প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জেলায় তিন দিনব্যাপী বর্ষপূর্তির বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শতবর্ষ উদ্যাপন করা হয়েছে।
জেলা প্রশাসন এবং জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে গত ২ জুলাই থেকে শুরু হয় এই আয়োজনের। এর মাধ্যমে কবি নজরুলের সাহিত্য, সংগীত এবং সাংস্কৃতিক দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমি সূত্রে জানা যায়, গত ২ জুলাই বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও কনফারেন্সের মাধ্যমে কবি নজরুল শতবর্ষ (২০২৬-২০২৭) উদ্বোধনের পর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার শিল্পীদের অংশগ্রহণে দলীয় সংগীত, একক সংগীত এবং আবৃত্তি পরিবেশন করা হয়।
গতকাল শুক্রবার ৩ জুলাই জেলা শিল্পকলা একাডেমিতে চলে দিনব্যাপী নৃত্য, আবৃত্তি ও রচনা, বিতর্ক, উপস্থিত বক্তৃতা এবং নজরুল বিষয়ক বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা। একই দিন বিকেলে রাজবাড়ী শহরের আজাদী ময়দানে জেলার বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও প্রতিযোগনা অনুষ্ঠিত হয়, যা দর্শকদের ব্যাপক সাড়া ফেলে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, জেলা রেডক্রিসেন্টের সহ-সভাপতি অধ্যাপক মনজুরুল আলম দুলাল, জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সংস্কৃতিক সংগঠনের কর্মী এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, যারা সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী অনুষ্ঠিত কর্মসূচির শেষ দিনে আজ শনিবার জেলা শিল্পকলা একাডেমিতে নজরুলের জীবন, সাহিত্য এবং কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর মাধ্যমে জেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টির শতবর্ষ উদ্যাপনের আনুষ্ঠানিক সমাপনী হয়।
আয়োজকরা জানিয়েছেন, এ ধরনের আয়োজনের ফলে জাতীয় কবির অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবাদ এবং সাহিত্য-সংস্কৃতির অবদান নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন