০৮:৪৬ পি.এম
শরীয়তপুরে আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন জেলা আওয়ামী লীগের সদস্য। পুলিশ মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ৩টার দিকে জেলা প্রশাসকের বাসভবনের সামনে সড়কের মোড় থেকে তাকে গ্রেপ্তার করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনোয়ার হোসেন হাওলাদারকে আটক করা হয়েছে। গ্রেপ্তারের সময় তার ব্যবহৃত মোবাইল ফোনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ততার তথ্য পাওয়ার দাবি করেছে পুলিশ। পুলিশ আরো জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডে অর্থদাতা, পরামর্শক এবং জোগানদাতা হিসেবে কাজ করে আসছিলেন। এসব অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়েছে। বর্তমানে আনোয়ার হোসেন হাওলাদার পালং মডেল থানার হেফাজতে রয়েছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর কথা জানানো হয়েছে পুলিশ। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেছেন, "তার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে অর্থদাতা, পরামর্শক ও জোগানদাতা হিসেবে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন