ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

অক্টোবর থেকে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা


অক্টোবর থেকে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, চলতি মাসের শেষদিকে চূড়ান্ত রোডম্যাপ জানা যেতে পারে। তিনি উল্লেখ করেছেন যে, এ বছর অক্টোবর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। তথ্য উপদেষ্টা জানান, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এরই মধ্যে নির্বাচন কমিশন রোডম্যাপ তৈরি করছে।

জাহেদ উর রহমান বলেন, আগামী ৫ আগস্টের আগে জুলাই জাদুঘর উদ্বোধন করা হবে। তিনি বলেন, জুলাইয়ের সরকার কাজেই জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি করা কোনোভাবেই কাম্য নয়।

আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ

সাভারে এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনি জানান, তদন্ত হবে এবং এর সঙ্গে জড়িতদের আটক করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তথ্য উপদেষ্টা আরও বলেন, জুলাই নিয়ে কটূক্তি করা বা মন্তব্য করা অত্যন্ত মর্মান্তিক বিষয়। তবে তিনি উল্লেখ করেছেন, আইনি কাঠামো অনুযায়ী এটি অপরাধের পর্যায়ে পড়ে না। এসব মন্তব্যকে ‘ক্রিমিনাল অফেন্স’ বা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে কিনা, সেই বিষয়ে আলোচনা চলতে পারে।

এ সময় অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, গত জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার ব্যাপারে জনগণের অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা ঠেকাতে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, দেশে খাদ্য চাষ এবং সংরক্ষণ পর্যায়ে খাদ্যপণ্যে অনেক রাসায়নিক ব্যবহার করা হয়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তিনি জানান, দেশে খাদ্য ব্যবসায়ীদের ডাটা সংগ্রহ করে একটি তথ্যভাণ্ডার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবসার সঙ্গে জড়িতদের সচেতন করার পাশাপাশি অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা ঠেকাতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: জামায়াত নেতাদের ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠকের দাবি, রাশেদকে চ্যালেঞ্জ

খাদ্য মজুত প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে বর্তমানে ৯ লাখ মেট্রিক টন খাদ্য বেশি মজুত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় সংসদের অধিবেশন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


জাতীয় সংসদের অধিবেশন শুরু

সংসদ ভবন, ৭ জুলাই, ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন আজ মঙ্গলবার বিকেল ৩টা ৩ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু করা হয়েছে।

অধিবেশনটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরেছেন ১৭৪ জন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরেছেন ১৭৪ জন

লিবিয়ার বেনগাজীর গানফুদা এবং ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে বন্দি দশা থেকে ১৭৪ জন দেশে ফিরেছেন।

মঙ্গলবার (০৭ জুলাই) ভোর ৫টা ১৫ মিনিটে বুরাক এয়ারের ফ্লাইটের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায়, লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় তাদের প্রত্যাবাসন সম্পন্ন হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রত্যাবাসিত বাংলাদেশিদের অনেকেই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশে মানবপাচারকারীদের প্ররোচণা ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। তাদের মধ্যে অনেকেই লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তাগণ বিমানবন্দরে প্রত্যাবাসিত বাংলাদেশি নাগরিকদের অভ্যর্থনা জানান।

জনসচেতনতা বৃদ্ধি করতে তাদের এ দুর্বিসহ অভিজ্ঞতা সকলের সাথে বিনিময় করার জন্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের অনুরোধ জানানো হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসিত প্রত্যেককে পথ খরচা, কিছু খাদ্য সামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে বলেও জানানো হয়।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশের দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা একসাথে কাজ করে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেলিটক বিক্রির প্রশ্নই আসে না, আধুনিকায়ন করা হবে: আইসিটি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


টেলিটক বিক্রির প্রশ্নই আসে না, আধুনিকায়ন করা হবে: আইসিটি মন্ত্রী

 

ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক বিক্রি করা হবে না। তিনি বলেছেন, টেলিটককে আধুনিকায়ন করে প্রতিযোগিতায় সক্ষম করে তোলাই সরকারের লক্ষ্য।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে আইসিটি ও টেলিকম বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এই কথা বলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা টেলিটক বিক্রি করব না। টেলিটককে আপগ্রেড করতে চাই।" প্রতিযোগিতার বাজারে যেন প্রতিষ্ঠানটি আরও সক্ষম হয়ে উঠতে পারে, সে লক্ষ্যেই কাজ করছি।

মন্ত্রী বলেন, "এখনো বেসরকারি মোবাইল অপারেটরগুলোর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হয়নি। তবে শিগগিরই তাদের সঙ্গে বসা হবে।"

