ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

“যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২৬ শুরু হচ্ছে”


“যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২৬ শুরু হচ্ছে”

যশোরের যবিপ্রবিতে দীর্ঘ ১৩ বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি (ছাত্র) ও হ্যান্ডবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা ২০২৬। শরীরচর্চা শিক্ষা দপ্তরের তত্ত্বাবধানে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

আগামী ১৮ জুন বৃহস্পতিবার থেকে ২২ জুন সোমবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রতিযোগিতাটি চলবে।

সংক্রান্ত আয়োজকসূত্রে পাওয়া খবর অনুযায়ী, হ্যান্ডবল প্রতিযোগিতায় দেশের মোট ১০টি বিশ্ববিদ্যালয় থেকে ছেলে ও মেয়েদের উভয়ের ১০টি করে দল অংশগ্রহন করবে। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এবং জাতীয় বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন: এই দেশে আমার যতটা অধিকার, আপনাদেরও ততটুকু: প্রধানমন্ত্রী চট্টগ্রামের মণ্ডপে

অন্যদিকে, আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সাতটি বিশ্ববিদ্যালয়ের শুধুমাত্র ছেলেদের সাতটি দল। এসব বিশ্ববিদ্যালয় হলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এবং জাতীয় বিশ্ববিদ্যালয়।

বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ছেলেদের জন্য যবিপ্রবির ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ভবন এবং মেয়েদের জন্য তারামন বিবি হলে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রতিযোগিতার সার্বিক বিষয়ে শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. মো: শাহেদুর রহমান বলেন, "এই আয়োজনকে সফল করার লক্ষ্যে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। খেলোয়াড়দের জন্য উপযুক্ত আবাসনসহ প্রয়োজনীয় সকল সুবিধা নিশ্চিত করা হয়েছে। প্রতিযোগিতার স্বচ্ছতা ও নিরপেক্ষতা রক্ষায় আমরা সর্বাঙ্গীণ ব্যবস্থা গ্রহণ করেছি। একই সাথে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে। আমরা আশাবাদী যে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এই টুর্নামেন্টটি সম্পন্ন করতে পারব।"

এছাড়াও, শরীরচর্চা শিক্ষা দপ্তরের ফিজিক্যাল ইন্সট্রাক্টর ও যবিপ্রবির হ্যান্ডবল ছাত্রী দলের কোচ মোঃ শাহিনুর রহমান জানান, “২০১৩ সালে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতায় যবিপ্রবির খেলোয়াড় হিসেবে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবার কোচ হিসেবে দায়িত্ব পালন করতে পেরে আমি গর্বিত। গত এক মাস ধরে দলকে অনুশীলন করিয়েছি এবং ভালো ফলাফলের ব্যাপারে আমরা আশাবাদী। পাশাপাশি খেলা পরিচালনার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ কঠোর ভূমিকা পালন করবো এবং প্রতিটি দলের মধ্যে সুষ্ঠু ও ফেয়ার প্রতিযোগিতা নিশ্চিত করবো।”

আরও পড়ুন: কম্বোডিয়ার বন্দিদশা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে ফিরেছে

এছাড়া উল্লেখ্য যে, সর্বশেষ ২০২২ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করতে সক্ষম হলেও এরপরের ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র। দলের ফরোয়ার্ড টিম ওইয়াহ জানিয়েছেন, তারা প্রতিপক্ষকে সমান গুরুত্ব দিয়েই প্রস্তুতি নিচ্ছে।

গ্রুপ ‘ডি’-তে নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী সূচনা করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। অন্যদিকে, অস্ট্রেলিয়াও তুরস্ককে ২-০ গোলে হারিয়ে জয়লাভ করেছে।

আগামী শুক্রবার সিয়াটলে মুখোমুখি হবে দুই দল। তবে বিশ্লেষকদের মধ্যে অনেকেই এই ম্যাচটিকে যুক্তরাষ্ট্রের জন্য সহজ মনে করছেন, কিন্তু সেই ধারণা মানতে নারাজ দলটি।

ওয়েয়া বলেন, ‘অস্ট্রেলিয়া তরুণ ও লড়াকু একটি দল। তাদের মধ্যে জয়ের ক্ষুধা বিদ্যমান। আমরা অন্যান্য সব দলের মতোই তাদের সম্মান করছি।’

তিনি বলেন, ‘গণমাধ্যমের আলোচনায় কান না দিয়ে, নিজেদের প্রস্তুতির দিকেই মনোযোগ রাখছে দল। আমরা পুরো চিত্রটা দেখছি এবং দল হিসেবে নিখুঁত প্রস্তুতি নিচ্ছি।’

এদিকে, প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পাওয়া ক্রিস্টিয়ান পুলিসিকের ফিটনেস নিয়েও আশাবাদী যুক্তরাষ্ট্রের শিবির। ওয়েয়ার মতে, পুলিসিক শীঘ্রই মাঠে ফেরার মতো অবস্থায় ফিরে আসবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“ফুটপাত দখলমুক্ত করতে উত্তরা সিটি কর্পোরেশনের অভিযান অব্যাহত”

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


“ফুটপাত দখলমুক্ত করতে উত্তরা সিটি কর্পোরেশনের অভিযান অব্যাহত”

ফুটপাত থেকে অবৈধ দোকানপাট সরাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অব্যাহত উচ্ছেদ অভিযানের উপরে সাধুবাদ জানিয়েছেন উত্তরার সচেতন মহল এবং পথচারীরা। তবে অভিযানের পরবর্তী সময়ে মনিটরিং না থাকায় তারা অভিযোগ করছেন যে, কয়েক ঘণ্টার মধ্যেই ফুটপাত আবার দখল হয়ে যাচ্ছে।

মঙ্গলবার (১৭ জুন) সকাল থেকে ডিএনসিসি উত্তরা ৬ নম্বর সেক্টরের রাজউক উত্তরা মডেল কলেজ রোড, বিডিআর বাজার এবং হাউজ বিল্ডিং থেকে সোনারগাঁও জনপদ রোডের ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ফুটপাতের দখলকৃত অস্থায়ী দোকানপাটের মালামালও জব্দ করা হয় এবং জরিমানা করা হয়।

পথচারীরা কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, ফুটপাতের এই অভিযান যেন ‘ইঁদুর-বিড়াল খেলা’ হয়ে যাচ্ছে। একদিকে সরকারের পক্ষে হাজার হাজার টাকা খরচ করে অভিযান পরিচালনা করা হয়, অন্যদিকে কয়েক ঘণ্টার মধ্যেই রাজনৈতিক শেল্টারের মাধ্যমে জায়গাটি পুনরায় দখল হয়ে যায়।

পথচারীরা জানান, মাত্র দুই দিন আগে আমির কমপ্লেক্স থেকে রাজলক্ষী সড়কে ফুটপাত দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়ার মতো অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এতে উত্তরা পশ্চিম থানায় মামলাও হয়েছে। তারা জানান, অভিযানের পর কার্যকর মনিটরিং না থাকার কারণে অসাধু ব্যবসায়ীরা আবার ফুটপাত দখল করে। শুধু অভিযান চালানো যথেষ্ট নয়; বরং এরপর যেন কেউ পরবর্তীতে দখল করতে না পারে—সে জন্য ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

নাম প্রকাশে অনিচ্ছুক কিছু পথচারী _ইনকিলাব_কে জানান, সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযানের পরিকল্পনা করার সঙ্গে সঙ্গেই অসাধু পরিচ্ছন্ন কর্মীদের মাধ্যমে খবর দোকানদারদের কাছে পৌঁছে যায়। ফলে দোকানদাররা আগেই তাদের মালামাল সরিয়ে রাখে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, অভিযানের বিষয়ে গোপনীয়তা বজায় রাখলে অবৈধ দোকানের উপস্থিতি এবং জরিমানার পরিমাণ বৃদ্ধি পাবে।

অভিযানের সময় পরিচ্ছন্ন কর্মীদের বিরুদ্ধে দোকানের মালামাল লুটপাট এবং টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। উত্তরা ১২ নম্বর সেক্টর ময়লার মোড় ফার্নিচার মার্কেটের একজন দোকানদার অভিযোগ করেছেন যে, সিটি কর্পোরেশনের লোকজন তাকে মারধর করে ১৫ হাজার টাকা নিয়ে গেছে এবং পরবর্তীতে ৫ হাজার টাকার জরিমানা স্লিপ ধরিয়ে দিয়েছে।

এই সব অভিযোগ নিয়ে উচ্ছেদ অভিযানের দায়িত্বে থাকা কর্মকর্তারা মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছেন। উত্তরা ১২ নম্বর সেক্টর ময়লার মোড় এলাকার দোকানদার ও পথচারীরা মনে করছেন, অভিযানের সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে রাখা উচিত এবং দায়িত্বরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের শরীরে বডিক্যাম থাকা প্রয়োজন। বডিক্যাম থাকলে অভিযানের পুরো দৃশ্য রেকর্ড হবে এবং অসাধু কর্মকর্তারা অনৈতিক কাজ করতে পারবেন না।

