প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফিলিপাইনে ভূমিকম্পের কারণে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪৬ জনে পৌঁছেছে। আজ, ১০ জুন, দক্ষিণ ফিলিপাইনে উদ্ধারকারীরা একটি ধসে পড়া সুপারমার্কেটের ধ্বংসস্তূপ থেকে একটি মৃতদেহ উদ্ধার করে।
গত ৮ জুন, ফিলিপাইনের মিন্দানাও উপকূলের কাছাকাছি ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
জাতীয় দুর্যোগ সংস্থা আজ ১০ জুন মৃতের সংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৪৬ করেছে। অন্যদিকে নিখোঁজ মানুষের সংখ্যা নাটকীয়ভাবে চার থেকে বেড়ে ১৭ হয়েছে। তবে বেসামরিক প্রতিরক্ষা দপ্তর নিশ্চিত করেছে যে, এই মৃতের সংখ্যার মধ্যে ডেলুভিওর নাম অন্তর্ভুক্ত ছিল না।
ভূমিকম্পের ফলে ভবনগুলো ধসে পড়ে এবং ভূমিধস ঘটে। এরপর, দক্ষিণাঞ্চলীয় দ্বীপের একটি বিস্তীর্ণ এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয়। ৩৯ বছর বয়সী জোয়ি ডেলুভিও জেনারেল সান্তোস সিটির একটি সুপারমার্কেটের কর্মচারীদের মধ্যে একজন ছিলেন। সেখানে ক্রমাগত আফটারশকের হুমকি সত্ত্বেও উদ্ধার অভিযান চালানো হচ্ছিল।
স্থানীয় উদ্ধারকারী মিশেল চুয়া এএফপিকে জানান, ‘উদ্ধার অভিযানের শুরুতেই প্রাণ শনাক্তকারী যন্ত্র একটি ‘দুর্বল স্পন্দন’ শনাক্ত করেছিল, কিন্তু যখন তারা মৃতদেহটির কাছে পৌঁছায়, তখন প্রাণের কোনো চিহ্ন পাওয়া যায়নি।’
চুয়া আরো জানান, ডেলুভিওর মৃতদেহটি দুটি বিমের মাঝে চাপা পড়ে পাওয়া গেছে। বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা রাফায়েলিতো আলেহান্দ্রো একটি রেডিও সাক্ষাৎকারে বলেন, ‘নিহতদের অধিকাংশই দাভাও অক্সিডেন্টাল প্রদেশের বাসিন্দা ছিলেন এবং তাদের বেশিরভাগই ভূমিধস বা ভবন ধসে মারা গেছেন।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন