১১:০৮ পি.এম
দীর্ঘদিন ডিজে হিসেবে ব্যস্ত থাকার পর ডিজে সুমী আবারও অভিনয়ে ফেরার ইচ্ছার কথা জানালেন। তিনি চলচ্চিত্র, টেলিভিশন ও বিজ্ঞাপনে একসময় নিয়মিত কাজ করতেন। এখন এই শিল্পী নতুনভাবে অভিনয়কে ক্যারিয়ারের মূল জায়গায় ফিরিয়ে আনতে চান।
ডিজে সুমীর পুরো নাম সুলতানা রাজিয়া সুমী। তিনি জানান, বর্তমানে ইভেন্ট, করপোরেট শো, ক্লাব এবং ওয়েডিং অনুষ্ঠানে ব্যস্ত সময় পার করছেন। তবে অভিনয়ের প্রতি তার ভালোবাসা একটুও কমেনি এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি অভিনয় নিয়েই থাকতে চান।
২০০২ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে নাচ ও অভিনয়ের প্রশিক্ষণ নেওয়ার পর ২০০৩ সালে মিডিয়ায় যাত্রা শুরু করেন সুমী। টানা সাত বছর চলচ্চিত্র, নাটক ও বিজ্ঞাপনে কাজ করেন তিনি। তার প্রথম চলচ্চিত্র ছিল মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘মায়ের স্বপ্ন’। এরপর উত্তম আকাশ, সায়মন তারিকসহ একাধিক নির্মাতার সিনেমায় অভিনয় করেন।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
তিনি টেলিভিশন নাটকের পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপনেও মডেল হিসেবে পরিচিতি পান। ২০১০ সালে ডিজে পেশায় যুক্ত হওয়ার পর ধীরে ধীরে অভিনয় থেকে দূরে সরে যান। ডিজে হিসেবে ব্যস্ততা বেড়ে যাওয়ায় অভিনয়ের জন্য সময় দেওয়া সম্ভব হয়নি। তবে এখন আবার অভিনয়ে নিয়মিত হওয়ার জন্য পুরোনো সহকর্মীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।
মিডিয়ার কাজ নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে ডিজে সুমী বলেন, ‘মিডিয়ার কাজ করতে আমার সবসময়ই ভালো লাগে। কোনো কাজই আমার কাছে কষ্টের মনে হয় না, বরং প্রতিটি কাজ আমাকে আরও অনুপ্রাণিত করে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন