ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

কুলিয়ারচরে দুর্বৃত্তদের হামলায় জুয়েল মিয়া নামে এক যুবক নিহত


কুলিয়ারচরে দুর্বৃত্তদের হামলায় জুয়েল মিয়া নামে এক যুবক নিহত

কিশোরগঞ্জের কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের বড়চারা বাজার সংলগ্ন এলাকায় শুক্রবার (১০ জুলাই) বিকালে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় জুয়েল মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

নিহত জুয়েল মিয়া ছিলেন গোবরিয়া আব্দুল্লাহপুর   ইউনিয়নের লক্ষ্মীপুর বুধাইবাড়ি গ্রামের অটোরিকশা চালক মো. কুদ্দুস মিয়ার ছেলে।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, লক্ষ্মীপুর ও বড়চারা এলাকার কয়েকজন যুবকের মধ্যে দীর্ঘদিন ধরে একটি বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় এলাকাবাসীর দাবি, নিহত জুয়েল সম্পূর্ণ নিরপরাধ ছিলেন এবং ওই বিরোধের সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল না। তবে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন, কেননা তিনি কোনো অপরাধ বা বিরোধে জড়িত না থেকেও অকালে প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে জুয়েল তার এক বন্ধুর একটি ডিমের গাড়িতে চড়ে আগরপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। গাড়িটি যখন বড়চারা বাজারের প্রায় ১০০ গজ পশ্চিমে, পশ্চিম আব্দুল্লাহপুর যাওয়ার মোড়ে পৌঁছায়, তখন পূর্ব থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত গাড়িটির গতি রোধ করে জুয়েলকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে প্রকাশ্যে রাস্তায় এলোপাতাড়ি মারধর করতে থাকে। হামলার ফলে জুয়েল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং দুর্বৃত্তরা পালিয়ে যান। পরে উপস্থিত পথচারীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জুয়েলের মৃত্যুর খবর এলাকার মধ্যে ছড়িয়ে পড়লে লক্ষ্মীপুর বাজার ও বুধাইবাড়ি গ্রামে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ অন্তত দ্রুত ঘটনাস্থল এবং নিহতের বাড়ি পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এই নির্মম হত্যাকাণ্ডের কারণে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও এলাকাবাসী সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি রয়েছে এবং পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমি পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল ও নিহতের বাড়ি পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় রয়েছে। হত্যার কারণ উদঘাটনে পুলিশ মাঠে রয়েছে। দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: দিনাজপুর বোর্ডের ১ কোটি ২৬ লাখ টাকার দুর্নীতির তদন্তের নির্দেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১১:০৫ পি.এম


শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ

 দেশের সকল গণমাধ্যমের যেমন প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করে জানানো যাচ্ছে যে, গত ৫ ডিসেম্বর, ২০২৪ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে একটি নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী, কোনো আদালতে সাজাপ্রাপ্ত পলাতক অপরাধীর কোনো ধরনের বক্তব্য, সাক্ষাৎকার, অডিও-ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারিত হওয়ার ক্ষেত্রে আইনগত নিষেধাজ্ঞা প্রযোজ্য রয়েছে।

এমতাবস্থায়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে অনুরোধ করা যাচ্ছে যে, পলাতক শেখ হাসিনার কোনো প্রকার ভাষণ, বিবৃতি বা বক্তব্য সরাসরি অথবা ধারণকৃত অবস্থায় কোনো গণমাধ্যমে (যেমন টেলিভিশন, বেতার, সংবাদপত্র, নিউজ পোর্টাল অথবা সামাজিক মাধ্যম) প্রচার বা প্রকাশিত না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

সরকার প্রত্যাশা করছে যে, দেশের সকল গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন এবং নাগরিকবৃন্দ প্রচলিত আইন ও আদালতের নির্দেশনার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং এ বিষয়ে তা প্রতিপালনে সর্বাত্মক সহযোগিতা করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফের অভিনয়ে ফিরতে চান ডিজে সুমী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১১:০৮ পি.এম


ফের অভিনয়ে ফিরতে চান ডিজে সুমী

দীর্ঘদিন ডিজে হিসেবে ব্যস্ত থাকার পর ডিজে সুমী আবারও অভিনয়ে ফেরার ইচ্ছার কথা জানালেন। তিনি চলচ্চিত্র, টেলিভিশন ও বিজ্ঞাপনে একসময় নিয়মিত কাজ করতেন। এখন এই শিল্পী নতুনভাবে অভিনয়কে ক্যারিয়ারের মূল জায়গায় ফিরিয়ে আনতে চান।

ডিজে সুমীর পুরো নাম সুলতানা রাজিয়া সুমী। তিনি জানান, বর্তমানে ইভেন্ট, করপোরেট শো, ক্লাব এবং ওয়েডিং অনুষ্ঠানে ব্যস্ত সময় পার করছেন। তবে অভিনয়ের প্রতি তার ভালোবাসা একটুও কমেনি এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি অভিনয় নিয়েই থাকতে চান।

২০০২ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে নাচ ও অভিনয়ের প্রশিক্ষণ নেওয়ার পর ২০০৩ সালে মিডিয়ায় যাত্রা শুরু করেন সুমী। টানা সাত বছর চলচ্চিত্র, নাটক ও বিজ্ঞাপনে কাজ করেন তিনি। তার প্রথম চলচ্চিত্র ছিল মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘মায়ের স্বপ্ন’। এরপর উত্তম আকাশ, সায়মন তারিকসহ একাধিক নির্মাতার সিনেমায় অভিনয় করেন।

তিনি টেলিভিশন নাটকের পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপনেও মডেল হিসেবে পরিচিতি পান। ২০১০ সালে ডিজে পেশায় যুক্ত হওয়ার পর ধীরে ধীরে অভিনয় থেকে দূরে সরে যান। ডিজে হিসেবে ব্যস্ততা বেড়ে যাওয়ায় অভিনয়ের জন্য সময় দেওয়া সম্ভব হয়নি। তবে এখন আবার অভিনয়ে নিয়মিত হওয়ার জন্য পুরোনো সহকর্মীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।

মিডিয়ার কাজ নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে ডিজে সুমী বলেন, ‘মিডিয়ার কাজ করতে আমার সবসময়ই ভালো লাগে। কোনো কাজই আমার কাছে কষ্টের মনে হয় না, বরং প্রতিটি কাজ আমাকে আরও অনুপ্রাণিত করে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আকস্মিক বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১১:১০ পি.এম


আকস্মিক বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

 ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলায় সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার উদ্দেশ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) আজ প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম জেলা প্রশাসকের জরুরি অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন এবং ২৪ পদাতিক ডিভিশন বন্যাদুর্গত বিভিন্ন উপজেলায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।

টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী এই ৪টি উপজেলা ব্যাপকভাবে প্লাবিত হয়ে পড়েছে। এর ফলে এই এলাকার প্রায় ৪ লাখ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি হয়ে পড়েছেন। উদ্ভূত এই সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন কর্তৃক দুর্গত এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে উদ্ধারকারী দল ও প্রয়োজনীয় আনুষঙ্গিক সরঞ্জামাদি মোতায়েন করা হয়েছে।

এছাড়া, ভারী মৌসুমি বৃষ্টিপাতের ফলে চট্টগ্রামের বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলাতেও ভয়াবহ বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য এই উপজেলাগুলোতে ২৪ পদাতিক ডিভিশনের সেনাসদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী এই অঞ্চলে আটকে পড়া মানুষের জন্য নিরলসভাবে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রম দ্রুত এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে ২৪ পদাতিক ডিভিশন ইতোমধ্যে বন্যাদুর্গত এলাকায় তিনটি ক্যাম্প স্থাপন করেছে।

সবসময়ই বাংলাদেশের সেনাবাহিনী যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বেসামরিক প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষের জানমাল রক্ষায় সমর্থন দেয়। দুর্গত এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর কার্যক্রম অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিবেশ শিক্ষা ও সচেতনতা বিভাগে ‘জাতীয় পরিবেশ পুরস্কারে’ ভূষিত মনির হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১১:২০ পি.এম


পরিবেশ শিক্ষা ও সচেতনতা বিভাগে ‘জাতীয় পরিবেশ পুরস্কারে’ ভূষিত মনির হোসেন

পরিবেশ শিক্ষা ও সচেতনতা বিভাগে জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন নদীকর্মী ও বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মনির হোসেন। সম্প্রতি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী তারেক রহমান এম পি ঢাকায় আয়োজিত একটি অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন।

বাংলাদেশের নদী ও পরিবেশ রক্ষায় নিরলস কাজের স্বীকৃতি হিসেবে তাঁর এই পুরস্কার দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান ক্যাটাগরিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস 'জাতীয় পরিবেশ পুরস্কার ২০২৫' অর্জন করেছে। বিশেষ করে অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনের হাত ধরে এই অর্জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আরও গৌরবান্বিত করেছে।

উল্লেখ্য, রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন এবং অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন উভয়েই প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদার সুহৃদ। তারা হালদা নদীর গবেষণা ও বিভিন্ন কার্যক্রমের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের বর্তমান সচিব ড. ফাহমিদা খানমও হালদা নদীর জন্য নিবেদিতপ্রাণ একজন সরকারি কর্মকর্তা। তাঁর নৈতিক দৃঢ়তার কারণে হাটহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্ট ও এশিয়ান পেপার মিলের দূষণ বন্ধ করতে সক্ষম হয়েছি। একইসাথে মিরসরাই শিল্পনগরে হালদা নদী থেকে প্রতিদিন ১৪ কোটি লিটার পানি উত্তোলন বন্ধ করতেও সক্ষম হয়েছি।

এটি আজকে আবারও প্রমাণিত হলো যে, যারা হালদা নদী রক্ষায় আন্তরিক, তারা কোনো না কোনোভাবে সম্মানিত হয়েছেন; আর যারা হালদা নিয়ে নয়ছয় করার চিন্তা করেছেন, তারা জীবনের কোনো না কোনো সময় অসম্মানিত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%