ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৩৮৬ মামলা


ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৩৮৬ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ১ হাজার ৩৮৬টি মামলা করেছে। গতকাল সোমবার এই অভিযানগুলো চালানো হয় বিভিন্ন এলাকাতে।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

ট্রাফিক-রমনা বিভাগে ৬৯টি মামলা করা হয়েছে, যার মধ্যে ৪টি বাস, ২টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৪টি সিএনজি এবং ১২টি মোটরসাইকেল অন্তর্ভুক্ত। লালবাগ বিভাগে মোট ৯৪টি মামলা হয়েছে, যেখানে ১৩টি বাস, ৬টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি এবং ৪১টি মোটরসাইকেল ছিল। মতিঝিল বিভাগে ২৯৯টি মামলার মধ্যে ৩৫টি বাস, ৪টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৮২টি সিএনজি এবং ১০৭টি মোটরসাইকেল ছিল। ওয়ারী বিভাগে মোট ১৬৬টি মামলা হয়েছে, যার মধ্যে ছিল ২৩টি বাস, ১৭টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি এবং ৩৬টি মোটরসাইকেল।

আরও পড়ুন: রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিদের মৃত্যু, জবাবদিহির দাবি মানবাধিকার সংগঠনের

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৮০টি মামলা করা হয়েছে, যেখানে ৫টি বাস, ১টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি এবং ৭১টি মোটরসাইকেল ছিল। মিরপুর বিভাগে ১৫৩টি মামলা হয়েছে, যা ৮টি বাস, ১০টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি এবং ৪৯টি মোটরসাইকেল অন্তর্ভুক্ত করেছিল। উত্তরা বিভাগে ১৭৪টি মামলা করা হয়েছে, যার মধ্যে ৯টি বাস, ৭টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি এবং ৫২টি মোটরসাইকেল ছিল। গুলশান বিভাগে মোট ২৫১টি মামলার মধ্যে ২০টি বাস, ৬টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি এবং ৭১টি মোটরসাইকেল অন্তর্ভুক্ত।

এছাড়াও অভিযানকালে মোট ৩৯৪টি গাড়ি ডাম্পিং ও ৩১৪টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৮:৪৯ পি.এম


শিক্ষার্থীদের সন্তান মনে করে শিক্ষা দিতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষকদের এমনভাবে কাজ করতে হবে, যেন তারা শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করেন। শিক্ষার্থীদের নিজেদের সন্তানের মতো করেই শিক্ষা দিতে হবে।

তাদেরকে নৈতিক মূল্যবোধের সঙ্গে গড়ে তুলতে হবে। এ জন্য প্রধানমন্ত্রী পারিবারিক মূল্যবোধ ও ধর্মীয় মূল্যবোধের ওপর গুরুত্ব দিয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর মিরপুরে পিটিআই মিলনায়তনে অধিকতর মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে কর্মকর্তাদের করণীয় বিষয়ে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে এবং তিনি শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রশাসনের সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এছাড়া, শিক্ষকদের দক্ষতা উন্নয়নের জন্য আরও উন্নত প্রশিক্ষণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

নতুন প্রজন্ম নিয়ে এহছানুল হক মিলন বলেন, আমাদের তরুণ প্রজন্ম অনেক সময় বিপথগামী হয়ে যায়। লেখাপড়া ছেড়ে দিয়ে মোবাইল ও মাদকাসক্ত হয়ে পড়ে। এ জন্য প্রধানমন্ত্রী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকেও গুরুত্ব দিচ্ছেন।

তাদের আনন্দময় শিক্ষা এবং খেলাধুলার মধ্য দিয়ে ফিরিয়ে আনতে হবে। এ জন্য আমরা দেশব্যাপী প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি গ্রহণ করছি। আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী চট্টগ্রাম থেকে এর উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে।

মন্ত্রী আরো বলেন, স্কুলের প্রতি বাচ্চাদের আকৃষ্ট করতে সরকার বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ করছে। এ ছাড়া, মিডডে মিলসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

তরুণ প্রজন্মের উন্নয়ন ছাড়া আগামীর বাংলাদেশ গড়া সম্ভব নয়। সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত এমপিকে আরও দুই বিয়ের পরামর্শ দিলেন রফিক উল্লাহ আফসারী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


জামায়াত এমপিকে আরও দুই বিয়ের পরামর্শ দিলেন রফিক উল্লাহ আফসারী

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী নেতা গাজী নজরুল ইসলামের ফাঁস হওয়া অন্তরঙ্গ ভিডিও এবং ব্যক্তিগত মুহূর্তের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার তীব্র সমালোচনা করেছেন আলোচিত ইসলামী বক্তা মাওলানা রফিক উল্লাহ আফসারী। তিনি একই সঙ্গে এমপি গাজী নজরুল ইসলামকে আরও দুটি বিয়ে করার পরামর্শ দিয়েছেন।

 মঙ্গলবার (২১ জুলাই) এক ভিডিও বার্তায় এই মন্তব্য করেন তিনি।

ভিডিও বার্তায় মাওলানা রফিক উল্লাহ আফসারী বলেন, "উচিত হচ্ছে আমার গাজী নজরুল ইসলাম ভাই আরও দুইটা বিয়ে করা। হালাল জিনিস, এটাতে কোনো শরম নেই। যারা এ ধরনের ভিডিও ভাইরাল করছেন, তাদের একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।"

ইসলামের সাহাবিদের বৈবাহিক জীবনের উদাহরণ টেনে তিনি বলেন, দাম্পত্য জীবনে ভালোবাসা ও আন্তরিকতা ইসলামের স্বাভাবিক শিক্ষা এবং বিবাহ একটি পবিত্র সম্পর্ক। স্বামী-স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে কাউকে হেয় করা বা বিব্রত করা কোনোভাবেই ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।

গাজী নজরুল ইসলামের ভূয়সী প্রশংসা করে তিনি আরও বলেন, "গাজী নজরুল ইসলাম ভাই, সাতক্ষীরা শহরের সম্মানিত এমপি, একামতে দ্বিনের অতন্দ্র প্রহরী, কোটি কোটি মুসলমানের কলিজা। তাদের স্বামী-স্ত্রীর ভিডিও ভাইরাল করে কী শান্তিটা পেলেন?"

গণমাধ্যম ও সামাজিক মাধ্যমকে উদ্দেশ করে তিনি বলেন, "বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন এটি কোনো বড় অপরাধ। যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত, তাদের আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে" বলে সতর্ক করেন এই বক্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ধস, জিও ব্যাগ কাজে আসছে না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৮:৫১ পি.এম


চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ধস, জিও ব্যাগ কাজে আসছে না

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে আবারও ধস দেখা দিয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল এলাকার সড়কটারী অংশে প্রায় ৩০ মিটার ব্লক পিচিং নদীতে ধসে পড়ে।

বাঁধে ধসের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো করেন।

পরে রাতেই এলাকাবাসী বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করেন। মঙ্গলবার (২১ জুলাই) সকাল থেকে পাউবো জিও ব্যাগ ডাম্পিং শুরু করে। সারেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, এর আগে গত বৃহস্পতিবার একই এলাকার প্রায় ২০০ গজ দূরে ৬০ মিটার ব্লক পিচিং ধসে যায়।

চলতি জুলাই মাসেই ৪ দফা অন্তত ২০০ মিটার ব্লক পিচিং ধসে পড়েছে। এতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, বসতভিটা, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও আবাদি জমি ঝুঁকির মুখে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রায় ৪৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ তীররক্ষা বাঁধ ২০১৮ সাল থেকেই প্রতি বছর বর্ষা মৌসুমে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেড় কিলোমিটার এলাকায় অন্তত ১০টি স্থানে ধস দেখা দিয়েছে।

বারবার জিও ব্যাগ ফেলে সাময়িক ব্যবস্থা নেওয়া হলেও স্থায়ী সমাধান মিলছে না। তাদের দাবি, নদীর গতিপথ পরিবর্তনে অন্তত তিনটি বাঁধ নির্মাণ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া ভাঙন রোধ সম্ভব নয়।

স্থানীয় ফরজ উদ্দিন ডেসকা বলেন, ‘সোমবার সন্ধ্যায় হঠাৎ করেই বাঁধ ভাঙতে শুরু করে। তখন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাইকে ডাকা হয়। আমরা কয়েকটি জিও ব্যাগ ফেলি। পরে সকালে পাউবোর লোকজন এসে কাজ শুরু করেন।’

সড়কটারী গ্রামের বাসিন্দা বৃদ্ধা ফেলানী বেওয়া (৭৫) বলেন, ‘গতকাল বিকেল থেকে হঠাৎ করেই নদীর জল বাড়ি বাঁধ ধসি যাওয়া শুরু করছে। নদীভাঙা শুরু হলেই বুকটা কপি ওঠে। এই বয়সে আর ভিটেমাটি হারালে যামো কন্টে।

ভাঙন মোকাবিলার কাজে নিয়োজিত ঠিকাদার প্রতিনিধি সর্দার মজিবর রহমান বলেছেন, চলতি মাসে ৪ দফায় ২৪ হাজার জিও ব্যাগ বরাদ্দ পেলেও প্রবল স্রোতে সেগুলো কার্যকর হচ্ছে না। ভাঙন ঠেকাতে অন্তত এক লাখ জিও ব্যাগ এবং তিনটি টি-বাঁধ প্রয়োজন।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, ‘ব্রহ্মপুত্রের পূর্ব তীরে নতুন চর জেগে ওঠায় স্রোত পশ্চিম তীর ঘেঁষে প্রবাহিত হচ্ছে। ফলে বাঁধে চাপ বেড়ে বারবার ধস হচ্ছে। ইতিমধ্যে ২৪ হাজার জিও ব্যাগ বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে ১৪ হাজার ডাম্পিং সম্পন্ন হয়েছে। স্থায়ী সমাধানে নতুন প্রকল্প প্রস্তাব করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লোহিত সাগরে বন্ধ হচ্ছে সৌদি নৌবাণিজ্য

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৮:৫৩ পি.এম


লোহিত সাগরে বন্ধ হচ্ছে সৌদি নৌবাণিজ্য

 

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে এবার লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে তাৎক্ষণিক নৌ অবরোধ কার্যকর করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথিরা। দেশটির প্রায় ৯০ শতাংশ তেল রপ্তানি হওয়া এই প্রণালী দিয়ে সংশ্লিষ্ট কোনো জাহাজ চলাচলে কঠোর হামলার শিকার হতে পারে বলে গোষ্ঠীটি সতর্ক করেছে।

এক দশকেরও বেশি সময় ধরে ইয়েমেনের ওপর সৌদি আরবের ‘অন্যায়ভাবে’ অবরোধ এবং গত সপ্তাহে সৌদি আরব ও হুথিদের মধ্যে সরাসরি পাল্টাপাল্টি হামলার পর এই ঘোষণা আসে।

ঘোষিত এই নৌ অবরোধ কার্যকরের অংশ হিসেবে আন্তর্জাতিক শিপিং প্রতিষ্ঠানগুলোর কাছে একটি বার্তা পাঠিয়েছে হুথিদের সংস্থা হিউম্যানিটারিয়ান অপারেশনস কো-অর্ডিনেশন সেন্টার (এইচওসিসি)। সেখানে সৌদি বন্দরে পণ্য ওঠানো-নামানোর ব্যাপারে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

২০ জুলাই পাঠানো ওই বার্তায় বলা হয়, ‘সৌদি আরবের কোনো বন্দরে বা সেখান থেকে কোনো জাহাজ পণ্য লোড বা আনলোড করতে পারবে না।’

আন্তর্জাতিক শিপিং প্রতিষ্ঠানগুলোর সব কার্যক্রমে সর্বোচ্চ সতর্কতা ও যথাযথ যাচাই-বাছাই করার বিষয়ে সতর্ক করে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, ‘নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট জাহাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। একই সাথে হুথিদের সামরিক সক্ষমতার আওতায় যেকোনো স্থানে সেগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।’

এ বিষয়ে এক হুথি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ইয়েমেনের ওপর এক দশকেরও বেশি সময় ধরে সৌদি আরবের ‘অন্যায়ভাবে অবরোধের’ জবাবে লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত বাব আল-মান্দেব প্রণালী সৌদি জাহাজের জন্য বন্ধ করে দেওয়া হবে।

জবাবে সৌদি আরব জানিয়েছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজেদের জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

এই প্রণালী দিয়ে সাধারণত বিশ্বের প্রায় ১২ শতাংশ বাণিজ্যিক পণ্য পরিবহন হয়। অন্যদিকে জ্বালানি বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলারের বিশ্লেষক মুইউ জু রয়টার্সকে জানান, বর্তমানে সৌদি আরবের মোট তেল উৎপাদনের প্রায় ৯০ শতাংশ লোহিত সাগরপথের এই প্রণালী দিয়ে পরিবহন করা হচ্ছে।

এদিকে পার্সি উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে মঙ্গলবার ভোরে একটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরান। হামলার পর জাহাজটির নাবিকরা সেটি ত্যাগ করতে বাধ্য হন।

টানা দশম রাতের মতো যুক্তরাষ্ট্র ইরানে বিমান হামলা চালালেও এখনও হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ শিথিল করেনি তেহরান।

একই সময়ে ইরানের প্রেসিডেন্ট দেশটি ‘পূর্ণমাত্রার যুদ্ধে’ ফিরে যাওয়ার কথা উল্লেখ করেছেন।

বাব আল-মান্দেব প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজকে লক্ষ্য করে হুথিদের নতুন হুমকি কার্যকর হলে বৈশ্বিক তেল সরবরাহে বিঘ্ন সৃষ্টি হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। তাদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%