মোবাইল ফোন গ্রাহকদের বিভিন্ন অভিযোগ, বিশেষ করে অজান্তে মোবাইল ব্যালেন্স থেকে টাকা কেটে নেওয়া, প্যাকেজের মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং গ্রাহকসেবার নানা সমস্যা নিয়ে প্রশ্ন উঠলে মন্ত্রী বলেন, "এসব বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কাজ করছে। বিটিআরসিতে জমা থাকা অভিযোগগুলো নিয়েও সরকার পর্যালোচনা করছে।"

এ ছাড়া সাংবাদিকরা জানান, অনেক গ্রাহক অভিযোগ করেন যে নির্দিষ্ট মূল্যের ইন্টারনেট বা কল প্যাকেজ কিনলেও নির্ধারিত সময়ের মধ্যে ব্যবহার না করলে অব্যবহৃত সুবিধা বাতিল হয়ে যায়। এ বিষয়ে মন্ত্রী বলেন, "বিষয়টি নিয়ে মোবাইল অপারেটরগুলোর সঙ্গে আলোচনা করবো।" তবে তিনি উল্লেখ করেন, তাদেরও নিজস্ব ব্যবসায়িক নীতি রয়েছে। এরপরও সরকার গ্রাহক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে।

সভায় তিনি নগদ, টেলিযোগাযোগ খাত, চলমান বিভিন্ন প্রকল্প, বিদেশ সফর, আন্তর্জাতিক সহযোগিতা, পেপাল, আইসিটি অবকাঠামো, সাইবার নিরাপত্তা এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বয় নিয়েও কথা বলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিসিবি ডিলারদের চুক্তি পুনঃনবায়নের জন্য কুড়িগ্রামে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


টিসিবি ডিলারদের চুক্তি পুনঃনবায়নের জন্য কুড়িগ্রামে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কুড়িগ্রামে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন টিসিবি ডিলাররা। তারা ২০২৫ সালের নবায়নযোগ্য ডিলার এবং ৩০ জুন ২০২৬ তারিখে মেয়াদোত্তীর্ণ নবায়নযোগ্য টিসিবি ডিলারদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে পুনঃনবায়নের দাবিতে এই কর্মসূচির আয়োজন করেন।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘টিসিবি ডিলার বাঁচাও আন্দোলন, জেলা কুড়িগ্রাম’-এর ব্যানারে অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা টিসিবি ডিলাররা অংশগ্রহণ করেন। মানববন্ধনটি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

ফুলবাড়ী উপজেলার টিসিবি ডিলার হারুন অর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদরের টিসিবি ডিলার রোকনুজ্জামান রোকন, মোহাম্মদ রোকন আলী, রিপন মিয়া, উলিপুর উপজেলার টিসিবি ডিলার আতাউর রহমান, চিলমারী উপজেলার ডিলার পলাশসহ আরও অনেকেই।

মানববন্ধনে অংশগ্রহণকারী ডিলাররা জানান, তারা দীর্ঘকাল ধরে টিসিবির কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বাস্তবায়নে দায়িত্ব পালন করে চলেছেন। তবে, চুক্তি নবায়নে বিলম্ব হলে তাদের জীবিকা হুমকির মুখে পড়েছে। তাই জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে দ্রুত চুক্তি সম্পাদনের মাধ্যমে তাদের অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, তারা সততা ও নিষ্ঠার সঙ্গে টিসিবির কার্যক্রম পরিচালনা করে আসছেন। জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনে নবায়নের সুপারিশ থাকার পরও এখনও তাদের সঙ্গে চুক্তি সম্পাদন হয়নি। ফলে, তারা অশান্তির মধ্যে দিন কাটাচ্ছেন। তারা অবিলম্বে তদন্ত প্রতিবেদন অনুযায়ী নবায়নযোগ্য ডিলারদের সঙ্গে পুনঃচুক্তি সম্পাদন করে তাদের কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়ার দাবি জানান।

ডিলাররা আরও বলেন, তারা নিম্নআয়ের মানুষের কাছে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। কিন্তু বৈধ ও নবায়নযোগ্য ডিলারদের দীর্ঘদিন ঝুলিয়ে রাখা তাদের আর্থিক ও পারিবারিক সংকটে ফেলে দিয়েছে। তারা বিশেষ সুবিধা চান না, শুধু ন্যায্য দাবি এবং অধিকার বাস্তবায়নের জন্য অনুরোধ জানান।

তারা দাবি করেন, জেলা প্রশাসকের তদন্ত রিপোর্ট দ্রুত বাস্তবায়ন করে ২০২৫ সালের নবায়নযোগ্য ডিলার এবং ৩০ জুন ২০২৬ সালের মেয়াদোত্তীর্ণ নবায়নযোগ্য ডিলারদের সঙ্গে অবিলম্বে চুক্তি সম্পাদন করা প্রয়োজন। অন্যথায়, টিসিবি ডিলাররা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। তাদের দাবি যৌক্তিক, তাই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%