ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে চালু হলো ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন


ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে চালু হলো ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন

ঢাকা, ১০ আগস্ট, ২০২৬ : ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে পদ্মা সেতু হয়ে চালু হয়েছে ‘অভিযাত্রী কমিউটার’ নামে এক জোড়া নতুন ট্রেন।

আজ (সোমবার) বিকেল সাড়ে ৩টায় সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) এই ট্রেনের উদ্বোধন করেন।

এই সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

বর্তমান সরকার নিরাপদ, সাশ্রয়ী, আধুনিক ও পরিবেশবান্ধব রেলসেবা সম্প্রসারণকে বিশেষ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে।

রাজধানী এবং পার্শ্ববর্তী অঞ্চলের মধ্যে কার্যকর কমিউটার নেটওয়ার্ক প্রতিষ্ঠার পাশাপাশি আন্তঃনগর রেলসেবার সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

যাত্রীবাহী কোচ ও লোকোমোটিভের সীমাবদ্ধতা সত্ত্বেও দক্ষ সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে দায়িত্ব গ্রহণের ১৮০ দিনের মধ্যেই ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ‘অভিযাত্রী কমিউটার’ নামে এক জোড়া নতুন ট্রেন চালু করা হল।

এই ট্রেনের মাধ্যমে গোপালগঞ্জ এবং মধ্যবর্তী এলাকার চাকরিজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা প্রতিদিন স্বল্প ব্যয়ে ও নির্ভরযোগ্যভাবে ঢাকায় যাতায়াত করতে পারবেন এবং কর্মদিবস শেষে নিজ এলাকায় ফিরে যেতে পারবেন।

আরও পড়ুন: ২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়াবে প্রধানমন্ত্রীর আশা

ফলে রাজধানীমুখী স্থায়ী আবাসনের প্রবণতা হ্রাস পাবে এবং এর মাধ্যমে ঢাকার আবাসন, যানজট ও নগরসেবার ওপর বিদ্যমান চাপ কমাতে সহায়ক ভূমিকা পালন করবে।

একই সঙ্গে, গোপালগঞ্জ ও আশপাশের এলাকার শাকসবজি, কৃষিপণ্য, মাছ এবং অন্যান্য স্থানীয় উৎপাদিত পণ্য দ্রুত ও তুলনামূলক কম ব্যয়ে ঢাকার বাজারে পরিবহনের সুযোগ সৃষ্টি করবে, যা স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং উৎপাদক ও ভোক্তা-উভয় পক্ষই এতে উপকৃত হবে।

১৩৫ নম্বর অভিযাত্রী কমিউটার ট্রেনটি ঢাকা হতে সাড়ে ৩টায় গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং গোপালগঞ্জে পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে।

অন্যদিকে, ১৩৬ নম্বর অভিযাত্রী কমিউটার গোপালগঞ্জ থেকে সোয়া ৭টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে রাত ১০টা ২৫ মিনিটে। ট্রেনটির কোচ সংখ্যা ৮টি এবং আসন সংখ্যা মোট ৬৩০টি।

আরও পড়ুন: ২৫টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের দ্বিতীয় শিফট সাময়িক স্থগিত

ঢাকা-গোপালগঞ্জ ১৪৮ কিলোমিটার দৈর্ঘ্যের এই রুটে মোট যাত্রাবিরতি থাকবে ৭টি স্টেশনে। এই যাত্রাবিরতি স্টেশনগুলো হল: কেরাণীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, ভাঙ্গা জংশন, নগরকান্দা, মহেশপুর এবং কাশিয়ানী জংশন।

তবে, প্রতি শনিবার সাপ্তাহিক বন্ধ থাকবে এই ট্রেনের যাত্রা।

ট্রেনটির প্রথম যাত্রায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী যাত্রীদের সঙ্গে ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন।

আরও পড়ুন: এস এম জিলানী: গুপ্ত ও ফ্যাসিস্টরা নতুন চক্রান্ত শুরু করেছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
এসএসসির ফল প্রকাশ

৮ শিক্ষকের প্রতিষ্ঠানে ৫ পরীক্ষার্থী, পাস করতে পারেনি কেউ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


৮ শিক্ষকের প্রতিষ্ঠানে ৫ পরীক্ষার্থী, পাস করতে পারেনি কেউ

জাঙ্গালিয়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়, জাঙ্গালিয়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল মোট ৫ জন শিক্ষার্থী। বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা ৮ জন। শিক্ষার্থীর তুলনায় বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা বেশি থাকলেও, এবারের এসএসসি পরীক্ষায় পাস করার জন্য কোনো শিক্ষার্থীই সফল হতে পারেনি।

সোমবার (১০ আগস্ট) দেশব্যাপী চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর, এমন কষ্টকর ঘটনা ঘটেছে জাঙ্গালিয়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে।

জানা যায়, ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগের আওতায় বিদ্যালয়ের জন্য ৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের সকলের ফলাফলে দেখা যায়, প্রত্যেকেই অকৃতকার্য হয়েছে। তাই বিদ্যালয়ের পাসের হার এসে দাঁড়িয়েছে শূন্য শতাংশ।

শিক্ষার্থীর সংখ্যা কম হলেও শিক্ষকদের সংখা বেশি থাকার পরও একজন শিক্ষার্থীও কিভাবে পাস করতে পারে নি, তা নিয়ে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে নানা প্রশ্ন উঠছে। তাদের মধ্যে উদ্বেগ রয়েছে যে, বিদ্যালয়ে নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি, শ্রেণি কার্যক্রম এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য বাড়তি সহায়তার যথাযথ ব্যবস্থা ছিল কি না।

বিশেষ করে, মাত্র ৫ জন শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুত করতে যথেষ্ট সুযোগ থাকার পরও সবাই অকৃতকার্য হওয়ায়, বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের মান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

স্থানীয় অভিভাবকরা বলছেন, যখন শিক্ষার্থী সংখ্যা কম থাকে, তখন প্রত্যেকের প্রতি আলাদা নজর দেওয়ার সুযোগ বাড়ে। কিন্তু ফলাফলে দেখা যাচ্ছে, কোন না কোন স্থানে ঘাটতি রয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রকৃত কারণ বের করা উচিত।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাকির এই অবস্থার বিষয়ে জানান, আমি বাইরে আছি। ফলাফল সম্পর্কে আমার কোনো ধারণা নেই।

এ দিকে, এ ধরনের ফলাফলের বিষয়টি গুরুত্বের সঙ্গে নজর দিচ্ছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঁইয়া বলেন, আমি প্রতিষ্ঠানটিতে পরিদর্শনে যাবো। বিদ্যালয়ের লজ্জাজনক এই ফলাফলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শোকজ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেজগাঁও বিভাগ পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৬৬ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


তেজগাঁও বিভাগ পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৬৬ জন গ্রেপ্তার

ঢাকা, ১০ আগস্ট, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধের সাথে জড়িত ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ অঞ্চলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

আজ (সোমবার) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানান।

গ্রেফতারকৃতদের নামের মধ্যে রয়েছে— মো. শেখ রাশেদ (৪৩), মো. শহিদুল ইসলাম (৪৮), মো. শরিফুল ইসলাম (৫১), মো. হাসান (২৭), মো. আরমান (২৩), মো. সাকিব (২০), মো. নিহাল (১৯), মো. সবুজ (২৮), মো. রাজু (২৭), মো. সৈয়দ সিহাদুর রহমান (১৮), মো. রায়হান মুহিত সিহাব (১৮), মো. সোহরাব হোসেন (৩৫), মো. বশির, মো. জসিম (৪৮), মো. টিপু (১৯), মো. ওয়াসিম আহমেদ, মো. রতন, মো. বশির, ফিরোজ হোসেন ফাহিমুল (২০), নাজমুল হাসান রাকিব (৩২), আনিছুল হক আকাশ (১৯), সোহাগ সরদার (৩৬), মো. সাগর (২২), তানভীর আহমেদ আকাশ (২৪), মো. দুলাল মিয়া (৪৮), মো. সাকিব (১৮), উজ্জল মিয়া (১৮), মো. জাহিদ (২০), মো. রাসেল (২৬), মো. আজিমুল (২০), মো. রাসেল (৩৫), আ. রহিম টুটুল (২৭), রাব্বি (২০), বন্যা (৩৮), ফজলুর রহমান মাসুম (৪১), আজাদ মিয়া (৪০), মো. রমজান (২৬), মো. আকাশ হাওলাদার (১৯), মো. হাসান (৩৭), ফরহাদ (২০), মো. হিরু (২৮), মো. আ. রাজ্জাক (৪০), মো. শামছুল (৫০), মো. সুমন (২০), মো. হৃদয় (২০), মো. নাজিম উদ্দিন (১৮), মো. শামীম মিয়া (২৮), মো. জুয়েল হোসেন (২৩), মো. সাব্বির (২০), ইমরান ওরফে কারেন্ট (৩৫), হাসান (২৮), মো. সুমন হাওলাদার (২৭), শাখাওয়াত হোসেন (৩০), আব্দুল্লাহ আল মাসুদ ওরফে অনিক (২৬), আলামিন (৩৫), মো. নাঈম হাসান (৩৩), রবিউল ইসলাম স্বাধীন (২৩), মো. জাহাঙ্গীর আলম, শুভ বারই (১৮), মো. হিমেল (৩২), মো. আল আমিন (২০), রাশেদুল (৪৫), মো. আশিকুর রহমান (৩৩), টিটো কির্ত্তুনীয়া (২৩), মো. জাহাঙ্গীর আলম এবং আইনের সহিত সংঘাতে জড়িত একজন শিশু।

গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ৭ জন, শেরেবাংলা নগর থানায় ৫ জন, মোহাম্মদপুর থানায় ২৫ জন, আদাবর থানায় ১২ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৬ জন এবং হাতিরঝিল থানায় ১১ জন রয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশ প্রধানকে প্রাণনাশের হুমকির অভিযোগে রাজাপক্ষের দলীয় নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


পুলিশ প্রধানকে প্রাণনাশের হুমকির অভিযোগে রাজাপক্ষের দলীয় নেতা গ্রেপ্তার

ঢাকা, ১০ আগস্ট, ২০২৬ : পুলিশপ্রধানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের দলের নেতা সাগারা কারিয়াওয়াসামকে সোমবার গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তারা এ তথ্য জানান। শ্রীলঙ্কা পোদুজানা পার্টি (এসএলপিপি)র মহাসচিব সাগারা কারিয়াওয়াসামকে হেফাজতে নেওয়া হয়েছে। তিনি একসময় অপ্রতিরোধ্য প্রভাবশালী রাজাপক্ষের রাজনৈতিক পরিবারের স্বজন ও ঘনিষ্ঠ সহযোগীদের মধ্যে গ্রেফতার হওয়া ব্যক্তিদের তালিকায় সর্বশেষ যুক্ত হলেন। কলম্বো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। গত সপ্তাহে কলম্বোয় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কারিয়াওয়াসাম পুলিশ মহাপরিদর্শক প্রিয়ন্থা বীরাসুরিয়াকে সতর্ক করে বলেন, তিনি পক্ষপাতমূলক আচরণ অব্যাহত রাখলে তাকে হত্যা করা হতে পারে। এক পুলিশ কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করে বলেন, বীরাসুরিয়া এটিকে ‘প্রাণনাশের হুমকি হিসেবে বিবেচনা করছেন।’ ওই পুলিশ কর্মকর্তা আরও উল্লেখ করেন, ‘বিবৃতি রেকর্ড করার পর এসএলপিপির মহাসচিবকে গ্রেফতার করা হয়েছে। তাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হচ্ছে।’ বাতিল হয়ে যাওয়া একটি বিমান ক্রয় চুক্তির ক্ষেত্রে এয়ারবাসের কাছ থেকে তিনি অবৈধ অর্থ নিয়েছিলেন বলে সাবেক নেতা মাহিন্দা রাজাপক্ষের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। ৮০ বছর বয়সী সাবেক প্রেসিডেন্টের তিন সন্তান, স্ত্রী, দুই ভাই এবং কয়েকজন ভাতিজা-ভাতিজির বিরুদ্ধে অর্থপাচার ও রাষ্ট্রীয় অর্থ চুরির অভিযোগ রয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকের বামপন্থী সরকার ক্ষমতায় আসে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাসিরনগর জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ৩ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


নাসিরনগর জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ৩ জন

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলাধীন জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা এবারের দাখিল পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করেছে। এই প্রতিষ্ঠান থেকে মোট ২৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং সকলেই কৃতকার্য হয়েছেন, অর্থাৎ পাসের হার একটি দাঁড়িয়ে আছে শতভাগ। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য সাফল্য হিসেবে ৩ জন শিক্ষার্থী সর্বোচ্চ ফলাফল জিপিএ-৫ অর্জন করেছেন। এই অসাধারণ ফলাফলে মাদ্রাসাটির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে বিরাজ করছে আনন্দের আবহ। সম্প্রতি উপজেলার একাধিক বিদ্যালয়ে ফেলের খবর ব্যাপকভাবে প্রকাশিত হওয়ার পর জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার এসব সাফল্য এলাকায় বাড়তি গুরুত্ব পেয়েছে এবং প্রতিষ্ঠানটি প্রশংসার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। স্থানীয়দের মতে, নিয়মিত ও মানসম্মত পাঠদান, শিক্ষকদের আন্তরিক তত্ত্বাবধান এবং শিক্ষার্থীদের অধ্যবসায়ের ফলেই মাদ্রাসাটি এই কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছে। অনেকেই মনে করছেন, এটি উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। মাদ্রাসা কর্তৃপক্ষ এ সাফল্যে গভীর সন্তোষ প্রকাশ করে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছে এবং ভবিষ্যতে এই ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%