ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

পরিবেশ শিক্ষা ও সচেতনতা বিভাগে ‘জাতীয় পরিবেশ পুরস্কারে’ ভূষিত মনির হোসেন


পরিবেশ শিক্ষা ও সচেতনতা বিভাগে ‘জাতীয় পরিবেশ পুরস্কারে’ ভূষিত মনির হোসেন

পরিবেশ শিক্ষা ও সচেতনতা বিভাগে জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন নদীকর্মী ও বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মনির হোসেন। সম্প্রতি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী তারেক রহমান এম পি ঢাকায় আয়োজিত একটি অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন।

বাংলাদেশের নদী ও পরিবেশ রক্ষায় নিরলস কাজের স্বীকৃতি হিসেবে তাঁর এই পুরস্কার দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান ক্যাটাগরিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস 'জাতীয় পরিবেশ পুরস্কার ২০২৫' অর্জন করেছে। বিশেষ করে অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনের হাত ধরে এই অর্জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আরও গৌরবান্বিত করেছে।

উল্লেখ্য, রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন এবং অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন উভয়েই প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদার সুহৃদ। তারা হালদা নদীর গবেষণা ও বিভিন্ন কার্যক্রমের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের বর্তমান সচিব ড. ফাহমিদা খানমও হালদা নদীর জন্য নিবেদিতপ্রাণ একজন সরকারি কর্মকর্তা। তাঁর নৈতিক দৃঢ়তার কারণে হাটহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্ট ও এশিয়ান পেপার মিলের দূষণ বন্ধ করতে সক্ষম হয়েছি। একইসাথে মিরসরাই শিল্পনগরে হালদা নদী থেকে প্রতিদিন ১৪ কোটি লিটার পানি উত্তোলন বন্ধ করতেও সক্ষম হয়েছি।

আরও পড়ুন: শেরপুরে জাসাস এর নেতৃবৃন্দের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন জাসাস নেতাকর্মী

এটি আজকে আবারও প্রমাণিত হলো যে, যারা হালদা নদী রক্ষায় আন্তরিক, তারা কোনো না কোনোভাবে সম্মানিত হয়েছেন; আর যারা হালদা নিয়ে নয়ছয় করার চিন্তা করেছেন, তারা জীবনের কোনো না কোনো সময় অসম্মানিত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্রুত সময়ের মধ্যেই জুলাই জাদুঘর খুলে দেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


দ্রুত সময়ের মধ্যেই জুলাই জাদুঘর খুলে দেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, জুলাই জাদুঘর দ্রুত সময়ের মধ্যেই খুলে দেওয়া হবে। তিনি শুক্রবার সকালে কুমিল্লায় ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা জানান। সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে, নতুন কমিটি গঠন করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যেই জুলাই জাদুঘর খুলে দেওয়া হবে। সবকিছু নিয়মতান্ত্রিকভাবে হবে কারণ, অন্তর্বর্তী সরকারের সময় জুলাই জাদুঘরের কমিটি কিছুটা এলোমেলো ছিল। তবে বর্তমানে নতুন করে কমিটি গঠন করা হয়েছে এবং সংসদে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশ ও সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।’

এছাড়া সংস্কৃতিমন্ত্রী আরও জানান, ‘বিগত সরকার দেশের সংস্কৃতিক নিদর্শন ধ্বংস করেছে। গত ১৮-২০ বছর ধরে শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা সব কিছু ধ্বংস করেছে। জনগণের মতামতের কোনো মূল্য ছিল না। নির্বাচনের নামে চলত একপ্রকার প্রহসন। লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে ব্যাংক ও বীমা খাতকে ধ্বংস করা হয়েছে।’

বর্তমান সরকার হারিয়ে যাওয়া সকল ঐতিহ্য ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান নিতাই রায় চৌধুরী। এর আগে মন্ত্রী কুমিল্লার ময়নামতি জাদুঘরের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও শালবন বিহার ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক সাবিনা আলম, কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তারসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবৈধ অভিবাসী শনাক্তে ড্রোন ইউনিট গঠন করছে মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১১:২৬ পি.এম


অবৈধ অভিবাসী শনাক্তে ড্রোন ইউনিট গঠন করছে মালয়েশিয়া

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ দেশের বিভিন্ন স্থানে নজরদারি জোরদার এবং অভিযান পরিচালনায় গতি আনতে প্রতিটি রাজ্যে ড্রোন ইউনিট গঠনের পরিকল্পনা করেছে। শুক্রবার (১০ জুলাই) এক বিবৃতিতে এই তথ্য জানান, দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান।

বিবৃতিতে জানানো হয়েছে, এই ইউনিটগুলো আনুষ্ঠানিকভাবে চালুর প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রতিটি রাজ্যের প্রয়োগকারী বিভাগে এখন পর্যন্ত দক্ষ ড্রোন অপারেটর প্রস্তুত রাখা হয়েছে।

২০২১ সালে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারির জন্য কয়েকটি ছোট ড্রোন কেনার মাধ্যমে এই প্রযুক্তির ব্যবহার শুরু হয় এবং ২০২৪ সালে ক্রমবর্ধমান অভিযানিক প্রয়োজন মেটানোর জন্য আরো ড্রোন যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে এই ড্রোনগুলো দেশব্যাপী বিভিন্ন অভিযান ও তল্লাশিতে একটি গুরুত্বপূর্ণ ‘ফোর্স মাল্টিপ্লায়ার’ হিসেবে কাজ করছে। এই প্রযুক্তির সাহায্যে কর্মকর্তারা অভিযানের সময় আকাশ থেকে নজরদারি চালানোর পাশাপাশি দুর্গম এলাকার তথ্য সংগ্রহ ও অভিবাসন ডিপো থেকে পালিয়ে যাওয়া আসামিসহ যেকোনো পলাতক সন্দেহভাজনদের অবস্থান সহজে শনাক্ত করতে পারছেন।

এতে একদিকে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের শারীরিক ঝুঁকির আশঙ্কা কমেছে, অন্যদিকে অভিযানগুলোর সার্বিক কার্যকারিতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে এই ড্রোনগুলোর সক্ষমতা আরো বাড়ানো হবে, যার মাধ্যমে এটি লক্ষ্যবস্তু এলাকার ম্যাপ তৈরির মতো আরও উন্নত কাজ করতে পারবে।

প্রযুক্তিগত এই সুবিধার কারণে যেকোনো অভিযানে অপরাধী আটকের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং প্রয়োজনীয়তার ভিত্তিতে সামনে ড্রোন ও প্রশিক্ষিত পাইলটের সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক নিয়ন্ত্রণে কার্যকর নতুন আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১১:২৮ পি.এম


মাদক নিয়ন্ত্রণে কার্যকর নতুন আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া

লক্ষ্ণীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া মন্তব্য করেছেন যে, পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তিনি মঙ্গলবার বলেন, দেশের দীর্ঘদিন গণতান্ত্রিক সরকার না থাকার কারণে মাদক কারবারিরা তাদের নেটওয়ার্ক অনেক গভীরভাবে বিস্তার করেছে। বর্তমান বাস্তবতায় পুরনো আইন দিয়ে তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই মাদক নির্মূলে কার্যকর ও সময়োপযোগী আইন প্রণয়নে সরকার কাজ শুরু করেছে।

শুক্রবার দুপুরে লক্ষ্ণীপুরের রায়পুর উপজেলার মধ্যসাগরদী জামে মসজিদের সামনে স্থানীয় এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজিবিরোধী মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল খায়ের ভূঁইয়া জানান, মাদক কারবারিদের বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংসদে নতুন মাদকবিরোধী আইন প্রণয়নের জন্য একটি বিল আনা হয়েছে। একইসঙ্গে জুয়ার বিরুদ্ধে কঠোর আইনও প্রণীত হচ্ছে। সরকার মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর।

ম্যানবন্ধনে সভাপতিত্ব করেন বামনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাহারুল আলম এবং সঞ্চালনা করেন বাংলাদেশ আইন সমিতির সাংগঠনিক সম্পাদক ও আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুল ইসলাম। মানববন্ধনে উপস্থিত ছিলেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর প্রেসক্লাব সেক্রেটারি হারুনুর রশিদ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ।

মানববন্ধনে বক্তারা বলেন, পরিবেশে মাদক সেবন ও বেচাকেনা, কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এ সকল অপরাধ দমনে প্রশাসনের আরও কঠোর ভূমিকা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা। একসঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। কর্মসূচিতে এলাকার সচেতন নাগরিক, যুবসমাজ, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজিমুক্ত নিরাপদ সমাজ গঠনে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
পদ্মা নদীতে কোস্ট গার্ডের যৌথ অভিযান

অবৈধ বালু উত্তোলনকালে ২ ড্রেজার, ৩ বাল্কহেডসহ আটক ১৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১১:৩৫ পি.এম


অবৈধ বালু উত্তোলনকালে ২ ড্রেজার, ৩ বাল্কহেডসহ আটক ১৩

ইদানিং, চাঁদপুর নৌসীমানা সংলগ্ন শরীয়তপুর নড়িয়া চন্ডিপুরে এবং মাদারীপুরে পদ্মা নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে পদ্মায় যৌথ অভিযান চালিয়েছে কোস্ট গার্ড। অবৈধভাবে বালু উত্তোলনকালে ২ টি ড্রেজার ও ৩ টি বাল্কহেডসহ ১৩ জন অবৈধ বালু উত্তোলনকারীকে আটক করা হয়েছে।

শুক্রবার, ১০ জুলাই ২০২৬ বিকালে, কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্যটি জানিয়েছেন।

তিনি বলেন, মাদারীপুরের শিবচর থানাধীন চর-জানাজাত সংলগ্ন এলাকায় পদ্মা নদীতে, শুক্রবার ভোর ৫ টায়, কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা এবং নৌ পুলিশের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন এই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ২ টি ড্রেজার ও ৩ টি বাল্কহেড জব্দ করা হয় এবং ১৩ জন অবৈধ বালু উত্তোলনকারীকে আটক করা হয়। জব্দকৃত ড্রেজার, বাল্কহেড এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, বালুখেকোদের হাত থেকে নদী তীরবর্তী জনগণের ফসলী জমি এবং বসত-ভিটে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখতে থাকবে।

এদিকে, চাঁদপুর- ঢাকা নৌ রুটের লঞ্চ যাত্রী সূত্রে জানা যায়, চাঁদপুর মেঘনা সংলগ্ন পদ্মা নদীর লাইনে শতশত বালুবাহী জাহাজ আসা- যাওয়া করছে। এখন অগণিত ড্রেজার ভাসছে। পদ্মা- মেঘনা নদীর তলদেশ থেকে বালু উত্তোলনের বৈধতা বা অবৈধ কিছুই সাধারণ মানুষ জানেন না। শুধুমাত্র নদীতে ড্রেজার ও বালুর জাহাজের চলাচল দেখছেন। এসব বালুর বৈধতার প্রশ্নে প্রশাসনই ভালো বলতে পারবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%