাচ্যের যুদ্ধে যোগ দেওয়ার পর ইসরাইল লেবাননের ওপর বড় ধরনের বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে। সাম্প্রতিক যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা এখনও অব্যাহত রয়েছে। এতে ব্যাপক হতাহতের পাশাপাশি দক্ষিণ লেবানন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

লেবাননের কর্তৃপক্ষের মতে, ইসরাইলি হামলায় ২৫০ জনেরও বেশি শিশু সহ ৪,৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক হাজার মানুষ। এছাড়া ১০ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তারা এখন খোলা আকাশের নিচে মানবেতথ্ জীবন যাপন করছে।

দক্ষিণ লেবাননে চলমান সংঘাতের মধ্যে বেসামরিক মানুষের প্রাণহানি ও অবকাঠামো ধ্বংসের ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ ক্রমাগত বাড়ছে। অ্যামনেস্টি বলছে, দায়মুক্তির সংস্কৃতি বন্ধ করতে এবং আন্তর্জাতিক মানবিক আইন কার্যকর রাখতে এসব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত অত্যন্ত জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রাণ বিতরণে অনিয়ম-স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না: ত্রাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


ত্রাণ বিতরণে অনিয়ম-স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বুধবার চট্টগ্রামের বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নে বন্যার্তদের ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। ত্রাণ বিতরণের পর্যবেক্ষণের পর তিনি সাংবাদিকদের বলেন, "ত্রাণ বিতরণে কোনো ধরনের অনিয়ম-স্বজনপ্রীতি, রাজনৈতিক মতভেদ বরদাস্ত করা হবে না।" মন্ত্রী বলেছেন, দুর্গত মানুষের সহায়তায় রাজনৈতিক বিষয় কোন প্রভাব রাখবে না। ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ পেলে, সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজ দুপুরে চট্টগ্রামের বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নে বন্যার্তদের ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তার আগে মন্ত্রী খানখানাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্বঢোমরা জলকদর খাল খনন কার্যক্রম পরিদর্শন করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, "সম্প্রতি বৃহত্তর চট্টগ্রামসহ সিলেট ও হবিগঞ্জের কয়েকটি জেলায় সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।" এ সময় তিনি আরও বলেন, গত ৪৫ বছরের মধ্যে এবারই সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন দুর্গত মানুষের জরুরি সহায়তার জন্য দ্রুত সময়ের মধ্যে পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ দেওয়া হবে।

ত্রাণ বিতরণে বরাদ্দের অপব্যবহার, স্বজনপ্রীতি ও দুর্নীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "এ বিষয়ে দ্ব্যর্থহীন কণ্ঠে বলা রয়েছেÑ কোনোরকম দুর্নীতি ও স্বজনপ্রীতিকে আমরা বরদাস্ত করব না।" বিশেষ করে বন্যা প্লাবিত মানুষের বিষয়ে তিনি আবারও উল্লেখ করেন, রাজনীতি যুক্ত নয়।

আসাদুল হাবিব দুলু আরও বলেন, "যারাই দুর্গত, তাদেরকে ত্রাণ দিতে হবে। এবং এ ধরনের কোনো অভিযোগ যদি আসে, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবো আমরা।" ত্রাণমন্ত্রী আরও বলেন, "একটা প্রতিশ্রুতি ছিল যে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে বাংলাদেশের সমস্ত খালগুলোকে পুনঃখনন করবো।" তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা বিপ্লবের উদাহরণ তুলে ধরেন।

তিনি বলেন, "আজকে আমি স্বচক্ষে সরেজমিনে দেখলাম যে এই জলকদর খাল কাটার ফলে অনেকখানি পানি নিষ্কাশন হয়েছে।" আসাদুল হাবিব দুলু জানান, "আমাদের উদ্দেশ্য হচ্ছে, বর্ষাকালে পানি নিষ্কাশন হবে এবং শুকনো মৌসুমে পানি ধরে রাখা হবে।"

তিনি বলেন, "খালের পাড়ে আমরা গাছ লাগাবো। খালের বাকি অংশের কাজ যাতে সামনের শুকনো মৌসুমে সম্পন্ন হয়, তারজন্য আমার মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হবে।" মন্ত্রী জানান, "সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশের ৫০টি জেলায় একটি করে মডেল খাল চিহ্নিত করা হবে।"

বাঁশখালীর জলকদরের খালটিকেও সেই মডেল খালের অন্তর্ভুক্ত করার আশা প্রকাশ করেন তিনি।

খাল পরিদর্শন ও ত্রাণ বিতরণের সময় মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. জহিরুল ইসলাম, চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শান্ত পেলেন সেরা অভিনেতার পুরস্কার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


শান্ত পেলেন সেরা অভিনেতার পুরস্কার

দারুণ জনপ্রিয় তরুণ অভিনেতা শোয়েব আক্তার শান্ত সোশ্যাল মিডিয়ায়। ইউটিউবে নাটক প্রকাশের পরপরই তার ভিউ বেড়ে যায় দ্রুত। তবে এতদিন দর্শক থেকে ভালো সাড়া পেলেও সমালোচকদের প্রশংসা তিনি পাননি।

এবার, সেই আক্ষেপ দূর হয়ে গেল। আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এজেএফবি) থেকে সেরা তরুণ অভিনেতার পুরস্কার জিতেছেন শান্ত। সম্প্রতি, রাজধানীর বিয়াম অডিটরিয়ামে অনুষ্ঠিত এই পুরস্কার আসরে বর্ষীয়ান অভিনেতা আজিজুল হাকিম, চিত্রনাট্যকার জিনাত হাকিম ও চিত্রনায়ক নীরবের হাতে শান্ত এই পুরস্কার গ্রহণ করেন।

তিনি বলেন, ‘এটি আমার জীবনের প্রথম পুরস্কার, আমার জন্য নিঃসন্দেহে এটি অত্যন্ত আনন্দের বিষয়। গুণীজনেরা আমার কাজকে মূল্যায়ন করেছেন, যা আমার জন্য অনেক বড় অর্জন। দুনিয়া টাকার গোলাম নাটকে অভিনয় করার জন্য আমি এই পুরস্কার পেয়েছি।’

শান্তের জন্য শুধু পুরস্কারপ্রাপ্তি নয়, এই আসরেই প্রথমবার বাংলাদেশের স্টেজে পারফরমেন্স করার সুযোগ এসেছে। মোফাসসাল আলিফের কোরিওগ্রাফিতে তার নাচ দর্শক দারুণভাবে উপভোগ করেছেন। শান্ত আরও বলেন, ‘অভিনয় এবং নাচ, দুটোই আমার খুব প্রিয়। আমি চর্চার মধ্যেই আছি। আমি আশা করি, একদিন আমার দক্ষতা দিয়ে দেশের প্রথমসারির অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবো।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%