প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিয়ে নির্বাচন কমিশন (ইসি) একাধিক পরিবর্তনের প্রস্তাব করেছে, যাতে সেবাটি আরো সহজ এবং বিকেন্দ্রীকৃত হয়। প্রস্তাব অনুযায়ী, নির্দিষ্ট শিক্ষা সনদের ভিত্তিতে মাঠ পর্যায় থেকেই জন্ম তারিখ সংশোধনের সুযোগ থাকবে।
এছাড়াও, প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া থেকে একটি ধাপ বাদ দেওয়ার মাধ্যমে দ্রুত অনুমোদনের ব্যবস্থা করার সুপারিশ করা হয়েছে। এর সাথে অনলাইনে ভোটার এলাকা পরিবর্তন, এনআইডি নবায়নে পারিবারিক তথ্য সংযুক্তকরণ এবং কিছু সেবায় নির্ধারিত ফি চালুর প্রস্তাবও আগেই এসেছে।
আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের ১২তম সভাশেষে এই তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্য চার নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ইসি সচিব বলেন, এনআইডি সংশোধনের ব্যাপারে কিছু প্রস্তাবনা ছিল এবং মাইগ্রেশন (স্থানান্তর) সম্পর্কিত ভোটার এলাকা স্থানান্তর অনলাইনে করায় আবেদন করতে হবে। এই মাইগ্রেশনের জন্য একটি সংশোধনী ফি দিতে হবে যা আমাদের প্রাতিষ্ঠানিক ফি সম্ভবত নতুন করে নির্ধারণ হবে।
তিনি আরো বলেন, আইন অনুযায়ী ১৫ বছর পর এনআইডি নবায়নের দরকার হয়ে থাকে। তাই এনআইডি নবায়নের জন্য একটি নির্ধারিত ফরম থাকবে এবং ফরমে পরিবার সম্পর্কিত তথ্য যেমন ফ্যামিলি ট্রির কথা উল্লেখ করা হয়েছে, যাতে তথ্যের যথার্থতা নিশ্চিত করা যায়। এ ক্ষেত্রেও একটি ন্যূনতম ফি নির্ধারিত হবে।
মাঠ পর্যায়ে পুনরায় বয়স সংশোধনের ক্ষমতা দেওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, আমরা এনআইডির মাধ্যমে জন্ম তারিখের সংশোধন কেন্দ্রীয়ভাবে করে থাকি। বর্তমানে পাবলিক এক্সাম সার্টিফিকেটের (জেএসসি, এসএসসি ও পিএসসি) জন্ম তারিখ অনুযায়ী সংশোধন করা সম্ভব হবে।
প্রবাসীদের ভোটার নিবন্ধনের বিষয়ে স্বীকৃতি দিয়ে তিনি বলেন, প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধনের প্রক্রিয়া দুই ধাপের ছিল। প্রবাসীরা ফরম জমা দেওয়ার পর বায়োমেট্রিক দেওয়ার পর তদন্তের জন্য আসতেন এবং তদন্তের সফলতা পর প্রক্রিয়া আপলোড হতো। কিন্তু এখন এই প্রক্রিয়ার একটি ধাপ কমে যাবে, প্রবাসীরা পাঠানো বায়োমেট্রিক আপলোড করার পর তদন্তে সফলতা পেলে এখান থেকেই অনুমোদন করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন