ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারের প্রতি শেষ শ্রদ্ধা


কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারের প্রতি শেষ শ্রদ্ধা

সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী, পাপেটশিল্পের পথিকৃৎ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের মরদেহ শহীদ মিনারে রাখা হয়েছে। এই শিল্পগুরুকে শেষ শ্রদ্ধা জানাতে শহীদ মিনার প্রাঙ্গনে জড়ো হয়েছেন তার সহকর্মী, ছাত্র, সংস্কৃতিকর্মীসহ ভক্তরা।

মঙ্গলবার (৩০ জুন) মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকেই মানুষের ঢল নামে। প্রথমে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই শিল্পগুরুর প্রথম নামাজে জানাজা। এরপর সকাল ১১টার দিকে বিটিভি থেকে তার মরদেহ নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।

অনুরাগীদের উপস্থিতিতে শহীদ মিনার প্রাঙ্গণ হয়ে ওঠে এক আবেগঘন বিদায়ের মঞ্চ। আগামী প্রজন্ম তার স্মৃতি, কর্ম আজীবন ধরে রাখবেন এমনটাই প্রত্যাশা ভক্তদের।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে মুস্তাফা মনোয়ারের মরদেহ নেয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে, সেখানে অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় নামাজে জানাজা।

দ্বিতীয় জানাজা শেষে প্রায় আধা ঘণ্টার জন্য মরদেহ নেয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। দীর্ঘদিন এ অনুষদে শিক্ষকতা করে অসংখ্য শিল্পী ও সৃজনশীল মানুষ গড়ে তুলেছিলেন তিনি।

সবশেষে মুস্তাফা মনোয়ারের মরদেহ চ্যানেল আই প্রাঙ্গণে কিছুক্ষণ রাখার পর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে দেশের শিল্প-সংস্কৃতির এই কিংবদন্তীকে।

গত ২৯ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুস্তাফা মনোয়ার। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও প্রোস্টেট ক্যানসারে ভুগছিলেন তিনি।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় কুকুরকে কুপিয়ে আহত করার অভিযোগে গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০১:০১ পি.এম


বগুড়ায় কুকুরকে কুপিয়ে আহত করার অভিযোগে গ্রেপ্তার ১

বগুড়ায় একটি কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর মাধ্যমে জখম করায় পুলিশ স্বপন নামে এক যুবককে গ্রেফতার করেছে। সোমবার (২৯ জুন) মধ্যরাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া যুবক ফার্ণিচার দোকানের মালিক এবং তিনি শহরের কানছগাড়ি এলাকার বাসিন্দা।

গুরুতর আহত কুকুরটিকে তৎকালীন স্থানীয় একটি বেসরকারি পশু চিকিৎসালয়ে ভর্তি করা হয়েছে। অপারেশনের পর কুকুরটি এখন কিছুটা সুস্থ হয়ে উঠেছে।

বগুড়া সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রায়হান জানিয়েছেন, কুকুরটির পিঠের লেজের একটু আগে ধারালো অস্ত্র দিয়ে এভাবে আঘাত করা হয়েছে। আঘাতটি গুরুতর। ওই স্থানেই ৪টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে কুকুরটি মোটামুটি সুস্থ হয়ে উঠেছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী আরও জানান, শহরের কানছগাড়ি এলাকায় স্বপন নামে স্থানীয় এক ফার্ণিচার ব্যবসায়ী সোমবার সাদাকালো রংয়ের একটি কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়, যার ফলে কুকুরটি গুরুতর আহত হয়ে চিৎকার করে ওঠে এবং পরে অজ্ঞান হয়ে পড়ে।

ওসি আরও বলেন, খবর পাওয়ার পর বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বগুড়া জেলা কমিটির সদস্য এমরান হোসেন দুপুর পৌণে ২টারদিকে কুকুরটিকে উদ্ধার করে স্থানীয় পশু চিকিৎসালয়ে ভর্তি করেন। এরপর তিনি খোঁজ নিয়ে জানতে পারেন যে, কুকুরটি ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ঘটনায় স্বপন নামের যুবকের সম্পৃক্ততা রয়েছে এবং তাকে একমাত্র আসামী করে থানায় মামলা দায়ের করেন। এরপর ডিবি পুলিশের সহায়তায় স্বপনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি বর্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। কুকুরকে কোপানোর জন্য এবং বর্মিজ চাকু রাখার অপরাধে স্বপনের বিরুদ্ধে দুটি ধারায় মামলা রেকর্ড করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে রাস্তার পাশে পড়ে থাকা অজ্ঞাত বৃদ্ধকে হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০১:০৩ পি.এম


মাদারীপুরে রাস্তার পাশে পড়ে থাকা অজ্ঞাত বৃদ্ধকে হাসপাতালে ভর্তি

মাদারীপুর পৌরসভার পানিছত্র এলাকায়, রাস্তার পাশে অসহায়ভাবে পড়ে থাকা প্রায় ৭০ বছর বয়সী এক পরিচয়হীন বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা সোমবার রাতে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেছেন।

স্থানীয়দের সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে পানিছত্র এলাকার লিগ্যাল এইড সংলগ্ন সড়কের পাশে ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখা যায়। বয়সজনিত দুর্বলতা ও অসুস্থতার কারণে তিনি ঠিকমতো চলাফেরা করতে পারছিলেন না। পথচারীরা তাকে খাবার ও পানি জুগিয়েছেন, তবে তার পাশেই কোনো স্বজনকে দেখা যায়নি।

উদ্ধারকারী স্বেচ্ছাসেবক আসাদুজ্জামান সাইফ এ বিষয়ে বলেন, "খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসি। তিনি হাঁটতে পারেন না এবং স্পষ্টভাবে কথাও বলতে পারেন না। আমরা চাই, দ্রুত তার স্বজনদের খুঁজে বের করা হোক। আর যদি কোনো স্বজনের সন্ধান না পাওয়া যায়, তবে সমাজসেবা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব নিক।"

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধ এই দাবি করেছেন যে, তার ছেলে ও পুত্রবধূ তার সঙ্গে খারাপ আচরণ করতেন এবং একপর্যায়ে তাকে সেখানে ফেলে রেখে চলে যান। তবে বৃদ্ধ তাঁর নাম-পরিচয় বা ঠিকানা স্পষ্টভাবে জানাতে পারেননি। ফলে তার এই বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. অখিল সরকার বলেন, "স্বেচ্ছাসেবক ও সাংবাদিকদের মাধ্যমে একজন অজ্ঞাত বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।"

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃদ্ধের ছবি প্রকাশ করে তার পরিচয় শনাক্ত ও স্বজনদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি, গাজীপুর থেকে গ্রেফতার ধর্ষণ মামলার পলাতক আসামি

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ আকতারুল ইসলাম আক্তার নিজস্ব প্রতিনিধি

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০১:০৬ পি.এম


আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি, গাজীপুর থেকে গ্রেফতার ধর্ষণ মামলার পলাতক আসামি

 ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার একটি ধর্ষণ মামলার পলাতক আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে রাণীশংকৈল থানা পুলিশ।

গ্রেফতারকৃত সামিউল ইসলাম উপজেলার ১ নম্বর ধর্মগড় ইউনিয়নের ঝাড়বাড়ি এলাকার এন্তাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে উপজেলার এক প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় স্থানীয় জনতার হাতে আটক হন সামিউল। পরে তাকে রাণীশংকৈল থানা পুলিশের কাছে সোপর্দ করা হলে সংশ্লিষ্ট ঘটনায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

ভুক্তভোগী নারীর অভিযোগ, জামিনে মুক্তি পাওয়ার পর সামিউল তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় তিনি রাণীশংকৈল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের খবর পেয়ে সামিউল এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।

পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তা এবং র‍্যাব-১-এর সহযোগিতায় সোমবার (২৯ জুন) রাত প্রায় ১১টার দিকে গাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামি সামিউল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয় রাণীশংকৈল থানা পুলিশ।

এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, “ধর্ষণ মামলার পলাতক আসামি সামিউল ইসলামকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। আইনগত সকল কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

তিনি আরও বলেন, “অপরাধী যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। পলাতক আসামিদের গ্রেফতারে রাণীশংকৈল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৈষম্যহীন সমাজ গড়তে চায় সরকার: সমাজকল্যাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০১:১০ পি.এম


বৈষম্যহীন সমাজ গড়তে চায় সরকার: সমাজকল্যাণমন্ত্রী

সামাজিক কল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জনগণের ট্যাক্সের টাকা যথাযথভাবে ব্যবহার করতে কাজ চলছে। তিনি জানান, সরকার বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে চায়।

মঙ্গলবার (৩০ জুন) সকালে রাজধানী ঢাকার শ্যামলীতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং সমাজসেবা কার্যালয়ের রোগী কল্যাণ সমিতির উদ্যোগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন আরও জানান, সরকারের উদ্দেশ্য হলো বৈষম্যহীন সমাজ গড়ে তোলা, যাতে মানুষ অর্থের অভাবে মারা না যায়। জনগণের সুশিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে।

এ ছাড়া, সমাজকল্যাণমন্ত্রী চিকিৎসকদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন যে, শিশুদের চিকিৎসার জন্য বিদেশে না গিয়ে দেশে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%