ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কোরআন ও হাদিসে গাছ লাগানোর বিষয়ে যা আছে


কোরআন ও হাদিসে গাছ লাগানোর বিষয়ে যা আছে

গাছপালা মানুষের জীবনধারণের জন্য খুবই অপরিহার্য। এমনকি যুদ্ধের সময়েও নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গাছ কাটতে নিষেধ করেছেন। এই মূল্যবান সম্পদ রক্ষার দায়িত্ব মানুষের। অকারণে গাছ কাটা এবং শস্য নষ্ট করা গুনাহের কাজ। বর্তমানে বর্ষার মৌসুম চলছে। গাছ লাগানোর জন্য এটি একটি উত্তম সময়। আসুন, সদকার সওয়াব পেতে আমরা গাছ রোপণ করি।

সাহাবি ইবনে সাঈদ (রা.) বর্ণনা করেছেন, রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

"মদিনার প্রতিটি প্রান্তে সীমানা নির্দিষ্ট করে দেয়া হয়েছে, যাতে গাছপালা কাটা বা মুণ্ডানো না হয়, তবে যেগুলো উট খেয়ে ফেলে সেগুলো ব্যতীত।" (আবু দাউদ)

আরও পড়ুন: সরকার চায় গুমের অপসংস্কৃতি ও অপরাধ চিরতরে বন্ধ হোক: স্বরাষ্ট্রমন্ত্রী

গাছগাছালি পৃথিবীর ভারসাম্যরেক্ষা করে। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন,

"আমি বিস্তৃত করেছি ভূমিকে, স্থাপন করেছি পর্বতমালা এবং তা থেকে উদগত করেছি নয়নজুড়ানো সব ধরনের উদ্ভিদ। এটি আল্লাহর অনুরাগী প্রত্যেক ব্যক্তির জন্য জ্ঞান ও উপদেশস্বরূপ। আকাশ থেকে আমি বর্ষণ করি উপকারী বৃষ্টি এবং তা দ্বারা আমি সৃষ্টি করি উদ্যান, শস্যরাজি ও সমুন্নত খেজুর বৃক্ষ, যাতে আছে গুচ্ছ গুচ্ছ খেজুর।" (সুরা কাহাফ, আয়াত: ৭-১০)।

আরেক আয়াতে আল্লাহ বলেছেন, "তিনিই লতা ও বৃক্ষ উদ্যানগুলো সৃষ্টি করেছেন এবং খেজুর বৃক্ষ, বিভিন্ন স্বাদবিশিষ্ট খাদ্যশস্য, জলপাই বাগান সৃষ্টি করেছেন। তারা একে অন্যের মতো, আলাদা। যখন এসব গাছ ফল দেয় তখন তার ফল থেকে খাবে এবং ফল কাটার দিন আল্লাহর হক আদায় করবে, আর অপচয় করবে না। (মনে রেখ) তিনি অপচয়কারীদের পছন্দ করেন না।" (সুরা আনআম, আয়াত: ১৪১)।

গাছ লাগানোকে হাদিসে সদকায়ে জারিয়া বলা হয়েছে। প্রিয়নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যখন কোনো মুসলমান একটি ফলবান বৃক্ষের চারা রোপণ করে, আর এতে ফল আসার পর সে নিজে অথবা অন্য কোনো মানুষ তা থেকে যা খায়, তা তার জন্য সদকা, যা চুরি হয়, যা কিছু গৃহপালিত পশু এবং অন্যান্য পাখপাখালি খাবে, এসবই তার জন্য সদকা" (বুখারি ও মুসলিম)।

আরও পড়ুন: ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তরের লক্ষ্যে প্রধানমন্ত্রী উদ্যোগের কথা বললেন

আরেক হাদিসে গাছ লাগানোর গুরুত্ব সম্পর্কে প্রিয়নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

"তুমি যদি নিশ্চিতভাবে জানতে পার যে, কিয়ামত এসে গেছে, আর তোমার হাতে একটি গাছের চারা আছে, তার পরও তা লাগিয়ে দাও।" (মিশকাতুল মাসাবিহ)।

আরেক হাদিসে বলা হয়েছে, "যে ব্যক্তি কোনো বৃক্ষ রোপণ করে, মহান আল্লাহ তাঁর বিনিময়ে তাকে ওই বৃক্ষের ফলের সমপরিমাণ প্রতিদান দান করবেন।" (মুসনাদে আহমাদ ২৩৫৬৭)

আরও পড়ুন: বাঁশপাতার চায়ের উদ্ভাবনী ধারণায় দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পাচ্ছেন লাখ টাকার ফান্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেনাপোলে নাশকতার মামলায় আটক করা হয়েছে আওয়ামী লীগের ৩ নেতাকে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


বেনাপোলে নাশকতার মামলায় আটক করা হয়েছে আওয়ামী লীগের ৩ নেতাকে

যশোরের শার্শা ও বেনাপোল থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগের তিন নেতাকে আটক করেছে।

আটকদের বিরুদ্ধে পরে নাশকতার মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন- শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ টিংকু, প্রচার সম্পাদক আসাদুজ্জামান আসাদ, এবং বেনাপোল পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, গত শুক্রবার জুমার নামাজের পরে বেনাপোল কাগজপুকুর এলাকায় পৌর গেটের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে নাশকতার মামলায় এ অভিযানের কার্যক্রম পরিচালনা করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিলের ঘটনায় তাদের সংশ্লিষ্টতার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরে মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে তিনদিন ব্যাপী মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৭:৫৪ পি.এম


কুড়িগ্রামে তিনদিন ব্যাপী মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

"থাকলে ইচ্ছা ও মনোবল, ঘটবে না মাদকের ছোবল" এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় এর আয়োজনে মাদক বিরোধী ভলিবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) বিকেলে যুব উন্নয়ন অধিদপ্তর চত্বরে এ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

এ ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (অ: দ:) আব্দুর রশিদ, ডেপুটি কো-অর্ডিনেটর জামিল চৌধুরী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ্-নেওয়াজ।

উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে মোট অংশগ্রহণকারী দলের সংখ্যা ৮টি। তিন ধরে চলবে এ ভলিবল টুর্নামেন্ট। উদ্বোধনী খেলায় অংশ গ্রহনকারী দল গুলো হলো: গ্রীন ভিলেজ স্পোর্টস ক্লাব (এম. রশিদ আলী) বনাম কুড়িগ্রাম জেলা যুব ফোরাম (সবুজ মিয়া) ও ভোগডাঙ্গা যুব ক্রীড়া সংস্থা (গনি মিয়া) বনাম বেলগাছা যুব ক্রীড়া সংস্থা (রাফি ইসলাম)।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, মাদক মানুষের শারীরিক ও মানসিক সুস্থতাকে ধ্বংস করে দেয়। পারিবার ও সামাজে শান্তি শৃঙ্খলা নষ্ট করে দিয়ে অপরাধ বাড়ায়। এটি কেবল একজন ব্যক্তি কিংবা শুধু পরিবারের ক্ষতির কারণ নয়, বরং এটি একটি জাতীয় সমস্যা।

তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে বাঁচাতে সুস্থ সংস্কৃতি ও খেলাধুলার বিকল্প নেই। তাই মাদকমুক্ত সমাজ গঠনে যুবক ও তরুণদেরকে বেশী বেশী বিভিন্ন সামাজিক কর্মকান্ড সহ খেলাধুলায় সম্পৃক্ত করার আহবান জানান। 

 
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৬ ওয়ার্ল্ড কাপের পাঁচ 'ডার্ক হর্স'

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


২০২৬ ওয়ার্ল্ড কাপের পাঁচ

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি আছে মাত্র ৩ দিন ও ১০ ঘণ্টা। এই সময়ের পরে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডার যৌথ আয়োজনে শুরু হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ। বিশ্বসেরা ফুটবলারদের মধ্যে অনেকেই ইতিমধ্যে আমেরিকায় পা রেখেছেন। যেখানে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স এবং স্পেনের মতো পরাশক্তিদের লক্ষ্য সোনালী ট্রফি অর্জন করা, সেখানে কিছু দল মাঠে নামছে চাপমুক্ত হয়ে। ফুটবল বিশ্বের পরিভাষায় এদের বলা হয় 'ডার্ক হর্স', যারা নিজেদের দিনে যেকোনো বিশ্বচ্যাম্পিয়নকে পরাস্ত করে টুর্নামেন্টের সব হিসাব-নিকাশ বদলে দিতে সক্ষম।

নরওয়ে: হাল্যান্ড-ওডিগার্ডের 'চিট কোড'

১৯৯৮ সালের পর এই প্রথম নরওয়ে বিশ্বকাপের মঞ্চে ফিরে এসেছে। আর ফিরেই তারা বড় দলের জন্য আতঙ্কের নাম হয়ে উঠেছে। নরওয়ে দলের ডাগআউটে আছেন আর্লিং হালান্ডের মতো একজন বিধ্বংসী 'চিট কোড', যিনি একাই যেকোনো রক্ষণভাগকে বাধাগ্রস্ত করতে সক্ষম। শুধু হালান্ডই নন, মাঝমাঠে আর্সেনালের অধিনায়ক মার্টিন ওডিগার্ডের নিখুঁত পাসিং এবং তরুণ অস্কার বব, আন্তোনিও নুসা ও জুলিয়ান রাইয়ারসনদের নিয়ে গড়া এই নরওয়ে দলটি এবার প্রকৃত অর্থেই উড়ছে। বাছাইপর্বে ইতালিকে দুবার হারিয়ে আসা স্টেল সোলবাকেনের দলটি নকআউট পর্বে কোনো পরাশক্তিকে প্রতিপক্ষ হিসেবে পেতে চান করবে না।

কলম্বিয়া: লাতিন আমেরিকার অপ্রতিরোধ্য শক্তি

২০২৪ সালের কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে অতিরিক্ত সময়ের গোলে তারা স্বপ্নভঙ্গ হয়েছিল। কিন্তু সেই ধাক্কা কাটিয়ে লুইস দিয়াজের মতো বিশ্বমানের উইঙ্গার এবং অভিজ্ঞ হামেস রদ্রিগেজের জাদুকরী বাঁ পায়ের উপর ভর করে এবার বিশ্বজয়ের মঞ্চে তারা দারুণ শক্তিশালী। কলম্বিয়ার একটি উল্লেখযোগ্য সুবিধা হলো উত্তর আমেরিকার পরিচিত আবহাওয়া এবং গ্যালারিতে লাখো কলম্বিয়ান ভক্তদের বিশাল সমর্থন। পর্তুগালের গ্রুপে থাকা এই দলটি যদি গ্রুপ সেরা হতে পারে, তবে সেমিফাইনালে পৌঁছানো তাদের জন্য সহজ হবে।

জাপান: সামুরাই-ব্লু

গত বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে হারিয়ে অবাক করা জাপান এবার আরও বেশি পরিপক্ব হয়ে এসেছে। বাছাইপর্বের ১৬ ম্যাচের মধ্যে ১৩টি ম্যাচ জিতে তারা মূল পর্বে এসেছে, যেখানে তারা মাত্র ৩টি গোল খেয়েছে। সম্প্রতি ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচেও শক্তি প্রমাণ করেছে। রিয়াল মাদ্রিদের সাবেক বিস্ময় বালক তাকেফুসো কুবোর সৃজনশীলতা এবং ফেইনুর্ডের হয়ে লিগের সর্বোচ্চ গোলদাতা স্ট্রাইকার আয়াসে উয়েদার ক্ষুরধার ফর্ম জাপানের আক্রমণভাগকে ভিন্ন মাত্রা দিয়েছে। জাপানের হাই-প্রেসিং ফুটবলের সামনে যেকোনো বড় দল বিপদে পড়তে পারে।

মরক্কো: গতবারের রূপকথা কি এবারও

২০২২ কাতার বিশ্বকাপে সেমিফাইনালে উঠে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল মরক্কো। বিশ্লেষকদের মতে, তারা এবারও নতুন কোনো রূপকথা লিখতে পুরোপুরি প্রস্তুত। আয়াশরফ হাকিমি, ব্রাহিম দিয়াজ এবং বিলাল এল খানৌসের মতো তারকারা মরক্কো দলের প্রতিটি পজিশনে প্রতিদ্বন্দ্বিতার ভারসাম্য তৈরি করেছে। কাতার বিশ্বকাপের সেই অদম্য মানসিকতা ধরে রাখতে পারলে মৌসুমে বড় দলের স্বপ্নভঙ্গের কারণ হতে পারে হাকিমি।

সুইজারল্যান্ড ও সেনেগাল: এক্সপেরিইয়েন্স ভার্সেস স্পিড

ইউরোর কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে কাঁপিয়ে দেওয়া সুইজারল্যান্ড এবার বিশ্বকাপের নকআউট পর্বে চমক হতে পারে। কোচ মুরাত ইয়াকিনের অধীনে এই সুইস স্কোয়াডে রয়েছে অভিজ্ঞতা এবং ট্যাকটিক্যাল পরিপক্বতার দারুণ মিশ্রণ।

অন্যদিকে, আফ্রিকার শক্তিশালী সেনেগালকে অনেকেই হিসাবের বাইরে রাখছেন, কিন্তু সাদিও মানে, ইসমাইলা সার এবং নিকোলাস জ্যাকসনদের নিয়ে গড়া তাদের আক্রমণভাগ যেকোনো দলের ডিফেন্সের জন্য মহা আতঙ্ক।

বিশ্বকাপের ইতিহাসে ‘ডার্ক হর্স’ বা আন্ডারডগ দলের পরাশক্তি বধের গল্প নতুন কিছু নয়। এর সবচেয়ে বড় উদাহরণ ২০২২ কাতার বিশ্বকাপে মরক্কোর অবিস্মরণীয় জয়; যেটা কেউ হিসেবের মধ্যে না রাখলেও নকআউট পর্বে একের পর এক লুইস দে লা ফুয়েন্তের স্পেন এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে বিদায় করে প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে পা রাখে তারা। একইভাবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়া ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়ে আর্জেন্টিনার সমৃদ্ধ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে একে একে ডেনমার্ক, স্বাগতিক রাশিয়া এবং সেমিফাইনালে ইংল্যান্ডকে নকআউট করে ফাইনালে খেলেছিল।

এছাড়া ২০০২ বিশ্বকাপে সহ-স্বাগতিক দক্ষিণ কোরিয়ার কথা তো ফুটবল ভক্তরা কখনোই ভুলবেনা, যারা নকআউট পর্বের চরম নাটকীয়তায় ইতালি ও স্পেনের মতো বিশ্বচ্যাম্পিয়নদের টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছিল। ইতিহাস সাক্ষী দেয়, বিশ্বমঞ্চে ফেবারিটদের তকমা যতই ভারী হোক না কেন, আন্ডারডগদের নিখুঁত কৌশল এবং অদম্য মানসিকতার সামনে যেকোনো পরাশক্তি যখন খেই হারাচ্ছে, তখন তা সহজেই ভেঙে পড়তে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত পুশ ইনের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে: বিএনপি নেতা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


ভারত পুশ ইনের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে: বিএনপি নেতা

বাংলাদেশে অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে ভারত তাদের বিভিন্ন প্রদেশ থেকে লোক এনে পুশ ইনের মাধ্যমে পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এই অভিযোগ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু করেছেন।

সোমবার (৮ জুন) বিকেলে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়ায় খোরশেদ ফকিরের ৩৫তম ওরশ ও ফাতেহা অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি মন্তব্য করেন, ভারত আমাদের প্রতিবেশী দেশ। তবে প্রতিবেশীর আচরণ কখনো এমন হতে পারে না, এমন চিন্তা আমরা করি না। আমরা আশা করি তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে এবং এরূপ কর্মকাণ্ড থেকে বিরত থাকবে।

এ সময় অনুষ্ঠানটিতে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%