০৭:৫২ পি.এম
যশোরের শার্শা ও বেনাপোল থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগের তিন নেতাকে আটক করেছে।
আটকদের বিরুদ্ধে পরে নাশকতার মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন- শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ টিংকু, প্রচার সম্পাদক আসাদুজ্জামান আসাদ, এবং বেনাপোল পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে দোকানিকে অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগ: দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, রাজনৈতিক প্রতিহিংসার দাবি বিদ্যুতের
স্থানীয় সূত্র থেকে জানা যায়, গত শুক্রবার জুমার নামাজের পরে বেনাপোল কাগজপুকুর এলাকায় পৌর গেটের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে নাশকতার মামলায় এ অভিযানের কার্যক্রম পরিচালনা করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিলের ঘটনায় তাদের সংশ্লিষ্টতার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরে মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন