০১:৪১ পি.এম
যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর ইরানের উপকূলীয় এলাকায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। ফোনে তিনি হামলার বিস্তারিত তথ্য তুলে ধরেন।
ইরানের বার্তাসংস্থা ইরনা জানিয়েছে যে, বুধবার (১০ জুন) আলাদা ফোনালাপে সৌদি ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন আরাগচি। ফোনালাপে মার্কিন হামলাকে তিনি ইরানের ভৌগোলিক অখণ্ডতার লঙ্ঘন বলে নিন্দা জানান। একই সঙ্গে তিনি বলেন যেটি, ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সেই অধিকার প্রয়োগ করা হবে।
এর আগে সোমবার হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, সেটি ইরান ভূপাতিত করেছে। জবাব দেওয়ার হুমকি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন বাহিনী ইরানের উপকূলীয় অঞ্চলে হামলা চালায়। এই হামলার পাল্টা প্রতিক্রিয়ায় ইরান বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্য সংঘাত শেষ হলেও জ্বালানি সংকট অব্যাহত থাকবে: আইইএ প্রধান
পরবর্তীতে যুক্তরাষ্ট্র হামলা বন্ধের ঘোষণা দেয়। একই ধরনের ঘোষণা দেয় ইরানের বিপ্লবী গার্ডও। তবে তারা সতর্ক করে জানিয়েছে, ভবিষ্যতে কোনো আগ্রাসন হলে আরও কঠোর জবাব দেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন