প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন টিসিবি ডিলাররা। তারা ২০২৫ সালের নবায়নযোগ্য ডিলার এবং ৩০ জুন ২০২৬ তারিখে মেয়াদোত্তীর্ণ নবায়নযোগ্য টিসিবি ডিলারদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে পুনঃনবায়নের দাবিতে এই কর্মসূচির আয়োজন করেন।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘টিসিবি ডিলার বাঁচাও আন্দোলন, জেলা কুড়িগ্রাম’-এর ব্যানারে অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা টিসিবি ডিলাররা অংশগ্রহণ করেন। মানববন্ধনটি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
ফুলবাড়ী উপজেলার টিসিবি ডিলার হারুন অর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদরের টিসিবি ডিলার রোকনুজ্জামান রোকন, মোহাম্মদ রোকন আলী, রিপন মিয়া, উলিপুর উপজেলার টিসিবি ডিলার আতাউর রহমান, চিলমারী উপজেলার ডিলার পলাশসহ আরও অনেকেই।
মানববন্ধনে অংশগ্রহণকারী ডিলাররা জানান, তারা দীর্ঘকাল ধরে টিসিবির কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বাস্তবায়নে দায়িত্ব পালন করে চলেছেন। তবে, চুক্তি নবায়নে বিলম্ব হলে তাদের জীবিকা হুমকির মুখে পড়েছে। তাই জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে দ্রুত চুক্তি সম্পাদনের মাধ্যমে তাদের অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ সময় বক্তারা বলেন, তারা সততা ও নিষ্ঠার সঙ্গে টিসিবির কার্যক্রম পরিচালনা করে আসছেন। জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনে নবায়নের সুপারিশ থাকার পরও এখনও তাদের সঙ্গে চুক্তি সম্পাদন হয়নি। ফলে, তারা অশান্তির মধ্যে দিন কাটাচ্ছেন। তারা অবিলম্বে তদন্ত প্রতিবেদন অনুযায়ী নবায়নযোগ্য ডিলারদের সঙ্গে পুনঃচুক্তি সম্পাদন করে তাদের কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়ার দাবি জানান।
ডিলাররা আরও বলেন, তারা নিম্নআয়ের মানুষের কাছে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। কিন্তু বৈধ ও নবায়নযোগ্য ডিলারদের দীর্ঘদিন ঝুলিয়ে রাখা তাদের আর্থিক ও পারিবারিক সংকটে ফেলে দিয়েছে। তারা বিশেষ সুবিধা চান না, শুধু ন্যায্য দাবি এবং অধিকার বাস্তবায়নের জন্য অনুরোধ জানান।
তারা দাবি করেন, জেলা প্রশাসকের তদন্ত রিপোর্ট দ্রুত বাস্তবায়ন করে ২০২৫ সালের নবায়নযোগ্য ডিলার এবং ৩০ জুন ২০২৬ সালের মেয়াদোত্তীর্ণ নবায়নযোগ্য ডিলারদের সঙ্গে অবিলম্বে চুক্তি সম্পাদন করা প্রয়োজন। অন্যথায়, টিসিবি ডিলাররা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। তাদের দাবি যৌক্তিক, তাই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন