ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

বাকেরগঞ্জে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


বাকেরগঞ্জে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

দীর্ঘ দিন পালিয়ে থাকা ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে বরিশালের বাকেরগঞ্জ থানা পুলিশ

শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম ঢাকা জুরাইন বউবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি মোঃ শাহিন হাওলাদার উপজেলার চরাদি ইউনিয়নের গোপালপুর গ্রামের মান্নান হাওলাদারের ছেলে।

আরও পড়ুন: যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি নেতা আলহাজ্ব মোঃ খসরুল আলমের শুভেচ্ছা

তিনি একটি মামলায় ৫ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি দন্ডিত হওয়ার পর থেকেই তিনি পুলিশের চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন বলেন, সাজা ওয়ারেন্টমূলে পালিয়ে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে শাহিনকে গ্রেপ্তার এবং বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের ভাবনা ও কর্মযজ্ঞের প্রতিফলন চারটি নতুন বই: মাহ্‌দী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১০:২৮ পি.এম


শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের ভাবনা ও কর্মযজ্ঞের প্রতিফলন চারটি নতুন বই: মাহ্‌দী আমিন

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ে উপদেষ্টা ড. মাহ্‌দী আমিন বলেছেন, আগামী শিক্ষাবর্ষের জন্য যে চারটি নতুন বই নিয়ে কাজ চলছে, সেগুলো মূলত শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের রূপকল্প, চিন্তা, অভিজ্ঞতা ও কর্মযজ্ঞেরই প্রতিফলন।

আজ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ‘চারটি নতুন পাঠ্যপুস্তকের কাঠামো চূড়ান্তকরণ কর্মশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা বলেন, ‘প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থা নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং তার সেইসব চিন্তা নির্বাচনের আগে ইশতেহারেও ফুটে উঠেছে। সেই আলোকেই তিনি আমাদের নির্দেশনা দিচ্ছেন। নতুন বইগুলোর মধ্যে বিশেষ করে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ (আনন্দময় শিক্ষা), ক্রীড়া ও সংস্কৃতি বই দুটিকে প্রচলিত বা ট্র্যাডিশনাল পাঠ্যবইয়ের তুলনায় আরও বেশি ব্যতিক্রমধর্মী ও ভিন্নধর্মী করা উচিত।’

পাঠ্যবইকে শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করার ওপর জোর দিয়ে ড. মাহ্‌দী আমিন বলেন, সাধারণত বইগুলো অনেক বেশি টেক্সট বা লেখাভিত্তিক হয়। আমরা চাই ‘লার্নিং উইথ হ্যাপিনেস’-এর ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বইটিতে আরও বেশি দৃশ্যমান উপস্থাপনা যেমন- ছবি, টেবিল, ডায়াগ্রাম ও ভিজ্যুয়াল উপাদান থাকুক, যাতে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে শিখতে পারে।

একই সঙ্গে বইটির শুরুতে একটি বিস্তারিত ভূমিকা অধ্যায় ও এর দার্শনিক ভিত্তিক বাস্তব প্রয়োগ যুক্ত করারও পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, এনসিটিবির কর্মকর্তা এবং দেশের সংশ্লিষ্ট শিক্ষা বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে রাষ্ট্রীয় শোক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৩ পি.এম


কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে রাষ্ট্রীয় শোক

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েত সরকার চার দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

আমিরাতের প্রেসিডেন্সিয়াল কোর্ট এই রাষ্ট্রীয় শোকের ঘোষণা দেয়।

এ সময় ১২ জুলাই রবিবার থেকে ১৫ জুলাই বুধবার পর্যন্ত দেশটির সকল সরকারি দপ্তর এবং বিদেশে অবস্থিত দেশটির দূতাবাস ও কূটনৈতিক মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এক বিবৃতিতে প্রেসিডেন্সিয়াল কোর্ট আল থানি পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে প্রয়াত আমিরের জন্য মহান আল্লাহর অশেষ রহমত এবং জান্নাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি প্রার্থনা করা হয়েছে।

অন্যদিকে, ‘ফাদার আমির’ হিসেবে ব্যাপকভাবে পরিচিত শেখ হামাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রবিবার থেকে কুয়েতজুড়ে এবং বিদেশে অবস্থিত দেশটির দূতাবাসগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

শেখ হামাদ ১৯৯৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতার শাসন করেছেন।

জ্বালানিসমৃদ্ধ দেশটির চোখধাঁধানো উন্নয়নের একজন গুরুত্বপূর্ণ কারিগর তিনি।

তাকে আধুনিক কাতারের স্থপতি ধরা হয়।

তিনি কাতারের বর্তমান আমিরের বাবা।

শেখ হামাদের শাসনামলে কাতারের অর্থনৈতিক, সামাজিক আর সাংস্কৃতিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়।

এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশটির মর্যাদা বাড়িয়ে তোলে।

তার হাত ধরে কাতার একটি ধনী রাষ্ট্রে পরিণত হয়।

তার শাসনামলেই কাতার এয়ারওয়েজের সম্প্রসারণ এবং ২০২২ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের অধিকার অর্জনের সফল কার্যক্রম সম্পন্ন হয়েছিল।

২০১৩ সালে শেখ হামাদ ক্ষমতা ছেড়ে দেন।

এরপর কাতারের আমির হন তাঁর ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানি।

তখন শেখ তামিমের বয়স ছিল ৩৩ বছর।

সূত্র: গাল্ফ নিউজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জোরারগঞ্জ থানা পুলিশের জব্দ করা ১৯টি ভারতীয় গরু উন্মুক্ত নিলামে বিক্রি

আন্তর্জাতিক ডেস্ক

সাকিব চৌধুরী চট্টগ্রাম

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৭ পি.এম


জোরারগঞ্জ থানা পুলিশের জব্দ করা ১৯টি ভারতীয় গরু উন্মুক্ত নিলামে বিক্রি

চট্টগ্রামের মিরসরাই জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে জব্দকৃত ১৯টি ভারতীয় গরু বিজ্ঞ আদালতের আদেশে উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে। রোববার (১২ জুলাই) বিকেলে জোরারগঞ্জ থানা কার্যালয়ে এই নিলাম অনুষ্ঠিত হয়।
সরকারি নিয়ম মেনে আয়োজিত এই উন্মুক্ত নিলামে মোট ২২ জন দরদাতা অংশ নেন। এর মধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে ৫ লক্ষ ৫৬ হাজার টাকায় গরুগুলো ক্রয় করেন দিদারুল আলম মিয়াজী। চূড়ান্ত মূল্যের সাথে নিয়ম অনুযায়ী আরও ১০% ভ্যাট ও ১৫% আয়কর যুক্ত হবে।
বিজ্ঞ আদালত কর্তৃক গঠিত কমিটির প্রত্যক্ষ উপস্থিতিতে নিলাম প্রক্রিয়াটি সম্পন্ন হয়। নিলাম কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার। সদস্য হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শুভ সূত্রধর এবং জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম।
উল্লেখ্য, গত ৩০ জুন মিরসরাইয়ের বারইয়ারহাট-রামগড় সড়কের নয় টিলা মাজার এলাকা দিয়ে অবৈধভাবে পাচারের সময় এই ১৯টি ভারতীয় গরু জব্দ করেছিল জোরারগঞ্জ থানা পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশে আজ তা উন্মুক্ত নিলামে বিক্রি করা হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিক এম কাজলের ওপর হামলাঃ বরিশাল জেলা সাংবাদিক সংস্থার নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক:

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৯ পি.এম


সাংবাদিক এম কাজলের ওপর হামলাঃ বরিশাল জেলা সাংবাদিক সংস্থার নিন্দা

গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এবং প্রবীণ সাংবাদিক এম কাজল খানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জাতীয় সাংবাদিক সংস্থা, বরিশাল জেলা শাখা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে।

রোববার (১২ জুলাই) এক যৌথ বিবৃতিতে সংগঠনের জেলা সভাপতি মোঃ মামুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান খান এবং বিভাগীয় কমিটির সভাপতি এম.আর প্রিন্স বলেন, একজন সাংবাদিকের ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলা শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের নিরাপদ কর্মপরিবেশের ওপর সরাসরি আঘাত।

নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ভয়ভীতি সৃষ্টি করতে এ ধরনের হামলা চালানো হচ্ছে, যা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান।

বিবৃতিতে আহত সাংবাদিক এম কাজল খানের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করা হয়। একই সাথে দেশের সকল সাংবাদিকের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%