ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জামায়াত মাঠে নেমেছে ক্রেডিট নিতে তিস্তা মহাপরিকল্পনার: পানিসম্পদ প্রতিমন্ত্রী


জামায়াত মাঠে নেমেছে ক্রেডিট নিতে তিস্তা মহাপরিকল্পনার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বিএনপি সরকারের নির্বাচনি ইশতেহারের একটি অংশ হিসেবে উল্লেখ করে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, যখন সরকার এই পরিকল্পনা নিয়ে কাজ করছে, ঠিক সেই সময়ে ক্রেডিট নিতে জামায়াতসহ ১১ দল আন্দোলনে নেমেছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুর ১২ টার দিকে পঞ্চগড়-নীলফামারী সীমান্তে ‘পঞ্চগড় গেট’ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

পানিসম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তিস্তা নিয়ে বিএনপি যখন কাজ শুরু করে, তখন তাদের (জামায়াত ও অন্যান্য দল) কোনো অস্তিত্ব ছিল না এবং তিস্তা নিয়ে তাদের কোনো স্বপ্ন বা কথাও ছিল না। তাই বাংলাদেশে স্টান্টবাজির রাজনীতির দিন আর চলে না।’

আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ

তিনি বলেন, অচিরেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে এবং তা বাস্তবায়ন হবে বলে আশ্বাস দেন। পঞ্চগড় গেট নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, এই গেটটি পঞ্চগড়ের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে আপামর জনসাধারণের দাবির পরিপ্রেক্ষিতে নির্মাণ করা হচ্ছে।

জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় পঞ্চগড় জেলা পরিষদের সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধানে ৩০ লাখ টাকা ব্যয়ে এই গেট নির্মাণ করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা, পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জামায়াত নেতাদের ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠকের দাবি, রাশেদকে চ্যালেঞ্জ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০২:০১ পি.এম


মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

মদিনার মসজিদে নববিতে এবং মক্কার মসজিদে হারামে আজ (শুক্রবার, ১০ জুলাই) জুমার নামাজের ইমামতি করবেন এবং খুতবা দেবেন যারা, তারা প্রখ্যাত দুই শায়খ। এই তথ্য মসজিদে হারাম কর্তৃপক্ষ জানিয়েছে।

আজ মসজিদে হারামের জুমার নামাজ পড়াবেন সুপরিচিত ইসলামিক স্কলার শায়খ ড. উসামা বিন আব্দুল্লাহ খাইয়্যাত। তার সুললিত তেলাওয়াত মুসুল্লিদের মুগ্ধ করে।

শায়খ উসামা ১৯৫৬ সালে সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। ১৯৭৭ সালে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে তিনি যথাক্রমে ১৯৮২ এবং ১৯৮৮ সালে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তার বাবা শায়খ আব্দুল্লাহ মসজিদে হারামের ইমাম ও খতিব ছিলেন। ১৯৯৭ সাল থেকে শায়খ উসামা মসজিদে হারামের ইমাম হিসেবে কর্মরত রয়েছেন। এইসাথে তিনি উম্মুল কুরা ইউনিভার্সিটির দাওয়াহ ও উসুলে দ্বীন অনুষদের অধ্যাপক এবং সৌদি শুরা কাউন্সিলের সদস্য।

মসজিদে নববিতে আজ জুমার নামাজ পড়াবেন শায়খ ড. আবদুল বারি বিন আওয়াদ আস সুবাইতি। তিনি ১৩৮০ হিজরিতে মক্কায় জন্মগ্রহণ করেন এবং মক্কায় বড় হয়েছেন। এখানেই তার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা হয়। তার বংশ ওতাইবা গোত্রের সঙ্গে সম্পর্কযুক্ত।

তিনি অল্প বয়সেই পবিত্র কোরআন মুখস্থ করেন। এরপর ১৩৮৯ হিজরিতে শরিয়া বিজ্ঞান অধ্যয়নের জন্য আল-আরকাম ইনস্টিটিউটে যোগদান করেন। তিনি ১৪০৪ হিজরিতে কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

সাংবাদিক প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, ১৩৯৯ হিজরিতে মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তিনি প্রথম হয়েছেন। ১৪১০ হিজরিতে তারাবিহ নামাজের ইমামতির জন্য তাঁকে মসজিদে হারামে ইমাম নিযুক্ত করা হয়। তিনি চার বছরের জন্য মসজিদে হারামে নামাজের ইমামতি করেছেন। এরপর ১৪১৪ হিজরিতে তিনি মসজিদে নববিতে ইমাম ও খতিব হিসেবে নিযুক্ত হন। সূত্র: ইসলামিক ইনফরমেশন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় নতুন ২ নদীবন্দর, প্রজ্ঞাপন জারি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০২:০২ পি.এম


বগুড়ায় নতুন ২ নদীবন্দর, প্রজ্ঞাপন জারি

দেশের উত্তরাঞ্চলের নৌযোগাযোগ উন্নয়ন, যাত্রীসেবা সম্প্রসারণ এবং নদীবন্দরভিত্তিক অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে সরকার যমুনা নদীর তীরে দুটি নতুন নদীবন্দর ঘোষণা করেছে।

এখন বুধবার (৮ জুলাই) নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপনে এই দুই নদীবন্দর এর সীমানা নির্ধারণ করেছে।

নতুন দুটি নদীবন্দর হলো, বগুড়া জেলার সারিয়াকান্দি নদীবন্দর এবং বগুড়া-সিরাজগঞ্জ অঞ্চল এর ধুনট নদীবন্দর। আনুষ্ঠানিকভাবে এই দুই নদীবন্দরকে গেজেটভুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপন এ বলা হয়েছে, পোর্ট অ্যাক্ট ১৯০৮-এর ধারা ৪-এর উপধারা (১)-এর দফা (ক) এবং উপধারা (২)-এর ক্ষমতাবলে দুটি নদীবন্দর এর সীমানা নির্ধারণ করে সংশ্লিষ্ট এলাকায় আইনের প্রয়োগ কার্যকর করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সারিয়াকান্দি নদীবন্দরের উত্তর সীমানা নির্ধারণ করা হয়েছে সারিয়াকান্দি উপজেলার কালিতলা ঘাটের উত্তরে হাটশেরপুর ইউনিয়নের দিঘাপাড়া ঘাট থেকে যমুনার পূর্ব তীরে কাজলা ইউনিয়নের জামথল ঘাট পর্যন্ত। দক্ষিণ সীমানা বিস্তৃত হয়েছে কর্ণিবাড়ি ইউনিয়নের মধুরাপাড়া ঘাট থেকে যমুনার পূর্ব তীরে নারপালা মৌজার মূলবাড়ি পর্যন্ত।

অন্যদিকে, ধুনট নদীবন্দরের উত্তর সীমানা শুরু হয়েছে সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ি ইউনিয়নের মধুরাপাড়া ঘাট এলাকা থেকে। দক্ষিণ সীমানা নির্ধারণ করা হয়েছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তেকুরিয়া হাটসংলগ্ন যমুনা নদী হয়ে বগুড়ার ধুনট উপজেলার ভাতরবাড়ি ইউনিয়নের চৌবার মৌজার বেশাঘীর চর পর্যন্ত। দুই বন্দরের ক্ষেত্রেই নদীর পূর্ব ও পশ্চিম তীরে সাধারণ ভরাকালের সময় সর্বোচ্চ পানি সমতল থেকে ভূভাগের দিকে ৫০ গজ পর্যন্ত এলাকা বন্দরের সীমানার অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সারিয়াকান্দি নদীবন্দরের আওতায় দিঘাপাড়া, কালিতলা, মধুরাপাড়া, জামথল ও সোনাদগা ঘাটসহ বিদ্যমান খাল ও ঘাটসমূহ অন্তর্ভুক্ত থাকবে। একইভাবে ধুনট নদীবন্দরের আওতায় চন্দনবাইশা ও শাহরাবাড়ি ঘাটসহ বিদ্যমান সব খাল ও ঘাট অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া, নৌপথ উন্নয়ন, জেটি ও অন্যান্য অবকাঠামো নির্মাণ এবং যাত্রীসেবা নিশ্চিত করার স্বার্থে বন্দর সীমানার মধ্যে অন্য কোনো প্রতিষ্ঠান থাকলে তা বাতিল বলে গণ্য হবে বলেও প্রজ্ঞাপন এ উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির জানাজায় কত মানুষ উপস্থিত ছিল জানাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০২:০৫ পি.এম


খামেনির জানাজায় কত মানুষ উপস্থিত ছিল জানাল ইরান

প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছয় দিনব্যাপী জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় ৪ কোটি ১০ লাখ থেকে ৪ কোটি ৩০ লাখ মানুষ অংশ নিয়েছেন বলে ইরান জানিয়েছে।

শুক্রবার (১০ জুলাই) আল-জাজিরা, কাতারভিত্তিক সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম প্রেস টিভি, খামেনির শেষ বিদায়ের এই আনুষ্ঠানিকতাকে ‘বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় শোকযাত্রা’ বলে উল্লেখ করেছে।

বিদায় পর্ব উপলক্ষে তেহরান, কোম, নাজাফ, কারবালা ও মাশহাদ—এই পাঁচটি শহরে বিশেষ শোকসভার আয়োজন করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে আনুষ্ঠানিক জনসমাগমের মাধ্যমে এই বিদায় কার্যক্রম শুরু হয়েছিল।

সেখানে খামেনির কফিন সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হলে লাখো মানুষের ঢল নামে।

শেষ বিদায়ের এই অনুষ্ঠানে ইরানের আঞ্চলিক মিত্র হামাস, গাজাভিত্তিক ইসলামিক জিহাদ, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল উপস্থিত ছিল।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় মধ্য তেহরানে নিজের বাসভবনে নিহত হওয়ার চার মাসের বেশি সময় পর খামেনির দাফন সম্পন্ন হলো।

ইরানের সবচেয়ে পবিত্র শিয়া ধর্মীয় স্থান হিসেবে পরিচিত তার জন্মশহর মাশহাদে ইমাম রেজার মাজারের পাশে তাকে দাফন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে মাদক মামলার মুখোমুখি মেক্সিকোর রাজনীতিক, আত্মগোপনের অভিযোগ প্রত্যাখ্যান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০২:১২ পি.এম


যুক্তরাষ্ট্রে মাদক মামলার মুখোমুখি মেক্সিকোর রাজনীতিক, আত্মগোপনের অভিযোগ প্রত্যাখ্যান

সহিংসতাকবলিত মেক্সিকোর সিনালোয়া রাজ্যের সাবেক গভর্নর রুবেন রোচা মোয়া সম্প্রতি যুক্তরাষ্ট্রে মাদকসংক্রান্ত অভিযোগে অভিযুক্ত হওয়ার পর আত্মগোপনে রয়েছেন- এমন অভিযোগ বৃহস্পতিবার তিনি প্রত্যাখ্যান করেছেন। তিনি মে মাস পর্যন্ত ওই রাজ্যের গভর্নরের দায়িত্বে ছিলেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত এপ্রিলের শেষ বিভাগে রোচা মোয়া এবং আরও ৯ জনের বিরুদ্ধে অভিযোগ আনে। অভিযোগে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ মাদক সরবরাহের জন্য তারা কুখ্যাত ‘সিনালোয়া কার্টেলের’ সঙ্গে যোগসাজশ করেছেন। এর আগে কোনো দায়িত্বপালনরত মেক্সিকান রাজনীতিকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রকাশ্য অভিযোগ আনার ঘটনা এটিই প্রথম।

এই সংবাদটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে প্রকাশিত হয়েছে।

রোচা মোয়া বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘আমি সিনালোয়া রাজ্যের রাজধানী কুলিয়াকান শহরে নিজের বাড়িতেই আছি, কোথাও যাইনি। ফেডারেল এজেন্টরা আমাকে সুরক্ষা দিচ্ছেন না বা নজরদারিও করছেন না।’

সম্প্রতি কিছু অসমর্থিত প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অভিযানে গ্রেফতার এড়াতে ফেডারেল নিরাপত্তা বাহিনী তাকে অন্য একটি স্থানে সরিয়ে নিয়েছে। তবে এ ধরনের কোনো অভিযানের পরিকল্পনার খবর জানা যায়নি।

রোচা মোয়া অভিযোগ করেছেন, তিনি ‘গণমাধ্যমের আক্রমণ’ এবং ‘চরম ডানপন্থীদের প্রচারিত ষড়যন্ত্রের’ শিকার হয়েছেন। ৭৭ বছর বয়সী এই রাজনীতিক মে মাসে গভর্নরের দায়িত্ব থেকে সাময়িক ছুটি নেন, তবে পদত্যাগ করেননি।

তিনি মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম এবং তার রাজনৈতিক পরামর্শদাতা ও সাবেক প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোরের বামপন্থী দল মোরেনার সদস্য। শেইনবাউম এর আগে জানিয়ে ছিলেন, রোচা মোয়া ফেডারেল নিরাপত্তা সুরক্ষা ছাড়াই নিজ বাড়িতে অবস্থান করছেন। তিনি আরও বলেছেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার আগে যুক্তরাষ্ট্রকে ‘প্রমাণ’ দিতে হবে।

সিনালোয়া কার্টেল মেক্সিকোর ছয়টি মাদক চক্রের একটি, যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছেন। সিনালোয়া নামের এই রাজ্যটি দীর্ঘদিন ধরে দুই উত্তর আমেরিকান দেশ মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে একটি উত্তেজনাপূর্ণ বিষয় হয়ে রয়েছে। চলতি সপ্তাহের শুরুতে মেক্সিকো ঘোষণা করেছে, ২০০৪ সালে সিনালোয়া কার্টেলের অন্যতম প্রতিষ্ঠাতা ইসমায়েল ‘এল মায়ো’ জাম্বাদাকে যুক্তরাষ্ট্রের গ্রেফতার বিষয়ে এবং এতে মেক্সিকোর সার্বভৌমত্ব লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%