ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি, গাজীপুর থেকে গ্রেফতার ধর্ষণ মামলার পলাতক আসামি


আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি, গাজীপুর থেকে গ্রেফতার ধর্ষণ মামলার পলাতক আসামি

 ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার একটি ধর্ষণ মামলার পলাতক আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে রাণীশংকৈল থানা পুলিশ।

গ্রেফতারকৃত সামিউল ইসলাম উপজেলার ১ নম্বর ধর্মগড় ইউনিয়নের ঝাড়বাড়ি এলাকার এন্তাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে উপজেলার এক প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় স্থানীয় জনতার হাতে আটক হন সামিউল। পরে তাকে রাণীশংকৈল থানা পুলিশের কাছে সোপর্দ করা হলে সংশ্লিষ্ট ঘটনায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

ভুক্তভোগী নারীর অভিযোগ, জামিনে মুক্তি পাওয়ার পর সামিউল তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় তিনি রাণীশংকৈল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের খবর পেয়ে সামিউল এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।

পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তা এবং র‍্যাব-১-এর সহযোগিতায় সোমবার (২৯ জুন) রাত প্রায় ১১টার দিকে গাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামি সামিউল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয় রাণীশংকৈল থানা পুলিশ।

এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, “ধর্ষণ মামলার পলাতক আসামি সামিউল ইসলামকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। আইনগত সকল কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

তিনি আরও বলেন, “অপরাধী যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। পলাতক আসামিদের গ্রেফতারে রাণীশংকৈল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৈষম্যহীন সমাজ গড়তে চায় সরকার: সমাজকল্যাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০১:১০ পি.এম


বৈষম্যহীন সমাজ গড়তে চায় সরকার: সমাজকল্যাণমন্ত্রী

সামাজিক কল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জনগণের ট্যাক্সের টাকা যথাযথভাবে ব্যবহার করতে কাজ চলছে। তিনি জানান, সরকার বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে চায়।

মঙ্গলবার (৩০ জুন) সকালে রাজধানী ঢাকার শ্যামলীতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং সমাজসেবা কার্যালয়ের রোগী কল্যাণ সমিতির উদ্যোগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন আরও জানান, সরকারের উদ্দেশ্য হলো বৈষম্যহীন সমাজ গড়ে তোলা, যাতে মানুষ অর্থের অভাবে মারা না যায়। জনগণের সুশিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে।

এ ছাড়া, সমাজকল্যাণমন্ত্রী চিকিৎসকদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন যে, শিশুদের চিকিৎসার জন্য বিদেশে না গিয়ে দেশে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল আমিরাত, ইরান-ইরাকে বহাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০১:১১ পি.এম


লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল আমিরাত, ইরান-ইরাকে বহাল

প্রায় দুমাসের বিরতির পর লেবাননে ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এখন থেকে দেশটির নাগরিকরা আবারও লেবানন সফর করতে পারবেন।

আজ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদন এই তথ্য জানিয়েছে।

ইউএই কর্তৃপক্ষ জানিয়েছে, লেবাননে যাত্রার আগে সকল আমিরাতি নাগরিককে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে। এই শর্ত নিরাপত্তা ও পর্যবেক্ষণ ব্যবস্থার অংশ হিসেবেই রাখতে বলা হয়েছে।

গত ৩০ এপ্রিল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে সংযুক্ত আরব আমিরাত, ইরান, লেবানন ও ইরাকে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। একই সময়ে ওই তিন দেশে অবস্থানরত আমিরাতি নাগরিকদের দ্রুত দেশে ফেরার নির্দেশ দেয়া হয়েছিল। সর্বশেষ সিদ্ধান্তে শুধু লেবাননের ক্ষেত্রে এই ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তবে ইরান ও ইরাকের ওপর আগের বিধিনিষেধ এখনও বহাল রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে, আঞ্চলিক উত্তেজনা কিছুটা কমে আসার প্রেক্ষাপটে এরই মধ্যে প্রথমবারের মতো ইরান ও দুবাইয়ের মধ্যে বাণিজ্যিক বিমান চলাচল পুনরায় চালু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী নির্বাচনে সর্বাধিক প্রবাসী ভোটারকে পোস্টাল ব্যালটের আওতায় আনার পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০১:১৫ পি.এম


আগামী নির্বাচনে সর্বাধিক প্রবাসী ভোটারকে পোস্টাল ব্যালটের আওতায় আনার পরিকল্পনা

সংসদ ভবন, ৩০ জুন, ২০২৬ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা উদ্দেশ্যে নির্বাচন কমিশন (ইসি) প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থার আওতায় ভোটার নিবন্ধন (রেজিস্ট্রেশন) পদ্ধতি চালু করেছে।

আজ জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপির সংসদ সদস্য মো. আবুল হাসনাতের টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

মন্ত্রী আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনেও এ উদ্যোগ অব্যাহত থাকবে। একই সঙ্গে সর্বোচ্চ সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে পোস্টাল ব্যালটের আওতায় এনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুস্তাফা মনোয়ার ছিলেন অনন্য সৃষ্টিশীল শিল্পী: তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০১:১৬ পি.এম


মুস্তাফা মনোয়ার ছিলেন অনন্য সৃষ্টিশীল শিল্পী: তথ্যমন্ত্রী

ঢাকা, ৩০ জুন, ২০২৬ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন দেশের বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেছেন, তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী এবং অন্তর্গতভাবেই একজন খাঁটি শিল্পী।

তিনি আরো বলেন, দেশের সকল প্রতিভাবান মানুষের তালিকা করা হলে মুস্তাফা মনোয়ার প্রথম সারির অনন্য মানুষ হিসেবে গণ্য হবেন।

আজ সকালে রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ এবং সর্বশক্তিমান আল্লাহর দরবারে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে তার জান্নাত প্রার্থনা করেন।

মুস্তাফা মনোয়ারের বৈচিত্র্যময় কর্মজীবনের ওপর আলোকপাত করে জহির উদ্দিন স্বপন বলেন, ‘আমাদের কৈশোর থেকেই আমরা তাঁর বহুমুখী প্রতিভা ও কাজের সাথে পরিচিত। তিনি শিল্পকলা ও সাহিত্যের জগতের বহু ক্ষেত্রে বিচরণ করেছেন। নিজে যেমন মেধার অবিরাম চর্চা করেছেন, ঠিক তেমনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দক্ষ হাতে নেতৃত্ব দিয়েছেন।’

মন্ত্রী আরও বলেন, ‘মুস্তাফা মনোয়ার যখনই যেখানে যে দায়িত্ব পালন করেছেন, সেখানেই তার কর্মের আন্তরিকতা, দক্ষতা, যোগ্যতা এবং সর্বোপরি এক অনন্য মননশীলতার গভীর ছাপ রেখে গেছেন।’

মরহুমের অন্তিম যাত্রায় তাঁর স্মৃতিবিজড়িত কর্মস্থল বিটিভি প্রাঙ্গণে উপস্থিত হতে পারাকে পরম সৌভাগ্য উল্লেখ করে তথ্যমন্ত্রী বিটিভি পরিবার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকলের পক্ষ থেকে মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেন।

বিটিভি প্রাঙ্গণে অনুষ্ঠিত এই জানাজার নামাজে বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম, বিটিভির কর্মকর্তা-কর্মচারী, সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মরহুমের দীর্ঘদিনের সহকর্মীগণ অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%