০৯:৪৫ পি.এম
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) সেলিমুজ্জামান সেলিম বলেছেন, ‘খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার অন্যতম কার্যকর উপায়। খেলাধুলার সাহায্যে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা আমাদের অঙ্গীকার হওয়া উচিত।’
শুক্রবার বিকালে গোপালগঞ্জের মুকসুদপুর মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি মুকসুদপুর আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
এমপি সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, যুবসমাজ হচ্ছে দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক পথে পরিচালিত করার জন্য খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের বিকল্প নেই। সুস্থ প্রতিযোগিতা, শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং দেশপ্রেম গড়ে তোলার জন্য ক্রীড়াচর্চার গুরুত্ব অপরিসীম। তাই তরুণদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আরও পড়ুন: ত্যাগীদের মধ্য থেকে একজনকে মনোনয়ন দেওয়ার দাবি মোঃ ফারুক আলীর
তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের টুর্নামেন্ট কেবল প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করে না, বরং সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যকে আরও সুদৃঢ় করে।
এ সময় মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার আসিক মাহমুদ কবির, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ মুকসুদপুর পৌরসভার খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
পরে তিনি টুর্নামেন্টটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মোচনা ইউনিয়ন এবং খান্দারপাড়া ইউনিয়নের মধ্যে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত ম্যাচে মোচনা ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে খান্দারপাড়া ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে।
আরও পড়ুন: সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন