ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

নজরুল বিশ্ববিদ্যালয়ে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ


নজরুল বিশ্ববিদ্যালয়ে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। তিনি উল্লেখ করেছেন, ক্যাম্পাস সম্প্রসারণের পর নতুন অধিগ্রহণকৃত জমিতে একটি আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হবে। এতে অতিরিক্ত খেলার মাঠ এবং সুইমিংপুল থাকবে।

রোববার (২ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জুলাই-আগস্টের শহীদদের স্মরণে আয়োজিত আন্তঃঅনুষদ ছাত্র ফুটবল প্রতিযোগিতা-২০২৬ এবং কেন্দ্রীয় খেলার মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেও তিনি এই পরিকল্পনার কথা তুলে ধরেছেন। অনুষ্ঠানে পর তিনি আনুষ্ঠানিকভাবে মাঠ ও প্রতিযোগিতার উদ্বোধন করেছেন।

উপাচার্য ড. মোশারফ হোসেন আরও বলেন, খেলাধুলা দেহ ও মনের সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। তিনি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান ৫৭ একর ক্যাম্পাস সম্প্রসারণ করে আরও ৭৫ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে। ওই জায়গায় একটি আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হবে। এতে নতুন খেলার মাঠ ও সুইমিংপুলের ব্যবস্থা থাকবে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে ভবিষ্যতে জাতীয় দলে খেলার মতো খেলোয়াড় এই বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী: আমাদের সবার পরিচয় বাংলাদেশি, মুক্তিযুদ্ধ ও আন্দোলনের গুরুত্ব তুলে ধরলেন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন), আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক মো. হাফিজুর রহমান এবং প্রকল্প পরিচালক সৈয়দ মোফাছিরুল ইসলাম।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ছয়টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে ব্যবসায় প্রশাসন অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং কলা অনুষদ ও চারুকলা অনুষদের মধ্যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আগামী ৫ আগস্ট প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: রামপুরায় স্লুইস গেটের কাছে ৭৪ বছরের বৃদ্ধের মরদেহ উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সত্য প্রকাশের মাশুল: বরিশালে পরিবারসহ জীবন ঝুঁকিতে সাংবাদিক আসলাম, নেপথ্যে পুলিশের নিষ্ক্রিয়তা

আন্তর্জাতিক ডেস্ক

​স্টাফ রিপোর্টার বরিশাল

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩০ এম


সত্য প্রকাশের মাশুল: বরিশালে পরিবারসহ জীবন ঝুঁকিতে সাংবাদিক আসলাম, নেপথ্যে পুলিশের নিষ্ক্রিয়তা

আদালতের নির্দেশের পরও অধরা রুবেল-রফিক চক্র; এসআই সনেটের মিথ্যার আশ্রয়ে আসামি বাদ দেওয়ার অকাট্য প্রমাণ নিয়ে বিএমপি কমিশনারের কার্যালয়ে তালাশ বিডির ঢাকা টিম

তদন্তকারী কর্মকর্তাদের চরম গাফিলতি, মিথ্যার আশ্রয় ও অনৈতিক লেনদেনের কারণে বর্তমানে নিজের ও পুরো পরিবারের জীবন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন ‘তালাশ বিডি’র অভিজ্ঞ অনুসন্ধানী সাংবাদিক মাছুদুর রহমান আসলাম। শীর্ষ সন্ত্রাসী, চিহ্নিত মাদক কারবারি ও স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেটের একের পর এক চাঞ্চল্যকর অপকর্ম সাহসিকতার সঙ্গে উন্মোচন করায় তার ওপর নেমে এসেছে এই ভয়াবহ প্রাণনাশের হুমকি।

অনুসন্ধানে জানা যায়, গত ১৭ই ডিসেম্বর রাত আনুমানিক ১০:৩০ মিনিটে বরিশাল নগরীর ১৪ নং ওয়ার্ডের রিফিউজি কলোনি এলাকায় শীর্ষ সন্ত্রাসী ‘নাক কাটা’ রুবেল ও ‘গাঁজা’ রফিক বাহিনী প্রকাশ্যে এলাপাতাড়ি গুলি বর্ষণ করে ত্রাসের রাজত্ব কায়েম করে। এই সন্ত্রাসী তাণ্ডবের বিরুদ্ধে সাংবাদিক আসলাম তালাশ বিডিতে ধারাবাহিক একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন।

সংবাদ প্রকাশের পর সন্ত্রাসী চক্রটি আরও বেপরোয়া হয়ে ওঠে। এরই জেরে গত ২১শে জানুয়ারি সন্ধ্যায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মাঠসংলগ্ন রাস্তায় আসামি ‘নাক কাটা’ রুবেল, ‘গাঁজা’ রফিক, মাইনুল ও তাপসের উপস্থিতিতে তাদের ক্যাডার বাহিনীর সদস্যরা সরাসরি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে সাংবাদিক আসলামকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়।

পরবর্তীতে এ ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে বরিশাল ৩য় যুগ্ম ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলার আর্জি পেশ করা হয়। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সার্বিক ঘটনা ও তথ্যপ্রমাণ নিবিড়ভাবে যাচাই-বাছাই করে সত্যতা পান এবং কোতোয়ালি মডেল থানাকে ঘটনাটি সরাসরি এজাহার বা এফআইআর (FIR) হিসেবে গণ্য করে আইনগত ব্যবস্থা নেওয়ার কঠোর নির্দেশ প্রদান করেন।

কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বিজ্ঞ আদালতের স্পষ্ট নির্দেশনা ও থানায় মামলা রজু হওয়ার পরও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে দৃশ্যমান বা কার্যকর কোনো অভিযান পরিচালনা করেনি কোতোয়ালি মডেল থানা পুলিশ। বিশেষ করে বর্তমান মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার এসআই রাজিব দাস সনেটের ভূমিকা নিয়ে দেখা দিয়েছে চরম প্রশ্ন ও দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ।

অনুসন্ধানে জানা গেছে, মামলার তদন্ত চলাকালে এক আসামিকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছিলেন এসআই রাজিব দাস সনেট। কিন্তু পরবর্তীতে সেই আসামির পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের অনৈতিক অর্থ লেনদেনের মাধ্যমে সম্পূর্ণ মিথ্যার আশ্রয় নিয়ে এবং তথ্য গোপন করে তাকে মামলার চার্জশিট (অভিযোগপত্র) থেকে রহস্যজনকভাবে নাম বাদ দেন এই কর্মকর্তা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের এমন অনৈতিক অপকর্ম ও মিথ্যাচারের অকাট্য দালিলিক প্রমাণ ইতোমধ্যে 'তালাশ বিডি'র অনুসন্ধানী টিমের হাতে এসেছে। এ বিষয়ে সরাসরি বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) পুলিশ কমিশনারের কাছে আনুষ্ঠানিক লিখিত অভিযোগ ও প্রামাণ্য নথিপত্র হস্তান্তরের জন্য ইতোমধ্যে 'তালাশ বিডি'র ঢাকা হেড অফিস থেকে একটি বিশেষ প্রতিনিধি দল ও অনুসন্ধানী টিম বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছে।

অন্যদিকে, অতীতে মাদকের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের জেরে মাছুদুর রহমান আসলাম কুপিয়ে রক্তাক্ত করেন, সেই ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন এসআই সামিরুন মন্ডল। তবে অনুসন্ধানে জানা গেছে, তিনি বর্তমানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) আওতাধীন কোনো থানাতেই আর দায়িত্বপ্রাপ্ত বা কর্মরত নেই। অভিযোগ রয়েছে, পূর্বে তার দায়িত্বে থাকাকালীনও অনৈতিক প্রক্রিয়ায় আসামি বাদ দেওয়ার নানা অনিয়ম সংঘটিত হয়েছিল।

