০৯:৩২ এম
জুলাই অভ্যুত্থানের ইতিহাস এবং শহীদ ও আহতদের স্মৃতি সংরক্ষণ করতে উদঘাটিত হলো 'জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর'। প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমানসহ আরও অনেকে।
প্রথম দিনে উদ্বোধনের পর, জাদুঘরটি শুধু শহীদ পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত থাকবে। ৬ আগস্টের পর সাধারণ দর্শনার্থীরা জাদুঘরে প্রবেশ করতে পারবেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক
এর আগে মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে সংস্কৃতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের টিকিট মূল্য হবে ৫০ টাকা আর শিশুদের ২৫ টাকা। দর্শকরা অনলাইনে টিকিট কিনে জাদুঘরে প্রবেশ করতে পারবেন।
শেখ হাসিনার প্রায় দেড় দশকের আবাসস্থল ছিল গণভবন। গণ-অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত সেই গণভবনেই গড়ে তোলা হলো জাদুঘর।
নানা প্রতিবন্ধকতা কাটিয়ে অবশেষে উন্মুক্ত হলো জুলাই স্মৃতি জাদুঘর।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘অর্ণব’ স্থলভাগে প্রবেশ, উপকূলে তাণ্ডবের আশঙ্কা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন