ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ব্রাজিলিয়ান তারকাদের ‘পকেটে’ রেখে আলোচনায় ১৮ বছরের বুয়াদ্দি


ব্রাজিলিয়ান তারকাদের ‘পকেটে’ রেখে আলোচনায় ১৮ বছরের বুয়াদ্দি

বিশ্বকাপের পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে মরক্কো সেয়ানে সেয়ানে টক্কর দিয়েছে। মরক্কো জয় না পেলেও শেষ পর্যন্ত ব্রাজিলকে ১-১ গোলে রুখে দিয়েছে। পুরো ম্যাচে ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডদের পকেটে পুরে রেখেছিলেন আইয়ুব বুয়াদ্দি। তিনি মাত্র ১৮ বছর বয়সে বিশ্বকাপের মতো বড় মঞ্চে দুর্দান্ত পারফরম্যান্সে নতুন করে আলোচনায় এসেছেন।

ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে মাঠে নেমে অবিশ্বাস্য খেলায় আইয়ুব বুয়াদ্দি তার সম্ভাবনার কথা প্রমাণ করেছেন। বিশ্বকাপের আগে থেকেই আলোচনায় ছিলেন মরক্কোর এই তারকা। ফ্রান্সে জন্ম নেওয়া এবং সেই দেশের বয়সভিত্তিক দলের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। কিন্তু তিনি মরক্কোর নাগরিকত্ব পাওয়ার আশায় দেশটিতে ছুটছিলেন। সেই সফলতার পর ব্রাজিলের বিপক্ষে ম্যাচে বিশ্বকাপ অভিষেকে রীতিমতো ঝলক দেখিয়েছেন এই মিডফিল্ডার।

বুয়াদ্দির জন্ম ফ্রান্সের সেলনিসে হলেও তার বাবা-মা মরক্কান। সেই হিসেবে তিনি যে নিজের শেকড়ের সঙ্গে আবেগে আবদ্ধ ছিলেন, তা একবারেই প্রমাণিত। তার পরিবার অভিবাসী হিসেবে ফ্রান্সে এসেছে। তবে ফ্রান্সের মতো ফুটবলের ইতিহাস সমৃদ্ধ দেশকে রেখে মরক্কোকেই বেছে নিয়েছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য। এটি নিঃসন্দেহে ফ্রান্সের জন্য ক্ষতি, কারণ বুয়াদ্দি কিশোর বয়স থেকেই অসাধারণ প্রতিভা প্রদর্শন করছেন।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

পরিসংখ্যান থেকে বোঝা যায়, বিশ্বকাপের অভিষেক ম্যাচে ৯১ শতাংশ পাস সফলতা পেয়েছেন এই ১৮ বছর বয়সী মিডফিল্ডার, অর্থাৎ ৬৬টির মধ্যে ৬০টি পাস সফল হয়েছে। ফাইনাল থার্ডে তার সফলতা ছিল শতভাগ (১৬ তে ১৬)। এছাড়া, বুয়াদ্দি ৬টি বল রিকভারি, ৫টি ইন্টারসেপশন ও ৯টি ডুয়েলে জয়ী হয়েছেন। এর ফলে, তিনি প্রথমবার বিশ্বকাপ মঞ্চ এবং ব্রাজিলের মতো পরাশক্তির বিপক্ষে স্নায়ু ও সামর্থ্যের লড়াইয়ে পুরোপুরি জয়ী হয়ে ফুটবল ভক্তদের নজর আকর্ষণ করেছেন।

এছাড়া, বুয়াদ্দি কোন দেশের জাতীয় দলের জার্সি পরবেন তা নিয়ে ফ্রান্স ও মরক্কোর মধ্যে টানাপোড়েন ছিল। সবশেষে মরক্কোকেই তিনি বেছে নেন। মরক্কোর হয়ে খেলার সিদ্ধান্ত নিশ্চিত হওয়ার পর বুয়াদ্দি বলেছিলেন, "আমি আমার সিদ্ধান্ত নিয়েছি এবং এ নিয়ে আমি খুব গর্বিত।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্ষণ ও গুমের নাটক সাজানোর অভিযোগে রাবিতে ছাত্রদলের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


ধর্ষণ ও গুমের নাটক সাজানোর অভিযোগে রাবিতে ছাত্রদলের প্রতিবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রশিবিরের এক কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা এবং ‘গুমের নাটক’ সাজানোর অভিযোগে ছাত্রদলের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। রবিবার (১৪ জুন) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলক চত্বরে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ চলাকালে সংগঠনের নেতারা অভিযোগ করেন, গুম ও অপহরণের ‘নাটক’ সাজিয়ে প্রকৃত ভুক্তভোগীদের অবমাননা করা হচ্ছে। তারা বলেন, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ করা হচ্ছে। একই সঙ্গে তারা দাবি করেন, গুপ্ত নেতাকর্মীদের মাধ্যমে ধর্ষণ ও নারী নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধ সংঘটিত হচ্ছে।

এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা শিবিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন, যেমন 'বাহ শফিক চমৎকার ধর্ষকের পাহারাদার', 'ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না', এবং 'তুই ধর্ষক তুই ধর্ষক জামাত-শিবির ধর্ষকসহ'। তারা অভিযোগে উল্লিখিত ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী ও সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম। সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘১৯৭১ সালে রাজাকার বাহিনী যারা বাংলাদেশের লাল-সবুজের ভূখণ্ডকে বিশ্বাস করে না, তারা ২০২৬ সালে গুপ্ত বাহিনী হয়ে ইসলামের মুখোশ পরে আবারও আত্মপ্রকাশ করেছে এবং ঘরে ঘরে ধর্ষণের জন্য নিজেদের প্রস্তুত করছে।’

সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম এক বক্তব্যে বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তানি দোসরদের বিরুদ্ধে যে কঠোর আন্দোলন গড়ে উঠেছিল, তারই ধারাবাহিকতায় ২০২৬ সালে যারা পরিচয়হীন ও অসামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং প্রলোভন দেখিয়ে ধর্ষণসহ বিভিন্ন অপরাধ করছে, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে ছাত্রদল সর্বদা তৎপর থাকবে।’

এছাড়া, উল্লেখ্য যে, কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ হওয়ার একদিন পর লাকসাম থেকে উদ্ধার হওয়া ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জিসান মিয়া প্রধানের বিরুদ্ধে একটি নারীকে ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ হত্যার অভিযোগে মামলা হয়েছে। কুমিল্লা জেলা পুলিশের দাবি, জিসান মিয়া প্রধানকে কেউ অপহরণ করেনি। তিনি নিজের আসল নাম-পরিচয় গোপন করে এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের পর আইনি প্রক্রিয়া থেকে বাঁচতে নিজেই আত্মগোপনে গিয়েছিলেন। গত শনিবার জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডা. জুবাইদা শিক্ষা ব্যবস্থার উন্নতি করার আশ্বাস দিয়েছেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


ডা. জুবাইদা শিক্ষা ব্যবস্থার উন্নতি করার আশ্বাস দিয়েছেন

প্রধানমন্ত্রীর সহধর্মিনী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান দেশের শিক্ষা ব্যবস্থা উন্নত করার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, মাধ্যমিক স্তরের ৭ম শ্রেণি থেকে দলগত কাজ, বাস্তবভিত্তিক শিক্ষা ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা উন্নত করা হবে।

রোববার (১৪ জুন) রাজধানীর বিএএফ শাহীন কলেজে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উদ্যোগে ঢাকা জেলা স্টার্টআপ সাইন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেসন আইডিয়া শোকেসিং এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান এসব কথা বলেন।

এ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করার কথা জানান।

নতুন প্রজন্মের উদ্ভাবনী শক্তি, নতুন ধারণা এবং বিজ্ঞান প্রকল্প নিয়ে ঢাকা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩৭টি দলের উদ্যোগ জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান ঘুরে ঘুরে দেখেন।

ডা. জুবাইদা রহমান, শিক্ষামন্ত্রী ও ঢাকা জেলা প্রশাসক তাছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা রাষ্ট্র বিনির্মাণে সৃজনশীল শিক্ষার গুরুত্ব এবং সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন।

পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নদীপথে কার্গো জব্দ করল বিজিবি, আটক ৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


নদীপথে কার্গো জব্দ করল বিজিবি, আটক ৫

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঝাঁপার চর এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দুটি বালুভর্তি কার্গো জব্দ করেছে। এই অভিযানের সময় পাঁচজন ব্যক্তিকে আটক করা হয়েছে।

রবিবার (১৪ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজিব, পিএসসির নেতৃত্বে খোলপেটুয়া নদীর ঝাঁপার চর এলাকায় অভিযান পরিচালনা করেন।

আটককৃতদের মধ্যে রয়েছেন মো. ইব্রাহীম গাজী, মো. নাঈম ইসলাম, মো. আজারুল ইসলাম, মো. সজিব শেখ এবং মো. জামিরুল ইসলাম।

স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পরিবেশ সংকটাপন্ন এই এলাকা থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। যেটি জব্দ হওয়া একটি কার্গোর মালিক জামিরুল ইসলাম বলে জানা গেছে।

অভিযানের বিষয়ে নীলডুমুর ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. শাহারিয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুটি বালুভর্তি কার্গো জব্দ এবং পাঁচজনকে আটক করা হয়েছে। তারা বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।

তিনি আরও বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জীবননগরে বিজিবির অভিযানে স্বর্ণসহ চোরাকারবারি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৭:০১ পি.এম


জীবননগরে বিজিবির অভিযানে স্বর্ণসহ চোরাকারবারি গ্রেপ্তার

 

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকায় অভিযান চালাতে গিয়ে বিজিবি প্রায় ১ কোটি ৩৯ লাখ টাকার স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে। রবিবার (১৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সকালে ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অধীন জীবননগর সীমান্তের গোয়ালপাড়া গ্রামের একটি আমবাগানের পাশের কাঁচা রাস্তা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মোটরসাইকেলে করে ভারতে যাওয়ার পথে সিকান্দার আলী (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

তল্লাশি চালানোর সময় তার কাছ থেকে ৭৯৩ দশমিক ৬৯ গ্রাম ওজনের চারটি সম্পূর্ণ স্বর্ণের বার এবং চারটি টুকরো স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৯ লাখ ৪৬ হাজার টাকা।

এ ছাড়া চোরাচালানের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, আটক করা ব্যক্তিকে উদ্ধার করা মালামালসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। পাশাপাশি জব্দ করা স্বর্ণ চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%