০৬:২৯ পি.এম
মন্ত্রীর বাজার পরিদর্শনের পর জানানো হয়েছে যে, বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান। তিনি বলেন, সরকারের হাতে চাল ও গমের সন্তোষজনক মজুদ আছে।
রাজধানীর পাইকারি ও খুচরা চালের বাজারে আজ বুধবার পরিদর্শন করে তিনি এই মন্তব্য করেন। দুপুরে বাদামতলী পাইকারি চালের বাজার ও নয়াবাজার খুচরা বাজার তিনি পরিদর্শন করেন।
একটি সংবাদপত্রে চালের বাজারে মূল্য বৃদ্ধির খবর প্রকাশিত হওয়ার পর, পরিস্থিতির সত্যতা যাচাই করার জন্য মন্ত্রী সরেজমিনে যান। বাণিজ্যমন্ত্রী জানান, ঈদের পরে কিছু ধরনের চালের দাম কেজিতে এক থেকে দেড় টাকা বেড়েছে বলে কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন।
আরও পড়ুন: ঢাকা-সৌদি আরব রুটে ১৩৪ ফ্লাইট বাতিল, ২০ হাজার যাত্রী আটকে
তবে এই বৃদ্ধির ফলে বাজারে বড় ধরনের মূল্যবৃদ্ধির ইঙ্গিত পাওয়া যায়নি। কিছু মিল মালিক বস্তাপ্রতি ১০০ টাকা দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছিলেন বলে তিনি জানান। কিন্তু বাজারে সেই দাম কার্যকর হয়নি এবং পরবর্তীতে তা কমে এসেছে বলে দাবি করেন মন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী জানান, বিভিন্ন মানের চালের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই দুই থেকে চার টাকার মূল্য পার্থক্য থাকে। নতুন ও পুরোনো চালের দামেও কিছুটা পার্থক্য হয়। নতুন চালের ফলন ভাল হলে তার দাম তুলনামূলক কম থাকে। এ ধরনের এক-দুই টাকার ওঠানামা বাজারের স্বাভাবিক প্রবণতা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন