ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

অপরাধীর ক্ষেত্রে দলীয় পরিচয়ের সুযোগ নেই: ডিএমপি কমিশনার


অপরাধীর ক্ষেত্রে দলীয় পরিচয়ের সুযোগ নেই: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন যে, আইনশৃঙ্খলা রক্ষায় প্রত্যেক পুলিশ সদস্যকে তাদের নিজ নিজ অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তিনি আরও জানান, অপরাধীর কোনো দল, মত বা সামাজিক শ্রেণি নেই।

তিনি উল্লেখ করেন, পুলিশকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের জন্য নয়, জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।

সোমবার (১৩ জুলাই) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে জুন-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এই কথা বলেন।

আরও পড়ুন: বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি উদ্যোগ: প্রধানমন্ত্রীর আহ্বান

ডিএমপি কমিশনার জানান, থানার এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, ছিনতাইকারী, মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। তিনি সকল পুলিশ সদস্যদের অনুরোধ করেন যে, কোনো ধরনের অপরাধ যাতে থানা এলাকায় সংঘটিত হতে না পারে, সে লক্ষ্যে সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান করা হবে। অপরদিকে যাদের দায়িত্বে অবহেলা, শৃঙ্খলাভঙ্গ বা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিএমপি কমিশনার আশা প্রকাশ করেন যে, সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ভবিষ্যতে রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় আরও সামনের দিকে এগিয়ে যাবে।

মাসিক অপরাধ সভায় জুন মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

আরও পড়ুন: বাংলাদেশে কার্যালয় খোলার অনুরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ফ্রান্স দলে ফরাসি ফুটবলার নেই’ স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর মন্তব্যে তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


‘ফ্রান্স দলে ফরাসি ফুটবলার নেই’ স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর মন্তব্যে তোলপাড়

বিশ্বকাপের শেষ ষোলো পর্বে ফ্রান্সের কাছে হারানোর পর কিলিয়ান এমবাপ্পের পারিবারিক শেকড়, গায়ের রং ও শারীরিক গঠন নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন প্যারাগুয়ের নারী সিনেটর সেলেস্তে আমরিয়া। এখন সেমিফাইনালের প্রাক্কালে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয় ফ্রান্সের ফুটবল দলে ব্যাপারে ঐরকমই বর্ণবাদী মন্তব্য করেছেন, যা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।

ডালাসে আগামীকাল রাতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্স এবং স্পেন মুখোমুখি হবে। এই ম্যাচের প্রেক্ষিতে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল দেবাতে’-তে একটি নিবন্ধ লেখেন রাখয়। সেখানে তিনি জানিয়েছেন যে, যদিও ফ্রান্সের দল শক্তিশালী, তবে তাদের দলে ফরাসি খেলোয়াড় নেই। এ মন্তব্য দুদেশে সমালোচনার ঢেউ তুলেছে।

রাখয় মন্তব্য করেছেন, ‘ফ্রান্স দলে সর্বোচ্চ মানের খেলোয়াড় আছে। তবে হ্যাঁ, সেটা ফরাসি খেলোয়াড় ছাড়াই।’

সমালোচকদের মতে, রাখয় বিশেষভাবে অভিবাসী পরিবার থেকে আসা কিংবা ভিন্ন জাতিগত পটভূমির ফরাসি খেলোয়াড়দের জাতীয় পরিচয়কে অস্বীকার করেছেন। এর ফলে এটি বর্ণবাদী এবং বিদেশবিদ্বেষী মন্তব্য হিসেবে গণ্য হচ্ছে।

স্পেনের বর্তমান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ রাখয়ের মন্তব্যের তীব্র নিন্দা করে বলেছেন, ‘একজন মানুষের জাতীয় পরিচয় তার ত্বকের রং বা পারিবারিক উৎস দ্বারা নির্ধারিত হয় না। এরূপ মন্তব্য বিভাজন সৃষ্টি করে এবং আধুনিক ইউরোপের মূল্যবোধের পরিপন্থী।’

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনিয়েস এই মন্তব্যকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেন, ‘ফ্রান্স একটি বহুত্ববাদী ও অন্তর্ভুক্তিমূলক দেশ। আমাদের জাতীয় ফুটবল দল সেই বৈচিত্রেরই প্রতিফলন।’

রাখয়ের মন্তব্যের প্রেক্ষিতে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ফ্রান্স সরকার।

অন্যদিকে, রাখয় তার নিবন্ধে ফ্রান্সের দলকে প্রশংসা জানিয়েছে, ‘তারা অসাধারণ ফুটবল খেলছে। তারা আমাদের (স্পেনের) জন্য একটি কঠিন প্রতিপক্ষ হতে চলেছে।’

এখন দেখতে হবে, সেমিফাইনালের হাই-ভোল্টেজ লড়াইয়ের প্রাক্কালে রাখয়ের মন্তব্যের প্রেক্ষিতে পরিস্থিতি কতোটা উত্তপ্ত হয়ে ওঠে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লজিস্টিক ব্যয় কমাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের: নৌমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


লজিস্টিক ব্যয় কমাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের: নৌমন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, গভীর সমুদ্রবন্দর চালুর লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, যার মধ্যে লজিস্টিক খরচ কমানো এবং আমদানি-রপ্তানি পণ্য দ্রুত খালাস নিশ্চিত করার জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদি একাধিক উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে।

আজ জাতীয় সংসদে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিরোধী দলের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানানো হয়।

মন্ত্রী বলেন, দেশের সমুদ্রবন্দরগুলোর সীমিত নাব্যতার কারণে অধিকাংশ আমদানি-রপ্তানি পণ্য সিঙ্গাপুর, কলম্বো ও মালয়েশিয়ার মতো আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট বন্দরের মাধ্যমে ফিডার জাহাজে বাংলাদেশে আনতে হয়। এই কারণে পরিবহন ব্যয় বৃদ্ধি পায় এবং পণ্য পরিবহনে অতিরিক্ত সময় লাগে।

তিনি জানান, বর্তমানে কর্ণফুলী চ্যানেলের গভীরতা ৮ দশমিক ৫ থেকে ১০ মিটার পর্যন্ত রয়েছে। এটি একটি প্রাকৃতিক নৌ-চ্যানেল, যার নাব্যতা মূলধনী ও রক্ষণাবেক্ষণ ড্রেজিংয়ের মাধ্যমে বজায় রাখা হচ্ছে।

মন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরে সর্বোচ্চ ১০ মিটার ড্রাফটের এবং গড়ে প্রায় ৩ হাজার টিইইউ (টুয়েন্টি-ফুট ইকুইভ্যালেন্ট ইউনিটস) ধারণ ক্ষমতাসম্পন্ন জাহাজ ভিড়তে পারে। তবে এটি জোয়ার-নির্ভর বন্দর হওয়ায় জাহাজের আগমন ও প্রস্থান জোয়ারের উপর নির্ভরশীল।

তিনি আরো জানান, আমদানি-রপ্তানি কার্যক্রমে সময় ও ব্যয় কমানোর লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে এবং চট্টগ্রাম বন্দরের মাধ্যমে ইউরোপ, আমেরিকা, ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল (ডাইরেক্ট শিপিং) চালুর উদ্যোগ নেয়া হয়েছে।

মন্ত্রী প্রকাশ করেন, কনটেইনার খালাস ও সরবরাহ কার্যক্রমের প্রায় ৮০ শতাংশ ইতোমধ্যে ডিজিটালাইজড হয়ে গেছে এবং বাকি ২০ শতাংশের ডিজিটালাইজেশন প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরো উল্লেখ করেন, চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) সরকার-টু-সরকার (জি-টু-জি) চুক্তির আওতায় সৌদি আরবভিত্তিক প্রতিষ্ঠান আরএসজিটি দ্বারা পরিচালিত হচ্ছে।

শেখ রবিউল আলম জানান, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এবং বে টার্মিনালের নির্মাণকাজ এগিয়ে চলছে। এই দুটি বন্দর চালুর মাধ্যমে ১২ থেকে ১৪ মিটার ড্রাফটের জাহাজ সরাসরি ভিড়তে পারবে, ফলে জাহাজের অপেক্ষার সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

মন্ত্রী জানান, চট্টগ্রাম বন্দরের ভিতর জমে থাকা ১০ হাজারের বেশি টিইইউ অবমুক্ত না হওয়া কনটেইনার সরকার কাস্টমসের মাধ্যমে নিলামে বিক্রি করার এবং প্রতিটি আমদানিকৃত কনটেইনার বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি/অফডক) দিয়ে সরবরাহের উদ্যোগ গ্রহণ করছে, যাতে বন্দরের জট কমে।

এছাড়া তিনি জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে সমন্বয় করে জাহাজ বন্দরে ভিড়ানোর পূর্বেই আমদানি পণ্যের কাস্টমস ছাড়পত্র (প্রি-অ্যারাইভাল কাস্টমস ক্লিয়ারেন্স) সম্পন্ন করার ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান।

মন্ত্রী বলেন, ‘পর্যায়ক্রমে বাস্তবায়নাধীন এসব উদ্যোগ বন্দরের উৎপাদনশীলতা বাড়াবে এবং কম সময় ও কম ব্যয়ে পণ্য খালাস নিশ্চিত করবে।’

তিনি জানান, বর্তমানে সমুদ্রবন্দরগুলোর সীমিত গভীরতার কারণে বাংলাদেশকে সিঙ্গাপুর, কলম্বো ও মালয়েশিয়ার ট্রান্সশিপমেন্ট বন্দরের ওপর নির্ভরতা বাড়াতে হয়।

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের কৌশলগত গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, কক্সবাজারে প্রায় ১৬ মিটার গভীর নৌ-চ্যানেল এবং আধুনিক কনটেইনার টার্মিনালসহ এ বন্দরের নির্মাণ কাজ চলছে।

তিনি জানান, ২০২৯ সালে বন্দরটি চালু হওয়ার কথা রয়েছে। চালু হলে এটি প্রায় ৮ হাজার ২০০ টিইইউ ধারণ ক্ষমতাসম্পন্ন কনটেইনার জাহাজ বা প্রায় ১ লাখ ডেডওয়েট টন (ডিডব্লিউটি) ধারণক্ষমতার পণ্যবাহী জাহাজ সরাসরি গ্রহণ করতে পারবে, যা বর্তমানে চট্টগ্রাম বন্দরে আসা জাহাজের ধারণক্ষমতার প্রায় চার গুণ।

মন্ত্রী বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চালু হলে কলম্বো, সিঙ্গাপুর ও পোর্ট ক্লাংয়ের মতো ট্রান্সশিপমেন্ট বন্দরের উপর বাংলাদেশের নির্ভরতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। এতে পরিবহন সময় এবং লজিস্টিক ব্যয় উভয়ই হ্রাস পাবে।

তিনি বলেন, ‘মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচন করবে। দ্রুত, দক্ষ ও কম ব্যয়ে পণ্য পরিবহন নিশ্চিত হলে দেশের বৈদেশিক বাণিজ্যের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে এবং বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সামুদ্রিক বাণিজ্যকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়েবাড়িতে খাসির মাংসের বদলে মুরগির মাংস দেওয়ায় মারামারি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


বিয়েবাড়িতে খাসির মাংসের বদলে মুরগির মাংস দেওয়ায় মারামারি

ভারতের বিহারে একটি বিয়েবাড়িতে খাসির মাংসের পরিবর্তে মুরগির মাংস পরিবেশন করায় একটি ঘটনাটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। কনেপক্ষের এই আয়োজনে বরপক্ষের লোকজন ক্ষুব্ধ হয়ে চড়াও হওয়ার ফলে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এই ঘটনায় উভয়পক্ষের অন্তত ১২ জন গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় পুলিশ ও ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুসারে, বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে আনুমানিক ৩টার দিকে মোহাম্মদ আবদুল্লাহ ওরফে চাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা বেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছিল। কিন্তু বিপত্তির শুরু ঘটে বিয়ের মূল আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরে আমন্ত্রিত অতিথিদের জন্য খাবার পরিবশনের সময়।

বরপক্ষের একটি দলের দাবি, বিয়ের মেন্যুতে খাসির মাংস রাখার কথা থাকলেও তাদের প্লেটে মুরগির মাংস পরিবেশন করা হয়েছে। বরপক্ষের কিছু সদস্য প্রথমে কনেপক্ষের সাথে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এই প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে। কিছু মুহূর্তের মধ্যেই এই মৌখিক বিতর্কটি হাতাহাতিতে এবং পরে একটি বড় ধরনের সহিংস সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি বেগতিক দেখে কনেপক্ষের কিছু সদস্য লাঠিসোঁটা নিয়ে বরপক্ষের অতিথিদের ওপর চড়াও হন এবং এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে শুরু করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়ার সাথে সাথে দেখা যায়, উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কিছু মানুষ লাঠি দিয়ে একে অপরকে আঘাত করছেন, এমনকি কাউকে কাউকে খোলা তলোয়ার উঁচিয়েও তাণ্ডব চালাতে দেখা যায়। খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারামারিতে গুরুতর জখম হওয়া ১২ জনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই অনাকাঙ্ক্ষিত সহিংসতার পেছনে অন্য কোনো কারণ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুটবলাররা কেন পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


ফুটবলাররা কেন পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন?

 

ফুটবল ম্যাচ চলাকালে বিরতির সময় অনেক তারকা ফুটবলারকে দেখা যায়, যারা মুখে পানি নিয়ে কুলি করেন এবং তা পরে ফেলে দেন। ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপেরসহ প্রায় সবাইকে কোনো না কোনো সময় এমনটি করতে দেখা গেছে।

অনেকের বিশ্বাস, এটা হয়তো শুধুমাত্র একটি অভ্যাস। কিন্তু বাস্তবে এর পেছনে আছে বৈজ্ঞানিক কারণ।

বিশেষজ্ঞদের মতে, ফুটবলারদের এই অভ্যাসের পেছনে মূলত তিনটি কারণ কাজ করে।

প্রথমত, ঘন লালা দূর করতে কুলি। ম্যাচের সময় টানা দৌড়ঝাঁপ ও কঠোর শারীরিক পরিশ্রমের কারণে শরীরে ‘এমইউসি৫বি’ নামে এক ধরনের মিউকাস বা শ্লেষ্মার পরিমাণ বেড়ে যায়।

এতে মুখের লালা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ঘন ও আঠালো হয়ে যায়। এই কারণে ফুটবলাররা মুখে পানি নিয়ে কুলি করে তা পরে ফেলে দেন, কারণ গিলে ফেলতে অস্বস্থি লাগে।

দ্বিতীয়ত, মুখের শুষ্কতা কমাতে। খেলার সময় দীর্ঘ সময় মুখ দিয়ে শ্বাস নেওয়া এবং অতিরিক্ত ঘামের ফলে শরীরে পানিশূন্যতা দেখা দেয়।

এতে করে মুখ শুকিয়ে যায় এবং ঢোক গিলতে কষ্ট হয়। কুলি করার মাধ্যমে মুখ আর্দ্র হয়ে ওঠে এবং অস্বস্তিও কমে যায়।

তৃতীয়ত, ‘কার্ব রিনসিং’ কৌশল। সবসময় মুখে থাকা তরল সাধারণ পানি নয়, বরং অনেক সময় ফুটবলারেরা কার্বোহাইড্রেট সমৃদ্ধ বিশেষ স্পোর্টস ড্রিংক মুখে নিয়ে কয়েক সেকেন্ড ধরে কুলি করেন। একে বলা হয় ‘কার্ব রিনসিং’।

গবেষণায় দেখা গেছে, কার্বোহাইড্রেটযুক্ত তরল মুখের ভেতরের বিশেষ রিসেপ্টরকে উদ্দীপিত করে, যা মস্তিষ্কে সংকেত পাঠায়। এটি মস্তিষ্ককে নির্দেশ দেয় শরীরকে আরো সক্রিয়ভাবে কাজ করার জন্য।

ফলে ক্লান্তি কিছুটা কম অনুভূত হয়, মনোযোগ বাড়ে এবং পারফরম্যান্সের মান ধরে রাখতে সহায়তা করে।

অবশ্য, কেন পানীয়টি গিলে ফেলছেন না ফুটবলাররা? বিশেষজ্ঞরা জানিয়েছেন, ম্যাচ চলাকালে অতিরিক্ত স্পোর্টস ড্রিংক বা পানি পান করার ফলে অনেক সময় পেট ভারী লাগার, পেট ফাঁপা বা অস্বস্তির মতো সমস্যা দেখা দিতে পারে।

এতে খেলায় প্রভাব পড়তে পারে, তাই অনেক ফুটবলার পানীয়টি গিলে না ফেলে কয়েক সেকেন্ড মুখে রেখে কুলি করে বাইরে ফেলে দেন।

গবেষণায় আরো বলা হয়েছে, এই কার্ব রিনসিং পদ্ধতি খেলোয়াড়দের দৌড়ানোর সক্ষমতা, মনোযোগ এবং সামগ্রিক পারফরম্যান্স উন্নত করতে সাহায্য করে। তাই মাঠে ফুটবলারদের মুখে পানি অথবা বিশেষ স্পোর্টস ড্রিংক নিয়ে কুলি করে ফেলে দেওয়া কোনো অদ্ভুত অভ্যাস নয়, বরং এটি বৈজ্ঞানিকভাবে সমর্থিত একটি কার্যকর কৌশল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%