ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

মাইলস্টোন দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে বিমানবাহিনীর মসজিদগুলোতে দোয়া


মাইলস্টোন দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে বিমানবাহিনীর মসজিদগুলোতে দোয়া

গত বছরের এই দিনে ঢাকার উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে, বিমানবাহিনীর সকল ঘাঁটি ও ইউনিটের মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) এক বিশেষ দোয়া ও মোনাজাতে দুর্ঘটনায় নিহত কোমলমতি ছাত্র-ছাত্রী, শিক্ষিকা, কর্মচারী, অভিভাবক এবং কর্তব্যরত অবস্থায় আত্মোৎসর্গকারী বৈমানিক ফ্লাইট লেফটেনেন্ট মো. তৌকির ইসলামের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।

সেই সঙ্গে মহান আল্লাহর নিকট নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য ধৈর্য, মানসিক শক্তি ও এই অপূরণীয় শোক সহ্য করার তাওফিক কামনা করা হয়। এছাড়া দুর্ঘটনায় আহত যারা এখনো সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেননি, তাদের দ্রুত আরোগ্য এবং সুস্থ, স্বাভাবিক ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরও পড়ুন: জুলাই একদিনে সংঘটিত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

দোয়া ও মোনাজাতে বিমান বাহিনীর সকল ঘাঁটি ও ইউনিটের সমস্ত কর্মকর্তা, বিমানসেনা এবং অন্যান্য পদবির সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরীয়তপুরে আওয়ামীপন্থি ইউপি চেয়ারম্যান আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


শরীয়তপুরে আওয়ামীপন্থি ইউপি চেয়ারম্যান আটক

শরীয়তপুরে আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন জেলা আওয়ামী লীগের সদস্য। পুলিশ মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ৩টার দিকে জেলা প্রশাসকের বাসভবনের সামনে সড়কের মোড় থেকে তাকে গ্রেপ্তার করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনোয়ার হোসেন হাওলাদারকে আটক করা হয়েছে। গ্রেপ্তারের সময় তার ব্যবহৃত মোবাইল ফোনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ততার তথ্য পাওয়ার দাবি করেছে পুলিশ। পুলিশ আরো জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডে অর্থদাতা, পরামর্শক এবং জোগানদাতা হিসেবে কাজ করে আসছিলেন। এসব অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়েছে। বর্তমানে আনোয়ার হোসেন হাওলাদার পালং মডেল থানার হেফাজতে রয়েছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর কথা জানানো হয়েছে পুলিশ। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেছেন, "তার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে অর্থদাতা, পরামর্শক ও জোগানদাতা হিসেবে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাঠ পর্যায়ে এনআইডি সংশোধনের সুযোগ, সহজ হচ্ছে প্রবাসীদের নিবন্ধন প্রক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৮:৪৭ পি.এম


মাঠ পর্যায়ে এনআইডি সংশোধনের সুযোগ, সহজ হচ্ছে প্রবাসীদের নিবন্ধন প্রক্রিয়া

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিয়ে নির্বাচন কমিশন (ইসি) একাধিক পরিবর্তনের প্রস্তাব করেছে, যাতে সেবাটি আরো সহজ এবং বিকেন্দ্রীকৃত হয়। প্রস্তাব অনুযায়ী, নির্দিষ্ট শিক্ষা সনদের ভিত্তিতে মাঠ পর্যায় থেকেই জন্ম তারিখ সংশোধনের সুযোগ থাকবে।

এছাড়াও, প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া থেকে একটি ধাপ বাদ দেওয়ার মাধ্যমে দ্রুত অনুমোদনের ব্যবস্থা করার সুপারিশ করা হয়েছে। এর সাথে অনলাইনে ভোটার এলাকা পরিবর্তন, এনআইডি নবায়নে পারিবারিক তথ্য সংযুক্তকরণ এবং কিছু সেবায় নির্ধারিত ফি চালুর প্রস্তাবও আগেই এসেছে।

আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের ১২তম সভাশেষে এই তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্য চার নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ইসি সচিব বলেন, এনআইডি সংশোধনের ব্যাপারে কিছু প্রস্তাবনা ছিল এবং মাইগ্রেশন (স্থানান্তর) সম্পর্কিত ভোটার এলাকা স্থানান্তর অনলাইনে করায় আবেদন করতে হবে। এই মাইগ্রেশনের জন্য একটি সংশোধনী ফি দিতে হবে যা আমাদের প্রাতিষ্ঠানিক ফি সম্ভবত নতুন করে নির্ধারণ হবে।

তিনি আরো বলেন, আইন অনুযায়ী ১৫ বছর পর এনআইডি নবায়নের দরকার হয়ে থাকে। তাই এনআইডি নবায়নের জন্য একটি নির্ধারিত ফরম থাকবে এবং ফরমে পরিবার সম্পর্কিত তথ্য যেমন ফ্যামিলি ট্রির কথা উল্লেখ করা হয়েছে, যাতে তথ্যের যথার্থতা নিশ্চিত করা যায়। এ ক্ষেত্রেও একটি ন্যূনতম ফি নির্ধারিত হবে।

মাঠ পর্যায়ে পুনরায় বয়স সংশোধনের ক্ষমতা দেওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, আমরা এনআইডির মাধ্যমে জন্ম তারিখের সংশোধন কেন্দ্রীয়ভাবে করে থাকি। বর্তমানে পাবলিক এক্সাম সার্টিফিকেটের (জেএসসি, এসএসসি ও পিএসসি) জন্ম তারিখ অনুযায়ী সংশোধন করা সম্ভব হবে।

প্রবাসীদের ভোটার নিবন্ধনের বিষয়ে স্বীকৃতি দিয়ে তিনি বলেন, প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধনের প্রক্রিয়া দুই ধাপের ছিল। প্রবাসীরা ফরম জমা দেওয়ার পর বায়োমেট্রিক দেওয়ার পর তদন্তের জন্য আসতেন এবং তদন্তের সফলতা পর প্রক্রিয়া আপলোড হতো। কিন্তু এখন এই প্রক্রিয়ার একটি ধাপ কমে যাবে, প্রবাসীরা পাঠানো বায়োমেট্রিক আপলোড করার পর তদন্তে সফলতা পেলে এখান থেকেই অনুমোদন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাহদী আমিনের সঙ্গে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টরের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৮:৪৭ পি.এম


মাহদী আমিনের সঙ্গে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টরের সাক্ষাৎ

বাংলাদেশে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম প্রধানমন্ত্রীর মুখপাত্র ও উপদেষ্টা মাহ্দী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর অফিসে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মসূচি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টি, নারীদের কর্মসংস্থান বৃদ্ধি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণ এবং প্রান্তিক ও তৃণমূল স্তরের নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়ে মতবিনিময় হয়।

বৈঠকে বিএনপির সরকারের উদ্যোগ-ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে কার্যকরভাবে সম্প্রসারণ এবং এর মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক জনগণ, বিশেষ করে নারীদের আরও বেশি অন্তর্ভুক্ত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাৎকালে তৃণমূলের সকল মানুষের ক্ষমতায়ন, বিএনপির নির্বাচনী ইশতেহারের বিভিন্ন অগ্রাধিকার, সরকারের নীতি এবং সেগুলোর কার্যকর বাস্তবায়নের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, জনকল্যাণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সকল পর্যায়ের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করা হয়।

বিশ্বব্যাংকের প্রতিনিধিরা বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি করার আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে, সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা প্রদান এবং সংশ্লিষ্ট খাতে সরকারের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহও ব্যক্ত করেন।

এসময় বিশ্বব্যাংকের প্রতিনিধি দলে ছিলেন গেইল এইচ. মার্টিন, ধ্রুব শর্মা, আনিকা রহমান, সৈয়দ রাশেদ, আল-জায়েদ জশ এবং শ্রায়না ভট্টাচার্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৩৮৬ মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৩৮৬ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ১ হাজার ৩৮৬টি মামলা করেছে। গতকাল সোমবার এই অভিযানগুলো চালানো হয় বিভিন্ন এলাকাতে।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

ট্রাফিক-রমনা বিভাগে ৬৯টি মামলা করা হয়েছে, যার মধ্যে ৪টি বাস, ২টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৪টি সিএনজি এবং ১২টি মোটরসাইকেল অন্তর্ভুক্ত। লালবাগ বিভাগে মোট ৯৪টি মামলা হয়েছে, যেখানে ১৩টি বাস, ৬টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি এবং ৪১টি মোটরসাইকেল ছিল। মতিঝিল বিভাগে ২৯৯টি মামলার মধ্যে ৩৫টি বাস, ৪টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৮২টি সিএনজি এবং ১০৭টি মোটরসাইকেল ছিল। ওয়ারী বিভাগে মোট ১৬৬টি মামলা হয়েছে, যার মধ্যে ছিল ২৩টি বাস, ১৭টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি এবং ৩৬টি মোটরসাইকেল।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৮০টি মামলা করা হয়েছে, যেখানে ৫টি বাস, ১টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি এবং ৭১টি মোটরসাইকেল ছিল। মিরপুর বিভাগে ১৫৩টি মামলা হয়েছে, যা ৮টি বাস, ১০টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি এবং ৪৯টি মোটরসাইকেল অন্তর্ভুক্ত করেছিল। উত্তরা বিভাগে ১৭৪টি মামলা করা হয়েছে, যার মধ্যে ৯টি বাস, ৭টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি এবং ৫২টি মোটরসাইকেল ছিল। গুলশান বিভাগে মোট ২৫১টি মামলার মধ্যে ২০টি বাস, ৬টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি এবং ৭১টি মোটরসাইকেল অন্তর্ভুক্ত।

এছাড়াও অভিযানকালে মোট ৩৯৪টি গাড়ি ডাম্পিং ও ৩১৪টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%