প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরগঞ্জের কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের বড়চারা বাজার সংলগ্ন এলাকায় শুক্রবার (১০ জুলাই) বিকালে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় জুয়েল মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
নিহত জুয়েল মিয়া ছিলেন গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বুধাইবাড়ি গ্রামের অটোরিকশা চালক মো. কুদ্দুস মিয়ার ছেলে।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, লক্ষ্মীপুর ও বড়চারা এলাকার কয়েকজন যুবকের মধ্যে দীর্ঘদিন ধরে একটি বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় এলাকাবাসীর দাবি, নিহত জুয়েল সম্পূর্ণ নিরপরাধ ছিলেন এবং ওই বিরোধের সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল না। তবে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন, কেননা তিনি কোনো অপরাধ বা বিরোধে জড়িত না থেকেও অকালে প্রাণ হারিয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে জুয়েল তার এক বন্ধুর একটি ডিমের গাড়িতে চড়ে আগরপুর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। গাড়িটি যখন বড়চারা বাজারের প্রায় ১০০ গজ পশ্চিমে, পশ্চিম আব্দুল্লাহপুর যাওয়ার মোড়ে পৌঁছায়, তখন পূর্ব থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত গাড়িটির গতি রোধ করে জুয়েলকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে প্রকাশ্যে রাস্তায় এলোপাতাড়ি মারধর করতে থাকে। হামলার ফলে জুয়েল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং দুর্বৃত্তরা পালিয়ে যান। পরে উপস্থিত পথচারীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জুয়েলের মৃত্যুর খবর এলাকার মধ্যে ছড়িয়ে পড়লে লক্ষ্মীপুর বাজার ও বুধাইবাড়ি গ্রামে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ অন্তত দ্রুত ঘটনাস্থল এবং নিহতের বাড়ি পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এই নির্মম হত্যাকাণ্ডের কারণে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও এলাকাবাসী সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি রয়েছে এবং পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমি পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল ও নিহতের বাড়ি পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় রয়েছে। হত্যার কারণ উদঘাটনে পুলিশ মাঠে রয়েছে। দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন