০৬:০০ পি.এম
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৬০টি মামলা দায়ের করা হয়েছে।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
এতে উল্লেখ করা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৪৭ জন, লালবাগ বিভাগে ২৫ জন, ওয়ারী বিভাগে ৫৮ জন, মতিঝিল বিভাগে ৪৬ জন, তেজগাঁও বিভাগে ৮৪ জন, মিরপুর বিভাগে ১১৬ জন, গুলশান বিভাগে ৪৭ জন, উত্তরা বিভাগে ৫০ জন, গোয়েন্দা বিভাগে ৫ জন এবং সিটিটিসি বিভাগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: ভারত-চীন সম্পর্কের মোড় ঘোরেনি মোদি-শি বৈঠকেও
এ সময়ে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭ কেজি ৪৮৮ গ্রাম গাঁজা, ৬ হাজার ৭৪৬ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন, ৫ বোতল ফেন্সিডিল, একটি প্রাইভেটকার, একটি অ্যাম্বুলেন্স, একটি মোটরসাইকেল, ৫টি মোবাইল, একটি ভ্যানিটি ব্যাগ এবং মাদক বিক্রয়ের নগদ ১ লাখ ২৩ হাজার ৯০০ টাকা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন