০৬:২৮ পি.এম
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় কেন্দ্রের জন্য ব্যবহারযোগ্য সায়েন্টিফিক ক্যালকুলেটর ও হাতঘড়ির নির্দিষ্ট তালিকা এবং নির্দেশনা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
বোর্ডের দেওয়া নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রের ভেতরে শুধুমাত্র অনুমোদিত নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর এবং সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বুধবার (১৭ জুন)।
আরও পড়ুন: আইনের শাসনে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ, ১২৩তম অবস্থান
বিজ্ঞপ্তির মধ্যে উল্লেখ করা হয়েছে, পরীক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রের ভেতরে নিম্নবর্ণিত নির্দিষ্ট মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটরগুলো ব্যবহার করতে পারে: Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991Ex, Fx-991ES, Fx-991ES Plus, Fx-991CW।
বোর্ড কর্তৃপক্ষ জানায়, উল্লিখিত সায়েন্টিফিক মডেলগুলো ছাড়াও শিক্ষার্থীরা কোন সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।
ক্যালকুলেটরের ব্যবহার ছাড়াও পরীক্ষার্থীদের হাতঘড়ি ব্যবহারের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা পরীক্ষা কক্ষে সময় দেখার জন্য শুধুমাত্র কাঁটাযুক্ত (নন-প্রোগ্রামেবল) হাতঘড়ি ব্যবহার করতে পারবেন। ডিজিটাল বা স্মার্টওয়াচ ব্যবহার করা যাবে না।
ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি পরীক্ষার সকল কেন্দ্রের প্রধান ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এই নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বোর্ডের চেয়ারম্যানের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি অবগতি ও কার্যার্থের জন্য সংশ্লিষ্ট সব জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং শিক্ষা কর্মকর্তাদের অনুলিপি পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ৩৫৪ জন গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন