প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপের শেষ ষোলো পর্বে ফ্রান্সের কাছে হারানোর পর কিলিয়ান এমবাপ্পের পারিবারিক শেকড়, গায়ের রং ও শারীরিক গঠন নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন প্যারাগুয়ের নারী সিনেটর সেলেস্তে আমরিয়া। এখন সেমিফাইনালের প্রাক্কালে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয় ফ্রান্সের ফুটবল দলে ব্যাপারে ঐরকমই বর্ণবাদী মন্তব্য করেছেন, যা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।
ডালাসে আগামীকাল রাতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্স এবং স্পেন মুখোমুখি হবে। এই ম্যাচের প্রেক্ষিতে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল দেবাতে’-তে একটি নিবন্ধ লেখেন রাখয়। সেখানে তিনি জানিয়েছেন যে, যদিও ফ্রান্সের দল শক্তিশালী, তবে তাদের দলে ফরাসি খেলোয়াড় নেই। এ মন্তব্য দুদেশে সমালোচনার ঢেউ তুলেছে।
রাখয় মন্তব্য করেছেন, ‘ফ্রান্স দলে সর্বোচ্চ মানের খেলোয়াড় আছে। তবে হ্যাঁ, সেটা ফরাসি খেলোয়াড় ছাড়াই।’
সমালোচকদের মতে, রাখয় বিশেষভাবে অভিবাসী পরিবার থেকে আসা কিংবা ভিন্ন জাতিগত পটভূমির ফরাসি খেলোয়াড়দের জাতীয় পরিচয়কে অস্বীকার করেছেন। এর ফলে এটি বর্ণবাদী এবং বিদেশবিদ্বেষী মন্তব্য হিসেবে গণ্য হচ্ছে।
স্পেনের বর্তমান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ রাখয়ের মন্তব্যের তীব্র নিন্দা করে বলেছেন, ‘একজন মানুষের জাতীয় পরিচয় তার ত্বকের রং বা পারিবারিক উৎস দ্বারা নির্ধারিত হয় না। এরূপ মন্তব্য বিভাজন সৃষ্টি করে এবং আধুনিক ইউরোপের মূল্যবোধের পরিপন্থী।’
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনিয়েস এই মন্তব্যকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেন, ‘ফ্রান্স একটি বহুত্ববাদী ও অন্তর্ভুক্তিমূলক দেশ। আমাদের জাতীয় ফুটবল দল সেই বৈচিত্রেরই প্রতিফলন।’
রাখয়ের মন্তব্যের প্রেক্ষিতে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ফ্রান্স সরকার।
অন্যদিকে, রাখয় তার নিবন্ধে ফ্রান্সের দলকে প্রশংসা জানিয়েছে, ‘তারা অসাধারণ ফুটবল খেলছে। তারা আমাদের (স্পেনের) জন্য একটি কঠিন প্রতিপক্ষ হতে চলেছে।’
এখন দেখতে হবে, সেমিফাইনালের হাই-ভোল্টেজ লড়াইয়ের প্রাক্কালে রাখয়ের মন্তব্যের প্রেক্ষিতে পরিস্থিতি কতোটা উত্তপ্ত হয়ে ওঠে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন