ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

ফ্রান্সের মাইন অপসারণ প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান


ফ্রান্সের মাইন অপসারণ প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

হরমুজ প্রণালী মাইনমুক্তকরণে সহযোগিতার জন্য ফ্রান্স-সমর্থিত একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। একইসঙ্গে, প্যারিসকে সতর্ক করা হয়েছে এমন উস্কানিমূলক আচরণের বিরুদ্ধে যা এই সংবেদনশীল সামুদ্রিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছেন, ইসলামাবাদ সমঝোতা স্মারক অনুযায়ী, কৌশলগত এই জলপথে মাইন নিষ্ক্রিয়করণ অভিযান ‘একচেটিয়াভাবে ইরান’ পরিচালিত করবে। অন্য কোনো দেশ এতে সম্পৃক্ত নয়।

তিনি আরও উল্লেখ করেছেন, মাইন অপসারণ কার্যক্রমে কোনো সমান্তরাল ব্যবস্থা বা বিদেশি সম্পিদ্ধতা বরদাস্ত করা হবে না। গরিবাবাদী বলেন, ‘আমরা ফ্রান্সকে তার উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পরিস্থিতিকে আরও জটিল না করার জন্য কঠোরভাবে পরামর্শ দিচ্ছি।’

আরও পড়ুন: পাক সেনাপ্রধানের ভারত সমর্থিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

এর আগে, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এক্স-এ একটি পোস্ট করেন। সেখানে তিনি জানিয়েছেন, সামুদ্রিক পথ সুরক্ষিত করতে এবং এই কৌশলগত জলপথ দিয়ে অবাধ ও শর্তহীন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে ফ্রান্স ও ওমান অংশীদারদের সাথে সমন্বয় করে হরমুজ প্রণালী মাইনমুক্ত করার জন্য যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। এর পরেই উপ-পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য আসে।

ফ্রান্সে তার প্রথম সরকারি সফরের সময় প্যারিসে ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সাথে আলোচনার পর ম্যাক্রোঁ ওই প্রস্তাব দেন।

ইরান বারবার উল্লেখ করে আসছে যে, হরমুজ প্রণালীতে নৌচলাচল ব্যবস্থাপনা, মাইন নিষ্ক্রিয়করণ অভিযান এবং অস্থায়ী সামুদ্রিক ব্যবস্থা ইসলামাবাদ স্মারকলিপির ৫ নং অনুচ্ছেদ দ্বারা পরিচালিত হয় এবং একটি উপকূলীয় রাষ্ট্র হিসেবে তা অবশ্যই ইরানের সমন্বয়ের অধীনে অব্যাহত থাকবে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের পথ হরমুজ প্রণালী, ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরাইলি সংঘাত শুরু হওয়ার পর বন্ধ করে দেয় ইরান।

আরও পড়ুন: কানাডায় দুই শতাধিক বাংলাদেশির ভিসা আবেদনে জালিয়াতির অভিযোগ

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিল প্রসঙ্গে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১১:২০ এম


ব্রাজিল প্রসঙ্গে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় পুরোপুরি গা ভাসিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি ব্রাজিল দলের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

সোমবার (২৯ জুন) রাতে, ব্রাজিল দলকে শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্টটি করেন তিনি। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, "All the Best Team Brazil"। তবে, শুভকামনার পোস্টটির চেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে পোস্টে ব্যবহৃত একটি ছবি।

ছবিতে দেখা গেছে, রুমিন ফারহানার সঙ্গে ব্রাজিলের জার্সি হাতে দাঁড়িয়ে আছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস এম ফয়সল। ছবিটি প্রকাশের পরপরই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা শুরু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যৌন নির্যাতন মামলায় সুপ্রিম কোর্টে হেরে গেলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১১:২১ এম


যৌন নির্যাতন মামলায় সুপ্রিম কোর্টে হেরে গেলেন ট্রাম্প

যৌন নির্যাতন মামলার রায়ের বিরুদ্ধে করা আপিলে ট্রাম্প হেরেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের সুপ্রিম কোর্টে তাঁর আপিল শুনতে রাজি না হওয়ার কারণে আগের রায় বহাল থাকছে।

ফলস্বরূপ, ট্রাম্পকে লেখক ও সাংবাদিক ই. জিন ক্যারলকে ৫০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে হবে।

২০২৩ সালে নিউইয়র্কের একটি জুরি রায় দেয় যে ১৯৯০ এর দশকে, ট্রাম্প ক্যারলকে যৌন নির্যাতন করেছিলেন এবং পরে সামাজিক মাধ্যমে ঘটনাটিকে গুজব বলে উল্লেখ করে মানহানি করেছেন। এর কারণে জুরি ক্যারলকে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। ট্রাম্প সব সময় এই অভিযোগ অস্বীকার করে আসছেন।

তিনি দাবি করেছেন, মামলার বিচারক এমন কিছু প্রমাণ উপস্থাপনের অনুমতি দিয়েছেন, যা জুরিদের কাছে তাঁর ভাবমূর্তিকে নেতিবাচকভাবে প্রভাবিত করেছে।

গত বছর একটি ফেডারেল আপিল আদালতও জুরির রায় বহাল রেখেছে এবং নতুন করে বিচারের প্রয়োজন নেই বিষয়টি জানানোর পরে, ট্রাম্প বিষয়টি সুপ্রিম কোর্টে নিয়ে যান। তবে প্রচলিত নিয়ম অনুযায়ী সুপ্রিম কোর্ট কেন মামলাটি গ্রহণ করেনি সে সম্পর্কে কোন ব্যাখ্যা দেয়নি।

এই আপিল ছিল জুরির সর্বসম্মত রায় বাতিলের জন্য ট্রাম্পের শেষ আইনি চেষ্টা। ফলে এখন তাঁকে ক্যারলকে নির্ধারিত ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করতে হবে।

সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর, ক্যারলের আইনজীবী রবার্টা কাপলান এক বিবৃতিতে বলেন, এই রায়ের মাধ্যমে জুরি যে সিদ্ধান্ত দিয়েছিল তা চূড়ান্তভাবে বহাল থাকল, যা নির্দেশ করছে, ডোনাল্ড ট্রাম্প ক্যারলকে যৌন নিপীড়ন ও মানহানি করেছেন।

তিনি বলেন, ‘এই রায়ের বিরুদ্ধে ট্রাম্পের একের পর এক আপিল ব্যর্থ হয়েছে। আজকের সিদ্ধান্তের মাধ্যমে তাঁর কৃতকর্মের দায় এড়ানোর সব প্রচেষ্টার অবসান ঘটেছে।’

অন্যদিকে, রায় ঘোষণার পর ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি দীর্ঘ পোস্ট দেন। সেখানে তিনি মামলাটিকে ‘হাস্যকর মানহানির দাবি’ এবং ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আইনি লড়াই’ বলে উল্লেখ করেন।

ট্রাম্প বলেন, তিনি এই মামলার বিরুদ্ধে সমস্ত শক্তি ও সামর্থ্য দিয়ে লড়াই চালিয়ে যাবেন। তিনি আরো দাবি করেন, ‘এই মামলাটি শুধু আমার বিরুদ্ধে নয়, বরং যুক্তরাষ্ট্র ও তার মূল্যবোধের বিরুদ্ধে। ভবিষ্যতে কোনো প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট প্রার্থীর ক্ষেত্রেও এমন ঘটনা ঘটতে দেওয়া উচিত নয়।’

ট্রাম্পের দাবি, তাঁকে লক্ষ্যবস্তু করার উদ্দেশ্যে নিউইয়র্ক অঙ্গরাজ্যে একটি বিশেষ আইন ব্যবহার করা হয়েছে, যা বহু বছর আগের অভিযোগের ভিত্তিতে মামলা করার সুযোগ দিয়েছে। তিনি বলেন, ‘এই আইনটি বিশেষভাবে তৈরি করা হয়েছিল এবং এমন অবিচার চলতে দেওয়া যায় না।’

সুপ্রিম কোর্টে দাখিল করা আবেদনে ট্রাম্পের আইনজীবীরা যুক্তি দেন, মামলার জুরিদের ২০০৫ সালের ‘অ্যাক্সেস হলিউড’ টেপটি দেখানো উচিত হয়নি। ওই টেপে ট্রাম্পকে নারীদের স্পর্শ করা ও চুম্বন করার বিষয়ে মন্তব্য করতে শোনা যায়।

এদিকে, ক্যারল সম্পর্কে ট্রাম্পের পরবর্তী মন্তব্যের কারণে আরেকটি পৃথক মামলায় জুরি তাঁকে মানহানির জন্য ৮ কোটি ৩০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। পরে ফেডারেল বিচারকদের একটি প্যানেল সেই রায়ের বিরুদ্ধে করা ট্রাম্পের আপিলও খারিজ করে দেয়।

যদিও জুরি সিদ্ধান্তে ট্রাম্পকে ক্যারলের বিরুদ্ধে যৌন নির্যাতন ও মানহানির জন্য দায়ী বলা হয়, তবে নিউইয়র্কের ফৌজদারি আইনে সংজ্ঞায়িত ধর্ষণের অভিযোগটি তাঁরা গ্রহণ করেনি। বর্তমানে ৮১ বছর বয়সী ক্যারল একজন সাবেক ম্যাগাজিন কলামিস্ট। তিনি অভিযোগ করেন, ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে ম্যানহাটনের একটি ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিং রুমে ট্রাম্প তাঁকে যৌনভাবে আক্রমণ করেছেন। ২০২২ সালে ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দিয়ে এই অভিযোগ অস্বীকার করেন। এরপরেই ক্যারল তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারকে ঘিরে বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১১:২৫ এম


পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারকে ঘিরে বিতর্ক

পাকিস্তানের সঙ্গে ২০২৫ সালের মে মাসের সংঘাতে নিহত ভারতীয় সেনাসদস্যদের তথ্য গোপন করার অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রি নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে। এই অভিযোগ তুলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের পদত্যাগ দাবি করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্যও দাবি জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পাকিস্তানের সঙ্গে চার দিনের সংঘাত চলাকালে পরিচালিত ‘অপারেশন সিঁদুর’-এ হতাহতের তথ্য নিয়ে সংসদকে বিভ্রান্ত করার অভিযোগে রাজনাথ সিংয়ের পদত্যাগ দাবি করছে কংগ্রেস। একই সময়ে, প্রধানমন্ত্রী মোদিকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।

মোদি সরকারের দাবির ভিত্তিতে, ওই সংঘাতে মোট ছয়জন সেনাসদস্য নিহত হন। তাদের মধ্যে পাঁচজন ভারতীয় সেনাবাহিনীর সদস্য এবং একজন ভারতীয় বিমানবাহিনীর সদস্য ছিলেন।

এক সংবাদ সম্মেলনে কংগ্রেসের সেনাসদস্যবিষয়ক বিভাগের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল রোহিত চৌধুরী ও অবসরপ্রাপ্ত উইং কমান্ডার অনূমা আচার্য অভিযোগ করেন, নিহত ছয় সেনাসদস্যের মৃত্যুর তথ্য গোপন করে সরকার তাদের প্রাপ্য রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মান থেকে বঞ্চিত করেছে।

উইং কমান্ডার অনূমা আচার্যের সুস্পষ্ট ঘোষণা, অতীতের সরকারগুলো দায়িত্ব পালনকালে প্রাণ হারানো প্রতিটি সেনাসদস্যকে প্রকাশ্যে সম্মান জানাতে পিছপা হয়নি। কিন্তু বর্তমান সরকার সেনাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ‘মোদি সরকার সেনাবাহিনী ও সেনাসদস্যদের রাজনৈতিকভাবে ব্যবহার করছে। তারা বারবার দেশ ও সেনাসদস্যদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।’

অবসরপ্রাপ্ত কর্নেল রোহিত চৌধুরীর পক্ষ থেকে অভিযোজিত হয়েছে, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি ভোটের সময় সেনাবাহিনীর নাম ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করে। তিনি বলেন, ‘প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সংসদে বলেছিলেন, কোনও সেনাসদস্য নিহত হননি। তখন বিজেপির সংসদ সদস্যরা হাততালি দিয়েছিলেন। রাজনাথ সিং দেশের সেনাবাহিনী ও সেনাসদস্যদের অপমান করেছেন। আমরা তার পদত্যাগ দাবি করছি।’

এই পরিস্থিতিতে তিনি প্রশ্ন তোলেন, নিহত সেনাসদস্যদের নাম প্রকাশ করতে সরকারের ১৩ মাস সময় লাগল কেন। কংগ্রেসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে সংসদে বিশেষ অধিকার লঙ্ঘনের অভিযোগ আনার জন্য দলীয় নেতৃত্বকে অনুরোধ জানানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় সংসদের অধিবেশন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১১:২৬ এম


জাতীয় সংসদের অধিবেশন শুরু

সংসদ ভবন, ৩০ জুন, ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন পুনরায় শুরু হয়েছে।

আজ সকাল ১১টা ৪ মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ অধিবেশন শুরু হয়।

অধিবেশনটি সভাপতিত্ব করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%