প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরই মঙ্গলবার যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলা চালায়।
মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে এই হামলা করা হয়। আজ বুধবার ভোরে এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানে তাদের হামলা শেষ হয়েছে।
মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর তত্ত্বাবধানকারী সংস্থা ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) উল্লেখ করেছে, ‘তারা ইরানের বিরুদ্ধে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে।’
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) একটি বিবৃতিতে জানাচ্ছে, মার্কিন বিমানবাহিনী ও নৌবাহিনীর যুদ্ধবিমান হরমুজ প্রণালির কাছে ইরানের বিমান প্রতিরক্ষাব্যবস্থা, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং নজরদারি রাডার স্থাপনায় নির্ভুল অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানের ‘অযৌক্তিক আগ্রাসন’ মোকাবিলায় মার্কিন বাহিনী সতর্ক অবস্থায় আছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।
এতে বলা হয়, এই হামলাগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সম্পন্ন হয়েছে।
সেন্টকম ঘোষণা করেছিল, তারা ইরানের ওপর হামলা শুরু করেছে। তারা আরও জানায়, ‘এই অভিযানটি ইরানের অযৌক্তিক আগ্রাসনের জবাব।’ ট্রাম্প এবিসি নিউজকে বলেছিলেন, ইরানের প্রতি জবাব ‘খুবই জোরালো, খুবই শক্তিশালী হওয়া উচিত।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন