ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পুলিশ প্রধানকে প্রাণনাশের হুমকির অভিযোগে রাজাপক্ষের দলীয় নেতা গ্রেপ্তার


পুলিশ প্রধানকে প্রাণনাশের হুমকির অভিযোগে রাজাপক্ষের দলীয় নেতা গ্রেপ্তার

ঢাকা, ১০ আগস্ট, ২০২৬ : পুলিশপ্রধানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের দলের নেতা সাগারা কারিয়াওয়াসামকে সোমবার গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তারা এ তথ্য জানান। শ্রীলঙ্কা পোদুজানা পার্টি (এসএলপিপি)র মহাসচিব সাগারা কারিয়াওয়াসামকে হেফাজতে নেওয়া হয়েছে। তিনি একসময় অপ্রতিরোধ্য প্রভাবশালী রাজাপক্ষের রাজনৈতিক পরিবারের স্বজন ও ঘনিষ্ঠ সহযোগীদের মধ্যে গ্রেফতার হওয়া ব্যক্তিদের তালিকায় সর্বশেষ যুক্ত হলেন। কলম্বো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। গত সপ্তাহে কলম্বোয় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কারিয়াওয়াসাম পুলিশ মহাপরিদর্শক প্রিয়ন্থা বীরাসুরিয়াকে সতর্ক করে বলেন, তিনি পক্ষপাতমূলক আচরণ অব্যাহত রাখলে তাকে হত্যা করা হতে পারে। এক পুলিশ কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করে বলেন, বীরাসুরিয়া এটিকে ‘প্রাণনাশের হুমকি হিসেবে বিবেচনা করছেন।’ ওই পুলিশ কর্মকর্তা আরও উল্লেখ করেন, ‘বিবৃতি রেকর্ড করার পর এসএলপিপির মহাসচিবকে গ্রেফতার করা হয়েছে। তাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হচ্ছে।’ বাতিল হয়ে যাওয়া একটি বিমান ক্রয় চুক্তির ক্ষেত্রে এয়ারবাসের কাছ থেকে তিনি অবৈধ অর্থ নিয়েছিলেন বলে সাবেক নেতা মাহিন্দা রাজাপক্ষের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। ৮০ বছর বয়সী সাবেক প্রেসিডেন্টের তিন সন্তান, স্ত্রী, দুই ভাই এবং কয়েকজন ভাতিজা-ভাতিজির বিরুদ্ধে অর্থপাচার ও রাষ্ট্রীয় অর্থ চুরির অভিযোগ রয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকের বামপন্থী সরকার ক্ষমতায় আসে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাসিরনগর জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ৩ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


নাসিরনগর জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ৩ জন

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলাধীন জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা এবারের দাখিল পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করেছে। এই প্রতিষ্ঠান থেকে মোট ২৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং সকলেই কৃতকার্য হয়েছেন, অর্থাৎ পাসের হার একটি দাঁড়িয়ে আছে শতভাগ। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য সাফল্য হিসেবে ৩ জন শিক্ষার্থী সর্বোচ্চ ফলাফল জিপিএ-৫ অর্জন করেছেন। এই অসাধারণ ফলাফলে মাদ্রাসাটির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে বিরাজ করছে আনন্দের আবহ। সম্প্রতি উপজেলার একাধিক বিদ্যালয়ে ফেলের খবর ব্যাপকভাবে প্রকাশিত হওয়ার পর জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার এসব সাফল্য এলাকায় বাড়তি গুরুত্ব পেয়েছে এবং প্রতিষ্ঠানটি প্রশংসার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। স্থানীয়দের মতে, নিয়মিত ও মানসম্মত পাঠদান, শিক্ষকদের আন্তরিক তত্ত্বাবধান এবং শিক্ষার্থীদের অধ্যবসায়ের ফলেই মাদ্রাসাটি এই কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছে। অনেকেই মনে করছেন, এটি উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। মাদ্রাসা কর্তৃপক্ষ এ সাফল্যে গভীর সন্তোষ প্রকাশ করে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছে এবং ভবিষ্যতে এই ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির মতিঝিল বিভাগে বিশেষ অভিযান, গ্রেপ্তার ৮৫

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


ডিএমপির মতিঝিল বিভাগে বিশেষ অভিযান, গ্রেপ্তার ৮৫

ঢাকা, ১০ আগস্ট, ২০২৬ : রাজধানীর মতিঝিল বিভাগের বিভিন্ন থানার এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল (রোববার) তাদের গ্রেফতার করা হয়।

আজ (সোমবার) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

এতে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে পল্টন থানায় ১৫ জন, শাহজাহানপুর থানায় ২১ জন, খিলগাঁও থানায় ১২ জন, রামপুরা থানায় ৬ জন, মুগদা থানায় ১১ জন, মতিঝিল থানায় ৭ জন এবং সবুজবাগ থানায় ১৩ জন রয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ব্যক্তিরাও রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগ ভুল হয়েছে: রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগ ভুল হয়েছে: রাহুল গান্ধী

ঝাড়খন্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিধানসভা ঘিরে আন্দোলন করা চাকরিপ্রার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহারের ঘটনাটি কংগ্রেস নেতা রাহুল গান্ধী তীব্রভাবে নিন্দা করেছেন।

ইন্ডিয়া জোটের শরিক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) শাসিত রাজ্যে এই ঘটনাটি নিয়ে বিজেপি রাহুল গান্ধীর নীরবতা সম্পর্কে প্রশ্ন তুলেছে। এর পরই তিনি এই প্রসঙ্গে মুখ খোলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায় রাহুল গান্ধী বলেন, "শিক্ষার্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদ করার পূর্ণ অধিকার রয়েছে" এবং তিনি এও স্পষ্টভাবে জানান, "কেবল আলোচনার মাধ্যমেই যেকোনো সমস্যার টেকসই সমাধান সম্ভব।" ঝাড়খণ্ড সরকারের উচিত অবিলম্বে শিক্ষার্থীদের বক্তব্য শোনা এবং তাদের সমস্যার দ্রুত সমাধান করা।

এদিকে, ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর নিয়োগ পরীক্ষায় ব্যাপক কারচুপির অভিযোগে বিগত ১৭ দিন ধরে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ৫১তম জন্মদিনে পুরোনো বিধানসভা ভবন প্রাঙ্গণ থেকে আন্দোলনকারীরা 'বিধানসভা ঘেরাও' কর্মসূচির উদ্দেশ্যে রওনা দেন।

আন্দোলনকারীরা যখন পুলিশের তৈরি করা ব্যারিকেড ভেঙে বিধানসভা চত্বরের দিকে এগোতে চেষ্টা করেন, তখন পুলিশ তাদের ওপর চড়াও হয়। টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ, জলকামান এবং বেপরোয়া লাঠিচার্জের কারণে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন। এই মিছিলে গত নয় দিন ধরে অনশনরত ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার নেতা দেবেন্দ্র নাথ মাহাতো অ্যাম্বুলেন্সে করে এসে যোগ দিয়েছেন। আন্দোলনকারীদের অভিযোগ হলো, সরকার এ পর্যন্ত মাত্র ৩টি বিতর্কিত পরীক্ষা বাতিলের আশ্বাস দিলেও বাকি ১০টি পরীক্ষা বাতিলের দাবি অস্বীকার করায় এই আলোচনার অচলাবস্থা তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৪ পি.এম


চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম, ১০ আগস্ট, ২০২৬ : চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দুই লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ সময় ঘটনার সঙ্গে জড়িত দুই জন মাদক কারবারিকে আটক করা হয়েছে এবং ইয়াবা পাচারে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়েছে।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ কোটি ৫০ লাখ টাকা বলে জানা গেছে।

গতকাল রবিবার (রোববার) গভীর রাতে চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গর সমুদ্র এলাকায় কোস্ট গার্ড জাহাজ কুতুবদিয়া ও আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা ‘অপারেশন সমুদ্র প্রহরা’ নামে বিশেষ পরিচালনা করেন।

আজ (সোমবার) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ৩টায় পতেঙ্গা বহিঃনোঙ্গরে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় একটি সন্দেহভাজন বোট পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ডের সদস্যরা পাল্টা ধাওয়া করে সেটি আটক করেন।

পরে তল্লাশি চালিয়ে আড়াই লাখ পিস ইয়াবার চালান আটক করা হয়।

তিনি আরও জানিয়েছেন, দীর্ঘদিন ধরে একটি চক্র মিয়ানমার থেকে ইয়াবা সংগ্রহ করে তা চট্টগ্রামে পাচার করছিল।

দীর্ঘ নজরদারির পর এ চালানটি আটক করা সম্ভব হয়েছে বলেও তিনি জানান।

জব্দকৃত ইয়াবা, বোট ও আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%