ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

আমাকে পরামর্শ দেওয়ার মতো একজনই আছেন: আনচেলত্তি


আমাকে পরামর্শ দেওয়ার মতো একজনই আছেন: আনচেলত্তি

ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি এবার সমালোচনার মুখে সরাসরি জবাব দিতে এগিয়ে এসেছেন। জাপানের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয় লাভের পরও দলের খেলা নিয়ে যে প্রশ্ন ওঠে, তাতে বিরক্তি প্রকাশ করেছেন ইতালীয় এই কিংবদন্তি কোচ। তার মতে, যদি কেউ তাকে উপদেশ দেওয়ার মতো যোগ্য ব্যক্তি মনে করেন, তবে তিনি কেবল স্যার অ্যালেক্স ফার্গুসন।

অনলাইন আলোচনা ও সমালোচনা সাধারণত শান্ত ও ধীরস্থির মানসিকতা নিয়ে পরিচিত আনচেলত্তির স্বাভাবিক স্বভাবকে গুরুত্ব দেয়। স্পেনে তার ডাকনাম ‘দ্য ডন’ রাখা হয়েছে এই কারণেই। তবে এবার তিনি সমালোচকদের লাগাতার মন্তব্যগুলোর বিরুদ্ধে নিজের অবস্থান খুব স্পষ্ট ভাবে তুলে ধরেছেন।

জাপানের বিরুদ্ধে খেলায় পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে বিজয়ী হয়ে ওঠে ব্রাজিল। ক্যাসেমিরো ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোল সেলেসাওদের জন্য শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করে। কিন্তু জয় পাপ্তির পরেও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সমালোচক ব্রাজিলের খেলার স্টাইল এবং আনচেলত্তির কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, বর্তমান পারফরম্যান্স নকআউট পর্বে ব্রাজিলের জন্য বিপদের কারণ হয়ে উঠতে পারে।

আরও পড়ুন: ইউপি নির্বাচনে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, দুজন গুলিবিদ্ধসহ আহত ৩

নিউইয়র্কে নরওয়ের বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচের পূর্বে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ইতালিতে ধারণা করা হয় যে, 'সব পুরুষই ফুটবল কোচ হতে চায়, এবং সব নারী হতে চায় আর্কিটেক্ট।' এরপর কাটানো দীর্ঘ কোচিং অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, "আমি ফুটবল বুঝি কি বোঝি না, তা আমার জানার বিষয় নয়। তবে এই বিষয়ে আমাকে বিচার করার যোগ্যতা কারোর নেই। আমি ১ হাজার ৪০০-এর বেশি ম্যাচে কোচিং করেছি। ফুটবল বোঝার জন্য এটি হয়তো শেষ কথা নয়, কিন্তু অভিজ্ঞতার বিচারে এটি মোটেও সামান্য নয়।"

ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের বিষয়ে আনচেলত্তি আরও মন্তব্য করে বলেন, "ফুটবল ইতিহাসে আমার চেয়ে বেশি ম্যাচ ডাগআউটে কাটানোর রেকর্ড স্যার অ্যালেক্স ফার্গুসনের রয়েছে। তিনি ২ হাজারের বেশি ম্যাচে দায়িত্ব পালন করেছেন। আমি সবার পরামর্শ শুনি। কিন্তু উপদেশ দেওয়ার মতো যোগ্য ব্যক্তি যদি কেউ থাকেন, তবে তিনি কেবল স্যার অ্যালেক্স ফার্গুসন।"

নরওয়ের বিরুদ্ধে শেষ ষোলোর লড়াইয়ের আগে আনচেলত্তির এই মন্তব্য ইতিমধ্যে ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

আরও পড়ুন: আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রেসক্লাব নেতাদের সঙ্গে গোয়াইনঘাট থানার নবাগত ওসির মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১০:১২ পি.এম


প্রেসক্লাব নেতাদের সঙ্গে গোয়াইনঘাট থানার নবাগত ওসির মতবিনিময়

সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেন গোয়াইনঘাট থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক।

গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের পরিচালনায় শনিবার (৪ জুলাই) বিকেলে গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় গোয়াইনঘাট উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, চোরাচালান রোধ এবং মাদক নির্মূলে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন ওসি মো. ওমর ফারুক। তিনি বলেন, পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে যেকোনো অপরাধ দূর করা সম্ভব। সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। আপনাদের বস্তুনিষ্ঠ লেখনী ও সঠিক তথ্য পুলিশি কার্যক্রমকে আরও বেগবান করবে। আমি গোয়াইনঘাট থানাকে একটি জনবান্ধব ও দালালামুক্ত থানা হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। সাধারণ মানুষ যাতে থানায় এসে নির্বিঘ্নে আইনি সেবা পান, সেটি নিশ্চিত করার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় প্রেসক্লাব নেতারা উপজেলায় বিভিন্ন সমস্যা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে ওসির দৃষ্টি আকর্ষণ করেন এবং অপরাধ দমনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন।

এতে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমির উদ্দিন প্রমুখ।

এ সময় গোয়াইনঘাট প্রেসক্লাবের সাংবাদিকরা এবং থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ম্যাচের আগে ভায়াগ্রা নিতে পারবেন কেইনরা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১০:১৩ পি.এম


ম্যাচের আগে ভায়াগ্রা নিতে পারবেন কেইনরা

বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এ স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইংল্যান্ড ভিন্নধর্মী প্রস্তুতি নিয়েছে। দলের মেডিক্যাল টিম খেলোয়াড়দের ভায়াগ্রা (সিলডেনাফিল) ব্যবহারের অনুমতি দিয়েছে, যা উচ্চতাজনিত শারীরিক সমস্যা মোকাবিলায় কাজে লাগতে পারে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, এটি কোনো বাধ্যতামূলক সিদ্ধান্ত নয়; এটি ব্যবহার করা হবে প্রয়োজন মনে করলে।

মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়াম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,২৪০ মিটার (৭,৩৫০ ফুট) উঁচুতে অবস্থিত। উচ্চতার কারণে বাতাসের অক্সিজেনের ঘনত্ব তুলনামূলক কম থাকে, যা খেলোয়াড়দের শ্বাস-প্রশ্বাস, সহনশীলতা এবং শারীরিক সক্ষমতার ওপর প্রভাব ফেলতে পারে। এই বিষয়টি নজরে রেখেই ইংল্যান্ডের কোচ থমাস টুখেল ও দলের চিকিৎসকরা বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি গ্রহণ করছেন।

নিউজবাংলা আঠেরোর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ভায়াগ্রার সক্রিয় উপাদান সিলডেনাফিল কিছু উচ্চতাজনিত শারীরিক সমস্যায় ফুসফুসের রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে। যদিও এই বিষয়ে বৈজ্ঞানিক গবেষণার ফল এখনো মিশ্র। ফলে এটি কার্যকর হবে কি না, সেটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

তবে একটি বিষয় নিশ্চিত যে, ভায়াগ্রা বিশ্ব অ্যান্টি-ডোপিং সংস্থা (ডব্লিউএডিএ)-এর নিষিদ্ধ ওষুধের তালিকায় নেই। তাই খেলোয়াড়রা চিকিৎসাগত প্রয়োজন হলে নিয়ম অনুযায়ী প্রতিযোগিতার সময় কিংবা তার বাইরে এটি ব্যবহার করতে পারেন।

অন্যদিকে, রয়টার্সের প্রতিবেদনে জানা যায় যে, ইংল্যান্ড শিবির উচ্চতা বা পরিবেশ নিয়ে প্রকাশ্যে কোনো উদ্বেগ প্রকাশ করেনি। বরং তারা পুরোপুরি ম্যাচের প্রস্তুতিতে মনোযোগী।

রাউন্ড অব ১৬-এর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে এস্তাদিও আজতেকায়, যেখানে স্বাগতিক মেক্সিকোর রেকর্ড অত্যন্ত শক্তিশালী। নিজেদের মাঠে ৮৯ ম্যাচে মাত্র দুটি হার দেখেছে মেক্সিকো, এবং সর্বশেষ পরাজয় তাদের ২০১৩ সালে হয়েছে। চলতি বিশ্বকাপে তারা চারটি ম্যাচ জিতে দুর্দান্ত ছন্দে রয়েছে।

অন্যদিকে, ইংল্যান্ডও তারকাসমৃদ্ধ দল নিয়ে শিরোপার জন্য লড়াইয়ে রয়েছে। তবে আগের রাউন্ডে ডিআর কঙ্গোর বিপক্ষে অধিনায়ক হ্যারি কেইনের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পাওয়ায় তারা সতর্ক রয়েছে। তাই ফুটবলের বাইরের যেকোনো শারীরিক প্রতিকূলতা যেন ম্যাচের ফলকে প্রভাবিত না করে, সেই জন্য সব ধরনের বৈজ্ঞানিক বিকল্প খোলা রাখছে ইংল্যান্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে খামেনির জানাজায় অংশ নিয়ে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এমপি পীরজাদা হানজালা

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১০:১৫ পি.এম


ইরানে খামেনির জানাজায় অংশ নিয়ে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এমপি পীরজাদা হানজালা

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শোকানুষ্ঠানে অংশগ্রহণকালে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন পররাষ্ট্র প্রতিমন্ত্রী খুরশেদ আলম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা হানজালা।

সাক্ষাৎকালে দুই নেতা আন্তরিক পরিবেশে কুশল বিনিময় করেন এবং সমসাময়িক আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বাস্তবতা, মুসলিম বিশ্বের চলমান পরিস্থিতি এবং পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

জানা যায়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত রাজনৈতিক নেতা, কূটনীতিক, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিশিষ্টজনদের সঙ্গে আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শোকানুষ্ঠানে অংশ নিতে ইরান সফর করেন সংসদ সদস্য পীরজাদা হানজালা। সফরকালে তিনি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে অংশ নেন। এরই ধারাবাহিকতায় ভারতের অভিজ্ঞ রাজনীতিক ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী খুরশেদ আলম খানের সঙ্গে তার এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোকানুষ্ঠান ও জানাজাকে কেন্দ্র করে ইরানে কয়েকদিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক, কূটনৈতিক ও ধর্মীয় অঙ্গনের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

প্রসঙ্গত, পীরজাদা হানজালা ১১-দলীয় জোটের সমর্থনে রিকশা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের পরীক্ষিত বন্ধু যুক্তরাষ্ট্র: জামায়াত আমির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১০:১৭ পি.এম


বাংলাদেশের পরীক্ষিত বন্ধু যুক্তরাষ্ট্র: জামায়াত আমির

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক একটি দীর্ঘদিনের। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য একটি ‘পরীক্ষিত বন্ধু রাষ্ট্র’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক পারস্পরিক স্বার্থ ও অভিন্ন লক্ষ্যকে ভিত্তি করে ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।

শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মার্কিন দূতাবাস আয়োজিত যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান।

তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীর মানবিক সংকটে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহায়তা এতে দুই দেশের গভীর অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। এই সহযোগিতার মাধ্যমে দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও সুসংহত হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, পারস্পরিক স্বার্থ এবং অভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্যের ভিত্তিতে গড়ে ওঠা বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক আগামী দিনে আরও সুদৃঢ় হবে বলে তারা বিশ্বাস করেন।

তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক পরিসরে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা এবং দুই দেশের যৌথ অঙ্গীকার ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিরোধীদলীয় নেতা আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের এই অংশীদারিত্ব আগামী দিনগুলোতে আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় আরও কার্যকর অবদান রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%