বর্তমান তদন্তকারী কর্মকর্তা এসআই রাজিব দাস সনেটের ক্ষেত্রেও একই ধরনের চরম দায়িত্বহীনতা লক্ষ্য করা গেছে। আসলামের অবোধ ছোট ছেলেকে স্কুলে যাওয়ার পথে বড় ধরনের ক্ষতি করা ও অপহরণের হুমকি দেওয়া সত্ত্বেও বারবার অবহিত করা হলেও এসআই সনেট কোনো সুরক্ষামূলক পদক্ষেপ নেননি এবং আসামিদের আটক করতে কোনো রেইড বা অভিযান চালাননি।

অপরদিকে, ‘গাঁজা’ রফিকের অপকর্ম নিয়ে রিপোর্ট করায় আদালতে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়। এতে ক্ষিপ্ত হয়ে রফিকের স্ত্রী, বরিশাল নগরীর চিহ্নিত মাদক সম্রাজ্ঞী তনু বেগম সরাসরি ফোন করে সাংবাদিক আসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে বেআইনি অস্ত্র ও মাদক দিয়ে ফাঁসিয়ে দেওয়াসহ সপরিবারে হত্যার হুমকি দেয়। এই কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো বরিশালজুড়ে তোলপাড় ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

উল্লেখ্য, সাংবাদিক মাছুদুর রহমান আসলাম পেশাগত জীবনে একাধিক রক্তচক্ষু উপেক্ষা করে সত্য প্রকাশ করেছেন। আন্তর্জাতিক বাজারে ইরান-আমেরিকার যুদ্ধের সুযোগে বরিশাল নগরে অকটেন ও পেট্রোলের অবৈধ সিন্ডিকেটের বিরুদ্ধে তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করে। চরকাউয়া কর্নকাঠি এলাকার সাবেক প্রভাবশালী কালাম মেম্বার ও তার ভাতিজা ছাত্রলীগ নেতা শাওনের অপকর্ম নিয়ে টানা দুই পর্বের প্রতিবেদন প্রকাশসহ বহু ঝুঁকিপূর্ণ সাংবাদিকতা করেছেন তিনি।

বিশেষ করে বিগত সরকার আমলে এক প্রভাবশালী শ্রমিক লীগ নেতার অবৈধ সম্পদ অর্জন ও বিলাসবহুল ‘স্বর্ণ কমল’ প্রাসাদ নির্মাণের ওপর ধারাবাহিক একাধিক অনুসন্ধানী সংবাদ প্রকাশ করে আলোড়ন সৃষ্টি করেন তিনি। সেই সংবাদের জেরে ওই শ্রমিক লীগ নেতা সাংবাদিক আসলামকে নানাভাবে হয়রানি করতে আদালতে একাধিক মিথ্যা মামলা দায়ের করেন। তবে আদালতে আসলামের প্রকাশিত নিউজের সপক্ষে উপস্থাপিত তথ্যপ্রমাণ শতভাগ সত্য প্রমাণিত হওয়ায় কোনো মামলাতেই তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়নি এবং তিনি সম্মানজনকভাবে খালাস পান।

এছাড়াও বরিশাল নগরীর পরেশ সাগর স্কুল মাঠে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে অবৈধ মেলা আয়োজনের বিরুদ্ধে তালাশ বিডি-তে একের পর এক তথ্যবহুল সংবাদ প্রকাশ করেন আসলাম। শুধু সংবাদ প্রকাশ করেই ক্ষান্ত হননি, জনস্বার্থে সাহসিকতার সঙ্গে জেলা প্রশাসকের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন তিনি। সত্য প্রকাশের এই সাহসী ও আপসহীন ভূমিকার কারণেই বারবার প্রভাবশালী ও অপরাধী সিন্ডিকেটের চরম আক্রোশের শিকার হচ্ছেন তিনি।

তালাশ বিডির সম্পাদক রেদোয়ান রনি তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে বলেন:

"আসলাম দীর্ঘ ১১ বছর ধরে সততার সঙ্গে সাংবাদিকতা করছে। পূর্বেও মাদকের বিরুদ্ধে লেখায় তাকে কুপিয়ে রক্তাক্ত করা হয়েছিল। বিজ্ঞ আদালতের নির্দেশে মামলা হওয়ার পরও তদন্ত কর্মকর্তা সমিরুন মন্ডল কোনো আসামিকে গ্রেফতারে অভিযান চালাননি। উল্টো অনৈতিক সুবিধার বিনিময়ে মিথ্যার আশ্রয় নিয়ে চার্জশিট থেকে আসামির নাম বাদ দেওয়া এবং নিরাপত্তার তোয়াক্কা না করা চরম অনীতি।তালাশ বিডির সম্পাদক জানান আমাদের ঢাকা হেড অফিসের স্পেশাল টিম বিএমপি পুলিশ কমিশনার স্যারের সাথে দেখা করে এসআই সনেটের অপকর্মের যাবতীয় প্রমাণ হস্তান্তর করবে এবং বিভাগীয় শাস্তির জোর দাবি জানাবে।"


পরিস্থিতি আশঙ্কাজনক ও জীবন বিপন্ন হওয়ায় সম্পাদক আপাতত আসলামকে বরিশালের মাঠপর্যায়ের কাজ বন্ধ রেখে ঢাকায় প্রধান কার্যালয়ে চলে আসার নির্দেশ দিয়েছেন।

পুরো ঘটনায় বরিশাল নগরজুড়ে তোলপাড় সৃষ্টি হলে বিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার জানান, বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আদেশ দিয়েছেন যাতে জরুরি ভিত্তিতে ১৭ই ডিসেম্বরের হামলা ও ২১শে জানুয়ারি আগ্নেয়াস্ত্র প্রদর্শনসহ সাংবাদিক পরিবারকে হুমকির সাথে জড়িত সন্ত্রাসী ‘নাক কাটা’ রুবেল, ‘গাঁজা’ রফিক, তনু বেগমসহ পুরো চক্রকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়।

এখন সচেতন মহলের প্রশ্ন—ঢাকা থেকে আগত স্পেশাল টিমের মাধ্যমে তথ্যপ্রমাণ হাতে পাওয়ার পর পুলিশ প্রশাসন কি অসাধু তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং সাংবাদিক আসলাম ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করবে, নাকি অসাধু কর্মকর্তা ও সন্ত্রাসী সিন্ডিকেটের কাছে আইন অধরাই থেকে যাবে?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নীতি সুদহার কমল, মূল্যস্ফীতির ঝুঁকির মধ্যেও বিনিয়োগ বাড়ার প্রত্যাশা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩৩ এম


নীতি সুদহার কমল, মূল্যস্ফীতির ঝুঁকির মধ্যেও বিনিয়োগ বাড়ার প্রত্যাশা

মূল্যস্ফীতির ঝুঁকি থাকলেও কর্মসংস্থান এবং মানুষের আয়ের সুযোগ বাড়ানোর উদ্যেশ্যেই নীতি সুদের হার কমানো হয়েছে। ঋণের সুদের হার কমানোর ফলে শিল্প খাতে ঋণপ্রবাহ বৃদ্ধি পাবে, উৎপাদনের গতি অর্জিত হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তবে, এই উদ্যোগের বাস্তবায়নে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি, জ্বালানির মূল্য এবং জ্বালানি নিরাপত্তা একটি বড় চ্যালেঞ্জ হিসাবে বিবেচিত হচ্ছে বাংলাদেশ ব্যাংক দ্বারা।

গত এপ্রিলে, দেশের সার্বিক মূল্যস্ফীতি ৯ দশমিক ০৪ শতাংশ ছিল। পরে, মে মাসে তা বৃদ্ধি পেয়ে ৯ দশমিক ৪২ শতাংশে পৌঁছায়। জুন মাসে সামান্য হ্রাস পেয়ে তা ৯ দশমিক ১৬ শতাংশের অবস্থানে আসে। সব মিলিয়ে, ২০২৫-২৬ অর্থবছরে গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছিল ৮ দশমিক ৬৮ শতাংশ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে, কেন্দ্রীয় ব্যাংক প্রায় দুই বছর ধরে নীতি সুদের হার কঠোর অবস্থানে রেখেছিল।

এই কারণে বেসরকারি খাতে ঋণপ্রবাহ ব্যাহত হয়ে যায়। বিনিয়োগ এবং কর্মসংস্থানও স্থবির হয়ে পড়ে। ফলস্বরূপ, জিডিপি প্রবৃদ্ধি ৪ শতাংশে এসে পৌঁছায়। তবে, শেষ পর্যন্ত, ২০২৬ সালের প্রথম প্রান্তিকের মুদ্রানীতি ঘোষণার এক মাসের মধ্যে, মূল্যস্ফীতির পাশাপাশি কর্মসংস্থানকে গুরুত্ব দিয়ে, নীতি সুদের হার ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৯ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

নীতি সুদের হার কমানোর ফলে মূল্যস্ফীতি আবার বাড়তে পারে কিনা; এমন প্রশ্নের উত্তরে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে যে বিনিয়োগ এবং কর্মসংস্থান বাড়লে মানুষের আয়ও বৃদ্ধি পাবে, যা মূল্যস্ফীতির চাপ সহনীয় করতে সহায়তা করবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের আয় বৃদ্ধি অপরিহার্য। কারণ কর্মসংস্থান বৃদ্ধি এবং আয় বৃদ্ধি না হলে, মূল্যস্ফীতির চাপ মানুষের ওপর দ্বিগুণ প্রভাব ফেলে। একদিকে দ্রব্যমূল্য বাড়ে, অন্যদিকে আয় কমে যায়। তাই, মূল্যস্ফীতি মোকাবিলার জন্য মানুষের কর্মসংস্থান নিশ্চিতে তাঁদের হাতে আয় পৌঁছে দেওয়া প্রয়োজন।

তবে, ঋণের সুদের হার কমলেও বৈশ্বিক অস্থিরতা, জ্বালানি নিরাপত্তা, এবং জ্বালানির সম্ভাব্য উচ্চমূল্য কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক একটি বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আরিফ হোসেন খান বলেন, বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হলে এবং যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হলে, জ্বালানি তেল এবং সিএনজির দাম কমতে পারে। তখন বিদ্যুৎ কেন্দ্রগুলো আরও কম ব্যয়ে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে এবং শিল্পকারখানাগুলো প্রয়োজনীয় বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ করতে পারবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বন্ধ হয়ে যাওয়া কারখানা চালুর সম্ভাবনা এবং বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করার জন্য, মুদ্রানীতির সভায় মূল্যস্ফীতি, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, বেসরকারি খাতে ঋণপ্রবাহ, বিনিয়োগ এবং কর্মসংস্থানের সামগ্রিক অবস্থা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়ার মাটিতে জয় অসম্ভব নয় : প্রধান নির্বাচক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩৮ এম


অস্ট্রেলিয়ার মাটিতে জয় অসম্ভব নয় : প্রধান নির্বাচক

অস্ট্রেলিয়ায় রওনা হওয়ার আগে, বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। ছবিটি সংগৃহীত।

বাংলাদেশ দল দীর্ঘ ২৩ বছর পর টেস্ট খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে। সর্বশেষ যে সময় টেস্ট খেলতে তারা অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল, তখন বিশ্ব ক্রিকেট শুধু হামাগুড়ি দিচ্ছিল।

এবং এখন বাংলাদেশ দল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে থেকে সফর শুরু করছে।

এবং স্বাভাবিকভাবেই, এবারের লক্ষ্য ২৩ বছর আগের মতো নয়। এবার তারা ভালো পারফরম্যান্স দেখানোর আশা নিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছে। বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানালেন, এইবার অস্ট্রেলিয়ায় তারা শুধু টিকে থাকার জন্য যাচ্ছি না, বরং জয়ের লক্ষ্য নিয়েই সফর শুরু করেছে বাংলাদেশ।

গতকাল রাতে বাংলাদেশ দলের দ্বিতীয় বহর অস্ট্রেলিয়ায় রওনা হয়েছে। যাওয়ার আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুমন সংবাদমাধ্যমের মুখোমুখি হন। তিনি বলেন, ‘চ্যালেঞ্জ ২৩ বছর আগেও ছিল, এখনো আছে। তখন লক্ষ্য ছিল এক রকম, এখন ভিন্ন।

তখনকার প্রেক্ষাপট ছিল এক রকম, এখন অন্যরকম। তখন মূল লক্ষ্য ছিল সার্ভাইভ করা (টিকে থাকা)। এবার আমরা শুধু সার্ভাইভ করতে যাচ্ছি না, ভালো কিছু করতে চাই।’

ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার মাটিতে খেলার ব্যাপারে যেমন রোমাঞ্চিত, তেমন ভালো করার নিয়েও আশাবাদী বলে জানালেন সুমন, ‘যাদের সাথে যেটুকুই কথা হয়েছে, তারা সবাই খুব এক্সাইটেড। সবাই অস্ট্রেলিয়ায় বিশেষ কিছু করে ক্যারিয়ারে মনে রাখার মতো কিছু করতে চায়।

আমরা জানি চ্যালেঞ্জ অনেক বেশি। অবশ্যই অস্ট্রেলিয়া একটি শক্তিশালী দল। তবে কাজটা করতে পারলে সবার জন্য ভালো লাগবে।’

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মাটিতেই হারিয়ে দিয়ে বাংলাদেশ মোড়কে সফল হয়েছিল। মাউন্ট মঙ্গানুইয়ের ঐতিহাসিক টেস্টে সেরা দল নিয়ে নামা যায়নি, সেখানে ছিল চোট সমস্যা।

এবারও চোটজনিত সমস্যা নিয়ে অস্ট্রেলিয়াতে গেলেও জয়ের আশা ছাড়ছেন না সুমন, ‘আমরা এর আগে নিউজিল্যান্ডকে টেস্টে হারিয়েছি। সেটাও ছিল কঠিন সফর। সেখানে আমাদের সেরা একাদশ ছিল না। অনেকে ইনজুরিতে ছিল। কিছুই অসম্ভব নয়। কঠিন; তবে অসম্ভব নয়।’

অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ দুটি টেস্ট খেলবে। প্রথম টেস্ট ডারউইনে ১৩ আগস্ট শুরু হবে এবং দ্বিতীয় টেস্ট ২২ আগস্ট থেকে ম্যাকাইয়ে অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোনায় ইয়াবাসহ আটক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩৯ এম


নেত্রকোনায় ইয়াবাসহ আটক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

নেত্রকোনার কেন্দুয়ায় ইয়াবাসহ মিজানুর রহমান কায়সার (৫৫) নামের একজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাইম-উল ইসলাম চৌধুরী।

রবিবার (২ আগস্ট) রাতে, উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের বঙ্গবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত কায়সার উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের কলসাটি গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাইম-উল ইসলাম চৌধুরীসহ সঙ্গীয় পুলিশ ফোর্সকে নিয়ে রোয়াইলবাড়ী ইউনিয়নের বঙ্গবাজার এলাকায় অভিযান চালায়। এই অভিযানে ইয়াবাসহ কায়সারকে আটক করা হয়। পরে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে আজ সোমবার সকালে নেত্রকোনা কারাগারে পাঠানো হয়েছে।

কেন্দুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নাইম-উল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কায়সার নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। মাদকের ভয়াবহতা রোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%