প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শোকানুষ্ঠানে অংশগ্রহণকালে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন পররাষ্ট্র প্রতিমন্ত্রী খুরশেদ আলম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা হানজালা।
সাক্ষাৎকালে দুই নেতা আন্তরিক পরিবেশে কুশল বিনিময় করেন এবং সমসাময়িক আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বাস্তবতা, মুসলিম বিশ্বের চলমান পরিস্থিতি এবং পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।
জানা যায়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত রাজনৈতিক নেতা, কূটনীতিক, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিশিষ্টজনদের সঙ্গে আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শোকানুষ্ঠানে অংশ নিতে ইরান সফর করেন সংসদ সদস্য পীরজাদা হানজালা। সফরকালে তিনি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে অংশ নেন। এরই ধারাবাহিকতায় ভারতের অভিজ্ঞ রাজনীতিক ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী খুরশেদ আলম খানের সঙ্গে তার এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোকানুষ্ঠান ও জানাজাকে কেন্দ্র করে ইরানে কয়েকদিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক, কূটনৈতিক ও ধর্মীয় অঙ্গনের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।
প্রসঙ্গত, পীরজাদা হানজালা ১১-দলীয় জোটের সমর্থনে রিকশা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন