ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

বগুড়ায় ট্রাকের ধাক্কায় নারী নিহত


বগুড়ায় ট্রাকের ধাক্কায় নারী নিহত

জেলার কাহালুতে বালুবাহী একটি ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী জান্নাতুল ফেরদৌস (৬০) নামে এক নারী নিহত হয়েছেন।

এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বুধবার দুপুর ১টায় উপজেলার মালঞ্চা ইউনিয়নের ইন্দ্রপুর বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত জান্নাতুল ফেরদৌস কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের সাতরোখা গ্রামের আবু জাফর প্রামাণিকের স্ত্রী। দুর্ঘটনায় আহত অপর ব্যক্তি হলেন একই ইউনিয়নের মাগুরা দক্ষিণপাড়া গ্রামের মৃত তহির উদ্দিনের ছেলে আবদুল খালেক (৫৫)।

আরও পড়ুন: ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নবাসীর আমৃত্যু সেবক হয়ে কাজ করতে চান,চেয়ারম্যান প্রার্থী মোঃ নাসির মিয়া

জানা গেছে, দুপুর ১টার দিকে ইন্দ্রপুর বাজার এলাকায় বালুবাহী একটি ট্রাক সামনে থাকা সিএনজিচালিত অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার ফলে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলে দুজন গুরুতর আহত হন।

পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌসকে মৃত ঘোষণা করেন। আহত আবদুল খালেক বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বাসসকে জানিয়েছেন, একজনের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে এবং আরও একজন চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন: ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন আলফাডাঙ্গা এনসিপির যুগ্ম সদস্যসচিব মিলন মোল্লা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাল ও চর ইজারার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা বন কর্মকতা!

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:১০ পি.এম


খাল ও চর ইজারার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা বন কর্মকতা!

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বনের খাল ও চরে মাছ ধরার অনুমতি দেওয়ার কথা বলে জেলেদের কাছ থেকে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে বিট কর্মকর্তা সোয়েব খানের বিরুদ্ধে।

ভুক্তভোগীদের দাবি, ৫০ থেকে ৬০ জনের কাছ থেকে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা নেওয়া হলেও অনেককেই দেওয়া হয়নি কাঙ্ক্ষিত অনুমতি। পরে টাকা ফেরতের আশ্বাস দিয়ে গত ২২ জুলাই বদলির পর রাতের আঁধারে কর্মস্থল ত্যাগ করেন ওই কর্মকর্তা।

এ ঘটনায় মঙ্গলবার মৌডুবী বাজারে শতাধিক ভুক্তভোগী মানববন্ধন করে টাকা ফেরত ও অভিযুক্ত কর্মকর্তার বিচার দাবি করেন।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় ইউপি সদস্য মহাসীন ভুঁইয়া অভিযোগ করেন, তিনি ও তার ছোট ভাই মিজানুর রহমান ভুইয়ার কাছ থেকে দুই দফায় মোট ৩ লাখ ৫০ হাজার টাকা নিয়েছেন সোয়েব খান। এরপর তাদের নির্দিষ্ট চরে মাছ ধরার অনুমতি না দিয়ে বেশি টাকার বিনিময়ে অন্য ব্যক্তিকে অনুমতি দেওয়া হয়। পরে চুক্তি অনুযায়ী অতিরিক্ত টাকা ফেরত চাইলে সোয়েব খান নিয়মিত কর্মস্থলে যাওয়া বন্ধ করে দেন। বদলির খবর জানার পর তারা টাকা ফেরত চাইলে তিনি ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রাতের আঁধারে এলাকা ত্যাগ করেন। পরবর্তীতে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি এবং অন্য ভুক্তভোগীদের ফোন ধরছেন না।

স্থানীয় জেলে মনির হোসেন তালুকদার (৪৬) বলেন, চরতুফানিয়া এলাকায় গরু-মহিষের খাদ্যের জন্য ধানসি সংগ্রহের বেলচি (অনুমতি) দেওয়ার কথা বলে বিট কর্মকর্তা সোয়েব খান তার কাছে ৪ লাখ টাকা দাবি করেন। এর মধ্যে তিনি অগ্রিম ১ লাখ ৩২ হাজার টাকা দেন। বাকি টাকা অনুমতিপত্র হাতে পাওয়ার পর পরিশোধ করার কথা ছিল। কিন্তু টাকা দেওয়ার আট মাস পার হলেও তিনি কোনো অনুমতি পাননি। পরে টাকা ফেরত চাইলে সোয়েব খান টালবাহানা শুরু করেন এবং সময় চান।

তিনি আরও বলেন, গত ২২ জুলাই সোয়েব খানের বদলির খবর ছড়িয়ে পড়লে তিনি রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর কাছে লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল হাসান বলেন, লিখিত অভিযোগটি অভিযুক্ত কর্মকর্তার নিজ কার্যালয় জেলা বন বিভাগে পাঠানো হবে।

শামীম হাওলাদার (৪৮) বলেন, চলতি বছরের জানুয়ারিতে চর তালুকদার এলাকায় মাছ ধরার অনুমতি দেওয়ার নামে তাঁর কাছ থেকে ১ লাখ টাকা নেওয়া হয়। পরে তাঁকে অনুমতি না দিয়ে বেশি টাকার বিনিময়ে অন্য একজনকে অনুমতি দেওয়া হয়। তিনি টাকা ফেরত চাইলে ওই ব্যক্তির অনুমতি বাতিল করে তাঁকে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। পরে অভিযুক্ত কর্মকর্তার বদলির খবর শুনে তিনিসহ একাধিক ভুক্তভোগী তাঁকে আটক করে ঘুষের টাকা ফেরত চান। এ সময় তিনি সবার টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গোপনে কর্মস্থল ত্যাগ করেন।

বাদল হাওলাদার বলেন, চর তালুকদার এলাকায় মাছ ধরার অনুমতি দেওয়ার নামে গত মার্চ মাসে তাঁর কাছ থেকে ১ লাখ টাকা ঘুষ নেওয়া হয়। পরে তাঁকে গ্যাফ চর বরাদ্দ দেওয়া হলে তিনি আপত্তি জানিয়ে টাকা ফেরত চান। পরে রাঙ্গাবালীতে সদ্য যোগদান করা রেঞ্জ কর্মকর্তা আমীর হোসেন ও মৌডুবী ইউনিয়নের বিট কর্মকর্তা জহির ইদ্দনের উপস্থিতিতে বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়া হলেও সোয়েব খান গোপনে কর্মস্থল ত্যাগ করেন।

মো. নুহু মিয়া (৪৫) বলেন, বেলচি দেওয়ার কথা বলে তার কাছ থেকে ৬০ হাজার টাকা নেওয়া হলেও তাঁকে কোনো বেলচি দেওয়া হয়নি, টাকাও ফেরত দেওয়া হয়নি। পরে নতুন রেঞ্জ কর্মকর্তা এলাকায় গেলে তিনি ও অন্যান্য ভুক্তভোগী মৌখিকভাবে অভিযোগ করেন। তখন রেঞ্জ কর্মকর্তা লিখিত অভিযোগ দিতে বলেন। অভিযোগ দেওয়ার বিষয়টি জানতে পেরে সোয়েব খান টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে অভিযোগ না করার অনুরোধ করেন। কিন্তু বদলির পর থেকে তিনি আর ফোন ধরছেন না।

মৌডুবী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি তানবীন বিশ্বাস বলেন, নির্দিষ্ট এলাকায় মাছ ধরার বেলচি (অনুমতি) দেওয়ার কথা বলে তার কাছ থেকে ১ লাখ ৮৬ হাজার টাকা নেওয়া হয়। পরে তাকে অনুমতি না দিয়ে অন্য ব্যক্তিকে দেওয়া হলে তিনি টাকা ফেরত চান। এরপর সোয়েব খান টালবাহানা শুরু করেন। একপর্যায়ে মৌডুবী বাজারে তাঁকে আটক করে তার কাছ থেকে ভিডিও স্বীকারোক্তিও নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। পরে রাঙ্গাবালী উপজেলা যুবদলের সদস্যসচিব নিয়াজ আকনের মাধ্যমে তাঁকে ৪০ হাজার টাকা ফেরত দেওয়া হয়।

মিজানুর রহমান (৪৫) বলেন, তার কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা নেওয়া হলেও তাঁকে মাছ ধরার অনুমতি দেওয়া হয়নি। পরে নতুন রেঞ্জ কর্মকর্তা এলাকায় তদন্তে গেলে তিনি মৌখিকভাবে অভিযোগ করেন। রেঞ্জ কর্মকর্তা তাঁকে লিখিত অভিযোগ করার পরামর্শ দেন। কিন্তু সোয়েব খান টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে অভিযোগ না করতে এবং বিষয়টি চেপে যেতে অনুরোধ করেন। এরপর তিনি বদলি হয়ে গোপনে চলে যান।

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা অভিযোগ করেন, বঙ্গোপসাগর-সংলগ্ন নদী এলাকায় মাছ ধরা এবং গরু-মহিষের খাদ্যের জন্য ধানসি কাটার বেলচি (অনুমতি) দেওয়ার কথা বলে মৌডুবী এলাকার ৫০ থেকে ৬০ জন জেলে ও কৃষকের কাছ থেকে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা ঘুষ নেওয়া হয়েছে। কিন্তু তাঁদের বেলচি না দিয়ে অভিযুক্ত কর্মকর্তা রাতের আঁধারে কর্মস্থল ত্যাগ করেছেন।

এ বিষয়ে বিট কর্মকর্তা সোয়েব খান মুঠোফোনে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘বদলি হওয়ার কারণে অহেতুক কিছু অভিযোগ করা হয়েছে। তবে অধিকাংশ বিষয় সমাধান করেছি। বাকি কথা ফোনে নয়, রাতে হোয়াটসঅ্যাপে বলব।’ এরপর ফোনের লাইনটি কেটে দেন তিনি।

রাঙ্গাবালীর রেঞ্জ কর্মকর্তা আমীর হোসেন বলেন, তিনি চলতি বছরের ২২ জুলাই সেখানে যোগদান করেন। পরে মৌডুবী এলাকায় বন পরিদর্শনে গেলে স্থানীয় কয়েকজন সদ্য বদলি হওয়া বিট কর্মকর্তা সোয়েব খানের বিরুদ্ধে বেলচি প্রদানে ঘুষ নেওয়ার অভিযোগ করেন। তবে এখন পর্যন্ত অফিসিয়ালভাবে কেউ লিখিত অভিযোগ করেননি।

সোয়েব খানের স্থলাভিষিক্ত বিট কর্মকর্তা জহির উদ্দিন বলেন, তিনি ২৮ জুলাই মৌডুবী এলাকায় যোগদান করেন। যোগদানের সময় স্থানীয় কয়েকজন তার সামনেও সোয়েব খানের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ করেন। তবে পরিস্থিতি জটিল হওয়ায় তিনি তাৎক্ষণিকভাবে অভিযোগ প্রত্যাখ্যান করতে পারেননি। পরবর্তীতে আগের কর্মকর্তা সোয়েব খান যথাযথভাবে দায়িত্ব হস্তান্তর না করেই গোপনে চলে গেছেন। বর্তমানে ভুক্তভোগীরা টাকা ফেরতের দাবিতে প্রায় প্রতিদিন তাঁর কাছে আসছেন।

এ বিষয়ে পটুয়াখালীর উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহিদুর রহমান মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। পরে বরিশাল বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম বলেন, এ বিষয়ে জেলা বন কর্মকর্তা বক্তব্য দেবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসিনাকে ফেরানোর অভিযোগে রাবির ৪২ শিক্ষককে ঘিরে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:১০ পি.এম


হাসিনাকে ফেরানোর অভিযোগে রাবির ৪২ শিক্ষককে ঘিরে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এর ৪২ শিক্ষকের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগে পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছে রাবি প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (৫ আগস্ট) রাতে, রাবি উপাচার্য প্রফেসর ড. ফরিদুল ইসলামের নির্বাহী (অফিস) আদেশে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. রেজাউল করিম-২ কে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যগণ হচ্ছেন, ফার্মেসি বিভাগের প্রফেসর মো. গোলাম ছাদিক, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের প্রফেসর মোহাম্মদ আমীরুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর মো. আনিছুর রহমান এবং সদস্য-সচিব এগ্রোননি এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের প্রফেসর মো. গিয়াস উদ্দিন আহমেদ।

জানা গেছে, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ বলেছিলেন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগে প্রকাশিত শিক্ষকদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একজন সিন্ডিকেট সদস্যের নেতৃত্বে অনুসন্ধান কমিটি গঠন করেছে। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা নেবে।

তিনি এই বিষয়টিও তুলে ধরেন, যে একটি অনলাইন পত্রিকায় ‘শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যেখানে রাবির ৪২ জন শিক্ষকের নাম উল্লেখ করা হয়েছে এবং কিছু শিক্ষকের নাম আংশিক বা ডাকনামে উল্লেখ করা হয়েছে। তদন্ত কমিটি প্রকৃত অভিযুক্তদের পরিচয় নিশ্চিত করবে এবং তাদের শোকজ করা হবে; এরপরই ব্যবস্থা নেওয়া হবে।

এ সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নজরে এসেছে। প্রতিবেদনে অনেক শিক্ষকের আংশিক নাম ও ডাকনাম ব্যবহার করা হয়েছে। সঠিক ব্যক্তিদের শনাক্ত করতেই আজ পাঁচ সদস্যের একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান ও ওমানের সমঝোতায় হরমুজ খুলবে?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:১২ পি.এম


ইরান ও ওমানের সমঝোতায় হরমুজ খুলবে?

ইরানের কর্মকর্তারা পাকিস্তান ও কাতারের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত মতবিনিময় অব্যাহত রেখেছেন বলে জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি। তিনি জানান, একই সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতা হয়েছে কিন্তু তা নিরাপদ নৌ চলাচলের স্বয়ংক্রিয় নিশ্চয়তা দেয় না।

ইসমাইল বাঘায়ি সতর্ক করে বলেন, এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা এখনো নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত মন্তব্যে বাঘায়ি বলেন, হরমুজ প্রণালিতে অস্থিতিশীলতার পেছনে থাকা অনেক কারণ এখনো বিদ্যমান।

এর মধ্যে তিনি উল্লেখ করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত নৌ অবরোধ এবং ইরান ও তার স্বার্থের বিরুদ্ধে অন্যান্য ‘আক্রমণাত্মক ও হুমকিমূলক’ পদক্ষেপের কথা। বাঘায়ি বলেন, এসব পরিস্থিতি বহাল থাকায় কেবল ইরান-ওমানের সমঝোতার মাধ্যমে প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা সম্ভব নয়।

বাঘায়ি আরো জানান, ইরানের কর্মকর্তারা পাকিস্তান ও কাতারের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত মতবিনিময় অব্যাহত রেখেছেন।

তবে বর্তমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কিংবা পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের পাকিস্তান বা কাতার সফরের কোনো পরিকল্পনা নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে হাসিনাকে গণমাধ্যমে বক্তব্যের সুযোগ দেওয়ায় ঢাকার ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:১৪ পি.এম


ভারতে হাসিনাকে গণমাধ্যমে বক্তব্যের সুযোগ দেওয়ায় ঢাকার ক্ষোভ

ভারতে অবস্থানরত পলাতক ও দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে নয়াদিল্লির সংবাদমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশ গভীর হতাশা ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। বাংলাদেশ সরকার দাবি করেছে, ওই অনুষ্ঠানে শেখ হাসিনা ও তার সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র এবং জনগণের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য প্রদান করেছেন।

বুধবার (৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের আয়োজনের সম্ভাব্য নেতিবাচক প্রভাব সম্পর্কে ভারত সরকারকে পূর্বে থেকেই অবহিত করা হয়েছিল। যদিও দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টার ওপর এর বিরূপ প্রভাব পড়তে পারে—এমন উদ্বেগ জানানো হয়েছিল, তবে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে দেওয়া হয়েছে, যা বাংলাদেশ গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী পালনের দিন ভারতীয় মাটিতে শেখ হাসিনার এই বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতির প্রতি গুরুতর অসম্মান। জাতিসংঘের প্রতিষ্ঠিত তথ্যের প্রতি বিশেষ করে ২০২৪ সালের জুলাই-আগস্টে নিরীহ মানুষ ও শিশু হত্যার ঘটনার অস্বীকৃতিকে ইতিহাস বিকৃতির ব্যর্থ প্রয়াস বলেও উল্লেখ করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানাচ্ছে, জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদে কোনওভাবেই ফিরে না যাওয়ার এবং দেশকে কোনো রাষ্ট্রের ওপর নির্ভরশীল না করার অঙ্গীকার করেছে। জাতির এই সংকল্পের সঙ্গে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং তার সহযোগীদের বাংলাদেশের রাজনৈতিক পরিসরে আর কোনো স্থান নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং জাতীয় মর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক গঠনমূলক, পারস্পরিক কল্যাণকর ও ভবিষ্যতমুখী রাখতে চায়।

তবে ২০১৩ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির আওতায় দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশের বারবার অনুরোধের বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনো কোনো সাড়া মেলেনি। এই পরিস্থিতিতে তাকে সংবাদমাধ্যমে প্রকাশ্যে কথা বলার সুযোগ দেওয়া বাংলাদেশের জনগণের অনুভূতিতে নির্মম আঘাত করেছে এবং দুই দেশের সুসম্পর্কের বিকাশে ক্ষতিকর বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%