বিষয়গুলো সম্পর্কে জানতে যখন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আকতার এবং প্রধান ভূমি কর্মকর্তা শওকত ওসমানের সঙ্গে যোগাযোগ করা হয়, তখন তারা ফোন রিসিভ করেননি।

পথচারী ও স্থানীয়দের মনে করা হচ্ছে যে, ফুটপাত উদ্ধারের অভিযানগুলোর পাশাপাশি কঠোর মনিটরিং, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করলে জনভোগান্তি কমবে এবং ফুটপাত দীর্ঘমেয়াদে দখলমুক্ত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসি পরীক্ষায় ব্যবহারযোগ্য ক্যালকুলেটরগুলোর তালিকা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


এইচএসসি পরীক্ষায় ব্যবহারযোগ্য ক্যালকুলেটরগুলোর তালিকা

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় কেন্দ্রের জন্য ব্যবহারযোগ্য সায়েন্টিফিক ক্যালকুলেটর ও হাতঘড়ির নির্দিষ্ট তালিকা এবং নির্দেশনা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।

বোর্ডের দেওয়া নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রের ভেতরে শুধুমাত্র অনুমোদিত নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর এবং সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বুধবার (১৭ জুন)।

বিজ্ঞপ্তির মধ্যে উল্লেখ করা হয়েছে, পরীক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রের ভেতরে নিম্নবর্ণিত নির্দিষ্ট মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটরগুলো ব্যবহার করতে পারে: Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991Ex, Fx-991ES, Fx-991ES Plus, Fx-991CW।

বোর্ড কর্তৃপক্ষ জানায়, উল্লিখিত সায়েন্টিফিক মডেলগুলো ছাড়াও শিক্ষার্থীরা কোন সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।

ক্যালকুলেটরের ব্যবহার ছাড়াও পরীক্ষার্থীদের হাতঘড়ি ব্যবহারের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা পরীক্ষা কক্ষে সময় দেখার জন্য শুধুমাত্র কাঁটাযুক্ত (নন-প্রোগ্রামেবল) হাতঘড়ি ব্যবহার করতে পারবেন। ডিজিটাল বা স্মার্টওয়াচ ব্যবহার করা যাবে না।

ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি পরীক্ষার সকল কেন্দ্রের প্রধান ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এই নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বোর্ডের চেয়ারম্যানের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি অবগতি ও কার্যার্থের জন্য সংশ্লিষ্ট সব জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং শিক্ষা কর্মকর্তাদের অনুলিপি পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“বাজার ঘুরে চালের দাম স্থিতিশীল বলে জানালেন মন্ত্রী”

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


“বাজার ঘুরে চালের দাম স্থিতিশীল বলে জানালেন মন্ত্রী”

মন্ত্রীর বাজার পরিদর্শনের পর জানানো হয়েছে যে, বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান। তিনি বলেন, সরকারের হাতে চাল ও গমের সন্তোষজনক মজুদ আছে।

রাজধানীর পাইকারি ও খুচরা চালের বাজারে আজ বুধবার পরিদর্শন করে তিনি এই মন্তব্য করেন। দুপুরে বাদামতলী পাইকারি চালের বাজার ও নয়াবাজার খুচরা বাজার তিনি পরিদর্শন করেন।

একটি সংবাদপত্রে চালের বাজারে মূল্য বৃদ্ধির খবর প্রকাশিত হওয়ার পর, পরিস্থিতির সত্যতা যাচাই করার জন্য মন্ত্রী সরেজমিনে যান। বাণিজ্যমন্ত্রী জানান, ঈদের পরে কিছু ধরনের চালের দাম কেজিতে এক থেকে দেড় টাকা বেড়েছে বলে কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন।

তবে এই বৃদ্ধির ফলে বাজারে বড় ধরনের মূল্যবৃদ্ধির ইঙ্গিত পাওয়া যায়নি। কিছু মিল মালিক বস্তাপ্রতি ১০০ টাকা দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছিলেন বলে তিনি জানান। কিন্তু বাজারে সেই দাম কার্যকর হয়নি এবং পরবর্তীতে তা কমে এসেছে বলে দাবি করেন মন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী জানান, বিভিন্ন মানের চালের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই দুই থেকে চার টাকার মূল্য পার্থক্য থাকে। নতুন ও পুরোনো চালের দামেও কিছুটা পার্থক্য হয়। নতুন চালের ফলন ভাল হলে তার দাম তুলনামূলক কম থাকে। এ ধরনের এক-দুই টাকার ওঠানামা বাজারের স্বাভাবিক প্রবণতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%